Home বিনোদন ‘অনেক কাজ আসছে’

‘অনেক কাজ আসছে’

9

বিনোদন ডেস্ক।।
প্লেব্যাক, নাটকের গান, অডিও-মিউজিক ভিডিও এবং দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। সর্বশেষ ‘যন্ত্রণা’ ছবিতে তার ও আকাশ সেনের গাওয়া ‘ছটফট’ শিরোনামের গান প্রকাশ হয়েছে। এর বাইরে সম্প্রতি ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান হিসেবে আসিফ ইকবালের লিখা ও ইমন চৌধুরীর সুরে প্রকাশ হয়েছে কনার গাওয়া ‘আয় বৃষ্টি’ শিরোনামের গানটি। ছবিতে এ গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এদিকে সম্প্রতি কনা ‘স্যরি স্যার’ শিরোনামের নতুন একটি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন। ‘হাতটা ছাড়াবো না’ শিরোনামের গানটির কথা লিখেছেন এমএ আলম শুভ ও সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এর বাইরে নাভেদ পারভেজের সুর ও সংগীতে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন কনা। এখানে তার সহশিল্পী বেলাল খান। এর বাইরে আভরাল সাহিরের সঙ্গেও নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। নতুন কাজ প্রসঙ্গে কনা বলেন, অনেক কাজ আসছে সামনে।

 

প্রতিদিনই নতুন কাজে সময় দিতে হচ্ছে। সিনেমা, নাটক ও অডিও মিলে বেশকিছু নতুন গানের কাজ করেছি। এখনো করছি। এ কাজগুলো প্রতিটিই আলাদা। তাই আত্মবিশ্বাস রয়েছে গানগুলে শ্রোতাদের ভালো লাগবে। এদিকে কনা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়েও। তিনি বলেন, সামনেই স্টেজ শোয়ের মৌসুম। শিল্পী-মিউজিশিয়ানরা টানা ব্যস্ত সময় পার করেন এ সময়টিতে। এবারো আশা করছি সেরকম কিছু হবে। খুব ভালো একটি মৌসুম এবার কাটাতে পারবো বলেই বিশ্বাস।