Home খেলাধুলা যেভাবে পাবেন কিংস-মাজিয়া ম্যাচের টিকিট!

যেভাবে পাবেন কিংস-মাজিয়া ম্যাচের টিকিট!

50

ক্রীড়া প্রতিবেদক।।

এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছিল বসুন্ধরা কিংস। তবে পরের ম্যাচেই ঘুরে দাড়ায় তারা।

বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্কার ব্রুজোনের দল। আগামী ২৭ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় মাজিয়াকে আতিথেয়তা দিবে কিংস। আজ থেকেই সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ জানিয়েছে দুটি ব্যাংকসহ কিংস গ্যালারিতে (বসুন্ধরা ক্লাব প্রাঙ্গন) টিকিট পাওয়া যাবে। সাউথ ইস্ট ব্যাংক এবং সোশ্যাল ইসলামি ব্যাংকের বসুন্ধরা শাখায় ম্যাচ টিকিট পাওয়া যাবে।

 

 

এছাড়া বসুন্ধরা কিংস অ্যারেনায় ও ম্যাচের দিন কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।