Home খেলাধুলা মেসির স্ত্রীর পরিবারে গুলি-ডাকাতি

মেসির স্ত্রীর পরিবারে গুলি-ডাকাতি

35

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার রোজারিও শহরের কেন্দ্রস্থলে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেট থেকে টাকা বহনকারী একটি গাড়িতে ডাকাতি করেছে দুই ডাকাত। ডাকাতেরা প্রায় 8 মিলিয়ন আর্জেন্টিনীয় পেসো নিয়ে গেছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ লক্ষ টাকার সমান।

তবে এ ঘটনায় গাড়িতে থাকা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। যদিও ঘটনার আকস্মিকতায় তাদের রক্তচাপ বেড়ে গিয়েছিল। ঘটনার বর্ণনা দেওয়া একটি প্রতিবেদন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন আন্তোনেল্লা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, খুব দ্রুততার সঙ্গে এবং সহিংসভাবে এই ডাকাতি হয়েছে। অপরাধীরা তাদের গাড়ি থেকে নেমে টাকা বহনকারী গাড়ির একটি জানালার কাঁচ ভেঙে ফেলে। আন্তোনেলা রোকুজ্জোর চাচাতো ভাই এবং তার সুপারমার্কেটের দুই কর্মচারী টাকা বহনকারী গাড়িতে ভ্রমণ করছিলেন। দুইটি ব্যাগে নগদ টাকা ছিল।

তাদের একজন বলেছেন, ‘আমরা সুপার মার্কেট থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলাম। তারা আমাদের জানালা ভেঙে আমাদের ব্যাগ নিয়ে গেছে। সেখানে একটি গাড়ি ছিল, স্পষ্ট। আমি তাদের একজনকে আমি উঠতে দেখেছি। যখন বিষয়টি শুরু হয়, আমি শুধু গুলির শব্দ শুনেছি। যখই আমরা বাইরে বের হেই, তখন বুলেটের কারণে তৈরি হওয়া গর্ত দেখতে পাই।’

গণমাধ্যমকে তিনি আরও বলেন, সুপারমার্কেটের ম্যানেজার ছিনতাই এড়াতে গাড়িরর গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা করতে পারেননি কারণ তার সামনে আরেকটি গাড়ি ছিল।