খুলনা জেলা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশেষ চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার (২২ নভেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উক্ত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেবা প্রদান করা হয়। আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর চুকনগর জোনের আঞ্চলিক পরিচালক মোঃ মাহফুজুর রহমান।
এসময়ে খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের দুজন বিশেষজ্ঞ ডাক্তার ৪৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে ৭০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তাপস সাধু, শেখ আরিফুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, প্রিতম সাহা ও তারক মজুমদার।











































