নড়াইল ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। সোমবার (২০ নভেম্বর) দুপুরের দিকে নড়াইল শহরের ভওয়াখালী দেবদারতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অভিযুক্ত ছিনতাইকারী বাবুল শেখকে পুলিশ হেফাজতে নিয়ে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালকরা জানায়, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পরিচয় দিয়ে আসামি ধরতে যাবার কথা বলে এক যুবক চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়ে। ইজিবাইক আরোহী ঐ ব্যক্তি একপর্যায়ে চালককে জুস ও পাউরুটি খাওয়ার অফার দেয়। এ সময় চালক নাহিদ মিয়া ঐ ব্যক্তির কুমতলব বুঝতে পেরে তার দেয়া খাবার খেতে অস্বীকার করে। এ সময় ডিবি পরিচয়ধারী ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে চালক নাহিদকে ভয় দেখায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, চালক নাহিদ সুযোগ বুঝে মোবাইল ফোনে তার সহযোগী ইজিবাইক চালকদের খবর দিলে সবাই এসে ঐ যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অভিযুক্ত ঐ ছিনতাইকারীর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে নড়াইল থানা পুলিশ।
কেশবপুরে বিএনপি’র ৩ ইউপি চেয়ারম্যানও ১কাউন্সিলর নাশকতা মালায় কারাগারে
কেশবপুর (যশোর)প্রতিনিধি
গত ১ নভেম্বর কেশবপুর থানা পুলিশের দায়ের করা নাশকতা মামলায় উপজেলার নির্বাচিত বিএনপির ৩ চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা কেশবপুর সদর, হুমায়ুন কবির পলাশ মজিদপুর ইউনিয়ন ও গোলাম মোস্তফা বাবু সাতবাড়িয়া ইউনিয়ন এবং ১ পৌর কাউন্সিলর আবজাল হোসেন বাবু এখন কারাগারে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি কে কেন্দ্র করে ১ নভেম্বর কেশবপুর থানার এসআই হাসান মাহামুদ বাদি হয়ে বিএনপির উপজেলা আহবায়ক মশিয়ার রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদসহ ২৬ জনের নাম উল্লেখ করে ও ৭০/৮০ জন অজ্ঞাতসহ মামলা দায়ের করেন। যার মামলা নং ১/১৮৯ তারিখ ১/১১/২৩ এর পর থেকে এরির্পোট লেখা পর্যন্ত গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। উক্ত মামলার তালিকায় কেশবপুরে বিএনপির সমর্থক চেয়ারম্যানদের নাম না থাকলেও অজ্ঞাত দেখিয়ে অটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এসব ইউনিয়নে যাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব দেওয়া হয়েছে তারা হলো কেশবপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মেম্বর কামাল হোসেন, মজিদপুর ইউনিয়নে বিএনপির আব্দুর রহমান এবং সাতবাড়িয়া ইউনিয়ানে আওয়ামীলীগের আজিজুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে গত বুধবার কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে পৌরসভা থেকে বহিষ্কার করার দাবি করে পৌর শহরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুরে নারীদের গবাদি প্রাণি পালন বিষয়ক প্রশিক্ষণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে সোমবার নারীদের গবাদি প্রাণি পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে বিআরডিবি ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস প্রমুখ। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় উপজেলার ৩০ জন নারীকে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জীবননগরে কৃষির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা জেলার জীবননগরের আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চার উদ্যোগে স্থানীয় কৃষির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সংলাপে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুক্তার। সংলাপে অংশগ্রহণ করেন সাংবাদিক, লোক মোর্চা প্রতিনিধি ,স্থানীয় সার,বীজ ডিলার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিকবৃন্দ।
ডুমুরিয়ায় দেড় যুগ আইনী লড়াই শেষে জমি বুঝে পেলেন এক শিক্ষক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দেড় যুগ আইনী লড়াই শেষে অবশেষে নিজ এক একর জমি বুঝে পেলেন মাস্টার খন্দকার ঈমান আলী। সোমবার সকালে আদালতের নির্দেশে সদর ইউনিয়নের মীরপাড়া এলাকায় প্রসেস সার্ভেয়ার লিটু ফকির তার সঙ্গীয় লোকজন সাথে নিয়ে সিমানা নির্ধারণসহ ঢাকঢোল পিটিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দখল বুঝিয়ে দেন। সম্পতি বুঝে পেয়ে খন্দকার ঈমান আলী জানান, একই এলাকার ভূমি দস্যু সৈয়দ মোস্তফা কামাল আরাজী ডুমুরিয়া মৌজার এসএ ১৩৫ খতিয়ানে ৩২৯ ও ৩২৬ দাগের ১ একর জমি ভূয়া তথ্য উপাত্ত খাড়া করে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে জবর দখল করে আসছে। উপায়ন্ত না পেয়ে আদালতের দ্বার¯’ হন তিনি। বিজ্ঞ আদালত তার পক্ষে রায় দিলেও বারবার আপিল করে তাকে হয়রানি করেন ওই ভূমিদস্যু। অবশেষে মহামান্য হাইকোর্টের রায় হাতে পেয়ে দখল বুঝে পেতে তেরখাদা সহকারী জজ আদালত খুলনার দ্বার¯’ হন তিনি। আদালত তার দাখিলকৃত আপিল রায়ে সন্তোষ প্রকাশ করে দখল বুঝে দিতে নির্দেশ দেন। রায় মোতাবেক গতকাল সোমবার সকালে কতৃপক্ষ সরেজমিনে উপ¯ি’ত থেকে দখল বুঝে দেয়া হয়েছে। দেশে আইন আছে এমনটি উল্লেখ করে সুবিচার পেয়েছেন বলে সস্তোষ প্রকাশ করেন তিনি।
নড়াইলে বোরোর আবাদ বৃদ্ধিতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: এনামুল হকসহ উপকারভোগী কৃষকেরা। ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। নড়াইল সদর উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল এবং ৩ হাজার ৬০০ কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের প্রণোদনা দেয়া হয়েছে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে –১০৪-খুলনা- ১ (দাকোপ – বটিয়াঘাটা) আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। তিনি দাকোপ – বটিয়াঘাটা মানুষের নিবেদিত প্রান জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যাক্তিত্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা-০১ আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় খুলনা-০১ আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দলীয় মনোনয়ন পাওয়ার আশা ব্যাক্ত করে এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, আমি খুলনা-০১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি, আমাকে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশ সাজানোর রুপকার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের –৪ বারের সফল প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেতা দেশরত্ন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে আমি শতভাগ আশাবাদী। এ জন্য দাকোপ – বটিয়াঘাটা মানুষের কাছে দোয়া চাই। যাতে মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়-লাভ করে জনগণের সেবা করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস –১০৪ খুলনা-০১ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে বিপুল ভোটে জয় করবে। দাকোপ – বটিয়াঘাটা বাসী মানুষের সুখে- দুঃখে পাশে থাকবো এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবো।
আলতাফ হোসেনের সুস্থতা কামনা করে ইসলামী আন্দেলনের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান এর পিতা জনাব মোহাঃ আলতাফ হোসেন চেয়ারম্যান এক্সিডেন্ট করে চিকিৎসাধীন রয়েছেন তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার নেতৃবৃন্দ। বিবৃতি দাতাগন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরান,জেলা সহ সভাপতি মাওলানা মোহাঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মুজিবুর রহমান , আলহাজ্জ শেখ জামিল আহমাদ জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব মোহাম্মাদ জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমি, মাওলানা মোহাঃ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি মোঃ আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদী, মোঃ জাহিদ হাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, হায়দার আলী, শেখ মোহাঃ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন, শেখ মোহাঃ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব মোহাঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, ডাঃ মোহাম্মাদ রাকিব হাসান, মাওলানা মাহবুবুল আলম মাওলানা মোঃ হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান সাঈদ, মোঃ তরিকুল ইসলাম দবীর, – মাওঃ মোঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, আকিছুর রহমান, আশরাফ আলী, হাফেজ মোঃ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন প্রমুখ।
নড়াইলে শীতের শুরুতে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ
নড়াইল সংবাদদাতা
নড়াইলে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে শিশুদের নিউমোনিয়া আক্রান্ত বেড়েছে। এ ছাড়া বাড়ছে ঠান্ডাজনিত নানান রোগ। নড়াইল সদর হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২০০ থেকে ৩০০ রোগী ভর্তি হচ্ছে। ১০০ শয্যার হাসপাতালে শিশুদের জন্য রয়েছে ১৫ শয্যা। বর্তমানে সেখানে ১১০ শিশু ভর্তি রয়েছে। চলতি মাসে শিশু ওয়ার্ডে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ৪৯৩ জন শিশু ভর্তি হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা সংখ্যার চেয়ে বেশি রোগী রয়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডে। যার অধিকাংশই নিউমোনিয়ার রোগী। শয্যা সংখ্যা কম হওয়ায় বাধ্য হয়ে রোগীরা এক শয্যায় ২-৩ জন করে চিকিৎসা নিচ্ছে। কারো ঠাঁই হয়েছে বারান্দার মেঝেতে। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েছে রোগী ও স্বজনেরা।
শিশু সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে আসা তাপসী বেগম বলেন, সন্তানের জ্বর, কাশি, ঠান্ডা নিয়ে রোববার (১৯ নভেম্বর) বিকালে ভর্তি হয়েছেন্। বেড পাননি। সকালে বারান্দায় একটি বেড পেয়েছেন।
নড়াইল সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু বলেন, ‘মৌসুম পরিবর্তনের কারণে রোগীদের চাপ থাকে। তবে এবার একটু বেশি মনে হচ্ছে। যেহেতু হাসপাতালে জনবল সংকট, শয্যা সংখ্যাও কম। তারপরও আমরা চেষ্টা করছি সবাইকে চিকিৎসা দেওয়ার।’
এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল গফফার বলেন, অভিভাবকদের প্রতি পরামর্শ, এ সময় বাচ্চাদের একেবারে ভোরে না উঠিয়ে বেলা হলে তাপমাত্রা বাড়লে উঠাবেন। ছোট বাচ্চাদের ৫/৭ দিন পর পর গোসল করাবেন। নিতান্ত প্রয়োজন হলে রৌদ্রে পানি রেখে গরম পানিতে গোসল করাবেন।
সাতক্ষীরায় শীতবরণে তোড়জোড়
নিজস্ব প্রতিনিধি
হেমন্তের ফসলভরা মাঠ রিক্ত হলে উত্তরের হিমেল হাওয়ায় চাদরমুড়ি দিয়ে আসবে শীত। এরইমধ্যে শীতের আগমনী বার্তা পৌছে গেছে প্রকৃতির মাঝে। শীতবরণে চলছে তোড়জোড়। উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে পৌছে গেছে সূর্য। হেমন্তের পড়ন্ত বিকেল থেকে অনুভূত হচ্ছে শীত।
ঘুমাতে গেলে জড়াতে হচ্ছে কাঁথা-কম্বল। সাত সকালে ঘাসে শিশিরবিন্দু জানান দিচ্ছে শীত দ্বারপ্রান্তে। পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন ফিরে আসার অপেক্ষায়। দিনে গরম, রাতে কুয়াশার শীতল হাওয়া আর ভোররাতে ঘন কুয়াশার হাতছানিই বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। কনকনে শীতের হাড় কাঁপানো ঠান্ডা থেকে উষ্ণতার পরশ দিতে লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা গেছে বেড়ে। ভ্রাম্যমাণ লেপ-তোশক ব্যবসায়ীদের আনাগোনাও বেড়েছে সাতক্ষীরার গ্রামাঞ্চলে। গ্রামের নারীরাও শীত নিবারণের জন্য কাঁথা সেলাই করে রেখেছেন গত বর্ষায়। জেলা সদরের বিভিন্ন বাজারে বেডিং আর কটন দোকানগুলোতে দেখা মিলেছে কারিগরদের লেপ তৈরির কর্মব্যস্ততা। কারিগররা কেউ তুলো ধুনছে, কেউবা ব্যস্ত লেপ-তোশক সেলাইয়ের কাজে, কেউবা লেপে হরেকরকম ডিজাইন ফুটিয়ে তুলছেন।
এছাড়া লেপ-তোশক তৈরির ধুম লেগেছে সাধারণ মানুষের ঘরে ঘরে, আর কর্মব্যস্ততা ও কদর বেড়েছে লেপ-তোশক কারিগরদের। পুরাতন লেপ মেরামতের পাশাপাশি অনেকেই আগাম শীতের প্রস্তুতি হিসেবে নতুন লেপ তৈরির জন্য দোকানে ভিড় করছেন।
লেপ তৈরি করতে গ্রাম থেকে আসা এক নারী বলেন, কার্পাস তুলা দিয়ে একটি লেপের অর্ডার দিয়েছি। এছাড়া একটি পুরাতন লেপ মেরামতের জন্য এনেছি। কাপড়, তুলা, মজুরিসহ সব মিলে ১৫০০ টাকা খরচ হচ্ছে। অন্যবারের তুলনায় লেপের মূল্য কিছুটা বেশি।
তিনি আরো বলেন, সব জিনিষের দাম যেমন বাড়ছে এটিরও বাড়বে স্বাভাবিক। সব যখন মেনে নিয়েছি এটিও তো মানতে হবে।
শহরের কদমতলা বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, চারদিকে ডিজিটালাইজের কারণে হাতে তৈরি লেপ-তোশকের কদর অনেকটা কমে গেছে। তবুও শীত ঋতুতে এর কদর বেড়ে যায়। সঙ্গে বেড়ে যায় আমাদের ব্যস্ততা। শ্রমিক মজুরি, তুলার মূল্যসহ আনুষঙ্গিক কাঁচামালের মূল্য সহনীয় পর্যায়ে থাকলেও নিত্য প্রয়োজনী জিনিষের দাম বেড়ে যাওয়ায় লেপ তোশকের মূল্য গত বছরের তুলনায় ২০০-৩০০ টাকা বেশি পড়ছে। বর্তমানে একটি ৪-৫ হাত লেপের দাম ১২শ’ থেকে ১৫শ’ টাকা এবং জাজিমের দাম ১৮শ’ থেকে ২ হাজার টাকা চলছে।
এদিকে শহরের শীতকে কেন্দ্র করে মার্কেটগুলোতে উঠেছে নানা ধরনের কম্বল। আকার অনুযায়ী দাম থাকলেও এ ক্ষেত্রে বড় কম্বলের দাম আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা। ছোট কম্বল দেড় হাজার থেকে তিন হাজার টাকা। এছাড়া শিশুদের জন্য কম্বলের দাম এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে রয়েছে। তাছাড়া অল্প দামের কম্বলও রয়েছে মার্কেটগুলোতে, যা তিনশ’ টাকা থেকে এক হাজার টাকায় পাচ্ছেন ক্রেতারা।
সংসদ নির্বাচন: সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির নির্দেশ
ঢাকা অফিস
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে সব ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২০ নভেম্বর) ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠানো হয়।
ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনে প্রত্যেক নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ৩০০টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় আগামী ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।
ইসি জানায়, ন্যূনতম প্রতি তিনটি ইউনিয়নের জন্য একজন, দুর্গম (পার্বত্য এলাকাসহ) ও দূরবর্তী প্রতি দুটি ইউনিয়নের জন্য একজন এবং প্রতি পৌরসভার জন্য তিনজন, তবে বৃহৎ পৌরসভার ক্ষেত্রে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
এছাড়া সিটি করপোরেশনের প্রতি ৪-৫টি সাধারণ ওয়ার্ডের জন্য একজন, তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে।
ইসি জানায়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাড়া সহকারী কমিশনারকে (ভূমি) সংশ্লিষ্ট উপজেলা/থানা/জোন/এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া যাবে। যেসব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মরত নেই সেখানে বিভাগ/জেলা পর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে থেকে অথবা অন্য কোনো দপ্তর/প্রতিষ্ঠানে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া যাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটরা বিভাগীয় কমিশনারের সঙ্গে সমন্বয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জামিন পেয়ে আবারও কারাগারে বিএনপির ১৭ নেতাকর্মী
যশোর অফিস
যশোরে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মী আদালত থেকে জামিন পেয়েও কারাগার থেকে বের হতে পারলেন না। তাদের আবারও গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরের দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। এরআগে রোববার (১৯ নভেম্বর) বিকেলে পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলায় জেলা দায়রা জজ আদালতের মাধ্যমে তারা জামিন পান।
বিএনপির নেতারা হলেন যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক নাজমুল হক লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাস্টার হামিদুল ইসলাম, খানপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডা. আব্দুস সালাম, রোহিতা ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ও খানপুর ইউনিয়ন বিএনপির সদস্য হারুন অর রশিদসহ ১৭ নেতাকর্মী।
যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার আসামিদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘আসামিরা একটি মামলায় জামিনে থাকলেও পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তাই গ্রেফতার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।’
ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইচেষ্টা, যুবককে গণপিটুনি
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই করার সময় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পরিচয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে এক যুবক চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়েন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি ইজিবাইকের চালককে জুস ও পাউরুটি দিয়ে খাওয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি নাহিদ মিয়ার সন্দেহ হলে তিনি খাবার খেতে অস্বীকার করেন। পরে ডিবি পরিচয়ধারী ওই যুবক ছুরি বের করে নাহিদকে ভয় দেখান।
নাহিদ কৌশলে মোবাইল ফোনে বিষয়টি অন্যান্য ইজিবাইক চালকদের জানান। পরে তারা এসে ওই যুবককে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক ।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।
৩০ বছর পর বাড়ি ফিরলেন নিখোঁজ গৃহবধূ, স্বজনরা জানতেন মারা গেছেন
মেহেরপুর প্রতিনিধি
নিখোঁজ হওয়ার ৩০ বছর পর বাড়ি ফিরেছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিধপুর গ্রামের গৃহবধূ রেজিয়া খাতুন (৫৫)। এত বছর পরিবার ও গ্রামবাসী জানতেন তিনি মারা গেছেন। হঠাৎ ফিরে আসায় তাকে দেখতে বাড়িতে ভিড় জমিয়েছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।
গত ১০ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে দেশে ফেরেন রেজিয়া। বাড়ি ফিরে তিনি স্বজনদের জানিয়েছেন, স্বামী আজগর আলী ৩০ বছর আগে ভারতের এক পাচারকারীর কাছে তাকে বিক্রি করে দিয়েছিলেন। এত বছর তিনি ভারতের জম্মু-কাশ্মিরের বড়গ্রাম বিরু এলাকায় ওই পাচারকারীর কাছে বন্দি ছিলেন। গত তিন মাস ধরে স্বজনরা যোগাযোগ করলে তাকে ছাড়তে রাজি হন ওই পাচারকারী। ১০ নভেম্বর শোলমারি সীমান্ত এলাকায় তাকে রেখে যাওয়া হয়।
এ ঘটনায় গত ১৬ নভেম্বর মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলায় স্বামী আজগর আলী ও প্রতিবেশী জয়নাল আবেদীনকে আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে সোমবার (২০ নভেম্বর) আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম আছাদুজ্জামান।
স্বজনদের কাছে খবর পাঠানোর বর্ণনা দিয়ে রেজিয়া খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন মাস আগে পড়ে গিয়ে আঘাত পেলে আমার পা ভেঙে যায়। তখন কাশ্মিরের বিরু এলাকার ওই পাচারকারী গোপনে চিকিৎসা নেওয়ার জন্য আমাকে নদীয়া জেলার পন্ডিতপুর গ্রামের এক চিকিৎসকের কাছে পাঠান। চিকিৎসা নিতে এসে মেহেরপুরের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমে নিজের বেঁচে থাকার কথা স্বজনদের জানাই। এরপর পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে ওই পাচারকারীর সঙ্গে যোগাযোগ করে আমাকে বাড়িতে নিয়ে আসেন।’
পাচারের শিকার হয়েছেন উল্লেখ করে এই নারী জানান, প্রায় ৩৮ বছর আগে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজিয়ার। ওই সংসারে এক ছেলে ও এক মেয়েসন্তান আছে। ছয় বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের। এক বছর পর নিজ গ্রামের আজগর আলীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করতে থাকেন আজগর। একদিন রাতে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি মাঠে মারধর করেন আজগর ও প্রতিবেশী জয়নাল। এতে অজ্ঞান হয়ে যান। ওই অবস্থায় ভারত সীমান্তে নিয়ে পাচারকারীর কাছে বিক্রি করে দেন। জ্ঞান ফেরার পর ফারুক হোসেন নামের এক ব্যক্তি রেজিয়াকে জানান, তিনি জম্মু-কাশ্মিরে আছেন। ফারুকের কাছে তাকে বিক্রি করেছেন আজগর ও জয়নাল। এরপর থেকে তাকে সেখানে আটকে রাখেন ফারুক।
রেজিয়া আরও জানিয়েছেন, তিন মাস আগে নদীয়া জেলার পন্ডিতপুর গ্রামে পায়ের চিকিৎসা নিতে আসেন। সেখানে মেহেরপুরের বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমে স্বজনদের কাছে বেঁচে থাকার খবর দেন। একইসঙ্গে তার কাছে ফারুকের ঠিকানা ও মোবাইল নম্বর দেন। তখন দেশে ফিরে রেজিয়ার স্বজনদের খবর দেন আমিরুল। খবর পেয়ে রেজিয়ার বড় ভাই ও পরিবারের সদস্যরা ফারুকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ করেন। একাধিকবার অনুরোধের পর ফেরত পাঠাতে রাজি হন ফারুক। ১০ নভেম্বর শোলমারি সীমান্ত এলাকায় তাকে রেখে যাওয়া হয়। ওই দিন সীমান্ত এলাকা দিয়ে গোপনে তাকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
৩০টি বছর বহু কষ্টের মধ্যে দিন কাটিয়েছি জানিয়ে রেজিয়া খাতুন বলেন, ‘কষ্টের কোনও শেষ ছিল না। আমার ছেলেমেয়ে আদর-ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। এরই মধ্যে মা-বাবা মারা গেছেন, শেষবারের মতো তাদের মুখটা পর্যন্ত দেখতে পাইনি। আমাকে পাচারের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
রেজিয়ার স্বজনদের কাছে খবর পাঠানো আমিরুল ইসলাম বলেন, ‘কয়েক মাস আগে নদীয়া জেলার পন্ডিতপুর গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। তখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম। সেখানে রেজিয়ার সঙ্গে পরিচয় হয়। ঘটনার বিস্তারিত শুনে মেহেরপুরে এসে রেজিয়ার ভাইকে খবর দিই। একইসঙ্গে রেজিয়ার দেওয়া মোবাইল নম্বর ও কাশ্মিরের ঠিকানায় যোগাযোগ করতে বলেছি। পরে ওই ঠিকানায় যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে এনেছেন স্বজনরা।’
রেজিয়ার বড় ভাই আনারুল ইসলাম বলেন, ‘৩০ বছর আগে আজগর আলী আমার বোনকে পাচারকারীর কাছে বিক্রি করে দিয়েছিল। এতদিন জানতাম মারা গেছে। তিন মাস আগে আমিরুলের মাধ্যমে জানতে পারি বোন বেঁচে আছে। পরে বিভিন্ন মাধ্যমে পাচারকারীর সঙ্গে যোগাযোগ করে তাকে বাড়িতে নিয়ে এসেছি। অসুস্থ থাকায় গত কয়েক দিন চিকিৎসা করিয়েছি। কিছুটা সুস্থ হওয়ার পর আদালতে মামলা করেছে রেজিয়া।’
কয়েক বছর আগে বিয়ে হয়েছে রেজিয়ার বড় মেয়ে সালেহা খাতুনের। মায়ের ফিরে আসার খবর তার কাছে অবিশ্বাস্য মনে হলেও এতে দারুণ খুশি। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে মায়ের আদর-স্নেহ বঞ্চিত হয়েছিলাম। সবাই বলেছিল মা মারা গেছে। কিন্তু আমার মন বলছিল একদিন মা ফিরে আসবে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, ৩০ বছর পর মাকে ফিরে পেলাম। এজন্য আনন্দিত। এত বছর মায়ের কাছ থেকে যারা আমাকে দূরে রেখেছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে কোনও সন্তান এভাবে মা-হারা না হয়।’
পাচারের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আজগর আলী বলেন, ‘বিয়ের এক বছর পরই রেজিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গিয়েছিল। পরে শুনেছিলাম মারা গেছে। এখন আমার বিরুদ্ধে পাচারের যে অভিযোগ তোলা হচ্ছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে আমার।’
অভিযুক্ত জয়নাল আবেদীন বলেন, ‘রেজিয়াকে মারধরের ঘটনায় আমি জড়িত ছিলাম না। এমনকি পাচারের বিষয়েও কিছু জানি না। এত বছর পর দেশে ফিরে কেন আমাকে অভিযুক্ত করছে, তাও বলতে পারছি না।’
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আরিফুল ইসলাম বলেন, ‘এতদিন আমরা জানতাম রেজিয়া মারা গেছেন। ৩০ বছর পর জানতে পারলাম বেঁচে আছেন এবং বাড়িতে ফিরেছেন। বাড়ি ফেরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ তাকে দেখতে ভিড় করছেন। ওই গৃহবধূ জানিয়েছেন, স্বামী ও প্রতিবেশী জয়নাল তাকে ভারতে পাচার করে দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের আটক করে আমরা পুলিশে সোপর্দ করবো। সেইসঙ্গে ওই নারীকে সহযোগিতা করবো।’
মেহেরপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী একেএম আছাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানবপাচারের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আমরা ভুক্তভোগীকে সব ধরনের আইনি সহায়তা দেবো।’
ইবিতে বিনা খরচে ‘মেসোপটেমিয়া’ সভ্যতা নির্মাণ
নিজস্ব প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র রিসাইকেল করে ও মাটি দিয়ে তৈরি করেছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া। রবিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ২১০ নম্বর কক্ষে এই সভ্যতার প্রদর্শনী চলে, যা মুগ্ধ করেছে বিভাগটির শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের।
জানা যায়, রবিবার বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘তোমার জানা মেসোপটেমিয়া’ শিরোনামে প্রেজেন্টেশন ছিল। এ সময় চারটি গ্রুপে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি জিনিসগুলোর বর্ণনা দেয়। এ ছাড়া শিক্ষার্থীরা নিজেদের প্রাচীন ওই যুগের রাজা-রানি ও প্রজাদের কর্মকাণ্ড অভিনয়ের মাধ্যমে দর্শকদের দেখায়। যার মাধ্যমে এই সভ্যতা সম্পর্কে নতুন করে জানছে ও শিখছে অনেকেই। নিজেদের হাতে এমন কাজ করতে পেরে খুশি বিভাগটির শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, আমরা সব সময়ই বই পড়ে শেখার চেষ্টা করি। তবে এবার এই সভ্যতা নিজ হাতে তৈরি গিয়ে আরও বিস্তারিত জানতে পেরেছি, শিখতে পেরেছি। সবকিছু খুবই দারুণ লেগেছে। কাজটি উপভোগ করেছি।
বইয়ের ভাষায় মুখস্থ করার চেয়ে হাতে-কলমে দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা। তারা বলেন, আমরা বইয়ের পাতা উল্টিয়ে এমন সভ্যতা সম্পর্কে জেনেছি। তবে আজ সবকিছু সামনে থেকে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি ‘মেসোপটেমিয়া’ সভ্যতাকে সামনে থেকে দেখছি।
এদিকে বিভাগটির প্রভাষক ও কোর্স শিক্ষক অনিন্দিতা হাবিব শিক্ষার্থীদের এমন সৃষ্টিশীল কাজে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এত কম সময়ে এত সুন্দর কাজ সত্যিই মনোমুগ্ধকর। সবার কাজই অনেক সুন্দর হয়েছে। ওদের এমন সৃষ্টিশীল কাজ আমাকে ভীষণ অনুপ্রাণিত করছে। আরও এগিয়ে যাক সবাই। সবার জন্যই শুভ কামনা।
শিক্ষার্থীদের এমন নান্দনিক কাজ দেখে মুগ্ধ বিভাগটির ছাপচিত্র ডিসিপ্লিনের প্রভাষক রফিকুল ইসলাম। তিনি বলেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে এত নান্দনিকভাবে নিজেদের উপস্থাপন উপভোগ করেছি। এমন আয়োজন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতেও রাখা যায়।
এসময় বিভাগটির সভাপতি ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এমন কাজ আমাকে মুগ্ধ করেছে। আমাদের বিভাগটি খুবই নবীন। তবে স্বল্প সময়ে ডায়নামিক শিক্ষকদের সহযোগিতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে এটি। আমি নিজে ইংরেজি বিভাগের হলেও মনে প্রাণে সব সময়ই চারুকলা’কে লালন করি। আরও এগিয়ে যাক বিভাগটি। প্রতিটি নান্দনিক কাজ আমাকে অনুপ্রেরণা জোগায়। যতদিন থাকবো বিভাগের সার্বিক উন্নয়নে কাজ করবো।
শিক্ষার্থীদের এমন সৃষ্টিশীল কাজ মন ছুয়েছে সব দর্শনার্থীদের। এমন সৃষ্টিশীল কাজ ছড়িয়ে যাক সর্বক্ষেত্রে এমনটাই প্রত্যাশা সবার।
উল্লেখ্য, খ্রিষ্টপূর্ব ৩৫০০ থেকে খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল। সভ্যতার আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই অঞ্চল মিশরীয় সভ্যতার থেকে অনেকটাই ভিন্ন ছিল এবং বহিঃশত্রুদের থেকে খুব একটা সুরক্ষিত ছিল না বলে বারবার এর ওপর আক্রমণ চলতে থাকে এবং পরে এখান থেকেই ব্রোঞ্জ যুগে আক্কাদীয়, ব্যাবিলনীয়, আসিরীয় ও লৌহ যুগে নব্য-আসিরীয় এবং নব্য-ব্যাবিলনীয় সভ্যতা গড়ে ওঠে।
খ্রিষ্টপূর্ব ১৫০ সালের দিকে মেসোপটেমিয়া পার্সিয়ানদের নিয়ন্ত্রণেই ছিল কিন্তু পরে এই ভূখণ্ডের আধিপত্য নিয়ে রোমানদের সঙ্গে যুদ্ধ হয় এবং রোমানরা এই অঞ্চল ২৫০ বছরের বেশি শাসন করতে পারেনি। দ্বিতীয় শতকের শুরুর দিকে পার্সিয়ানরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সপ্তম শতাব্দী পর্যন্ত এই অঞ্চল তাদের শাসনেই থাকে, এরপর মুসলিম শাসনামল শুরু হয়। মুসলিম খিলাফত শাসনে এই অঞ্চল পরে ইরাক নামে পরিচিতি লাভ করে।
হিজড়া কমিউনিটিসহ ট্রান্সজেন্ডারদের অধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠা সভা
স্টাফ রিপোর্টার
খুলনার লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হিজড়া কমিউনিটিসহ ট্রান্সজেন্ডার নিয়ে বিষদ আলোচনা হয়। এতে পিছিয়ে পড়া এই ট্রান্সজেন্ডারদের সঠিকভাবে উপস্থাপন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার (১৯ নভেম্বর) সকালে খুলনার একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়। ইউএসআইডির সমতা প্রকল্পের সহযোগিতায় খুলনা বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সভার আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
সভায় বলা হয়, ট্রান্সজেন্ডার একটি ছাতা। এই ছাতার আওতায় ট্রান্স উইমেন ও ট্রান্স মেন, কতি, হিজড়া কমিউনিটিসহ অন্যরা রয়েছেন। সমাজে পিছিয়ে পড়াসহ অবহেলিত এই জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় সবার সচেতনতা প্রয়োজন।
সভায় উপস্থিত সাংবাদিকরা এই জনগোষ্ঠীকে তাদের অধিকার নিশ্চিত করতে সমাজে ইতিবাচক ও কার্যকরী ভূমিকা পালনের বিষয়টিতে গুরুত্বারোপ করেন। এ ছাড়া যেকোনও প্রয়োজনে হিজড়া কমিউনিটিসহ ট্রান্সজেন্ডারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সভায় লিঙ্গবৈষম্য যাতে সমাজে না হয়, সে ব্যাপারে সাংবাদিকরা পাশে থাকবেন বলে মতামত পেশ করেন।
সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন বন্ধুর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. মশিউর রহমান, বন্ধুর পাবলিক রিলেশন অ্যান্ড ডকুমেন্টাশন বিভাগের ডেপুটি ম্যানেজার রুহুল রবিন খান, দৈনিক ইত্তেফাকের খুলনা প্রতিনিধি এনামুল হক, সময়ের খবরের চিফ রিপোর্টার সোহরাব হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির খুলনা প্রতিনিধি মো. শামীমুজ্জামান, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন মোল্লা, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, বাংলানিউজ ২৪.কমের খুলনা বিভাগীয় প্রতিনিধি মাহবুবুর রহমান মুন্না, ডিবিসি টিভির খুলনা প্রতিনিধি আমিরুল ইসলাম, ঢাকা পোস্টের খুলনা প্রতিনিধি মোহাম্মদ মিলন, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, মধুমতি নিউজের স্টাফ রিপোর্টার প্রিয়া রহমান, নক্ষত্র যুব মানবকল্যাণ সংস্থা সভাপতি পাখি দত্ত, সহসভাপতি সজল আহমেদ, প্রান্তজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জাহিদুর রহমান। সভায় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমনকে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট খুলনা বিভাগীয় মিডিয়া ফোরাম গঠন করা হয়।
শার্শা-১ আসনের নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এমপি শেখ আফিল উদ্দিন
বেনাপোল প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে নৌকার প্রার্থী হতে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসনটির বর্তমান এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন।
রোববার (১৯ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শার্শা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন মনোনয়ন ফরম পূরণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে জমা দেয়ার আগে ঢাকার আকিজ চেম্বারে দোয়া অনুষ্ঠিত হয়। আলহাজ শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে শার্শা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা দোয়ায় অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতা, বজলুর রহমান, মফিজুর রহমান, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সহিদসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচরে জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে গত শনিবার। এ কার্যক্রম চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
ফকিরহাটে ১৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড মোড় থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ সিরাজ শিকারী (২৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার এসআই অনুপ রায় ও এএসআই আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ী সিরাজ শিকারীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজ নিকারী উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের নুর ইসলাম শিকারীর ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন আটক হওয়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
ফকিরহাট উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা রোববার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু’র সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, এ্যাড. হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু, শেখ আসলাম আলী, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, সহ-দপ্তর সম্পাদক আহসান টিটু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মজনেয়ার রহমান, কোষাধ্যক্ষ শেখ সরোয়ার হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রেজাউল করিম ফকির, নলধা-মৌভোগ ইউনিয়ন সভাপতি সরদার আমিনুর রশীদ মুক্তি ও মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর শেখ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিজানুর রহমান এর সঞ্চালনায় সভায় সদ্য অনুমোদিত উপজেলা কৃষক লীগের ১৯ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)। বর্ধিত সভায় আগামি ১৫দিনের মধ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ইউনিয়ন কমিটি গঠনের তারিখ নির্ধারন করা হয়।
সুদখোরের অত্যাচারে বাড়িছাড়া কালীগঞ্জের শহিদুল, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি-
প্রভাবশালী সুদখোরদের অত্যাচারে বাড়িছাড়া, জাল রেজিস্ট্রি ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সুদে কারবারীরা হলেন, কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মৃত ইসমাইল মোল্যার ছেলে আনোয়ার, একই উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল ওহাব, নিশ্চিন্তপুর গ্রামের লুৎফর রহমমানের ছেলে আহসানুল্লাহ হাসান ও ফয়লা গ্রামের রুস্তম মন্ডলের ছেলে সবুজ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লতিফুল আলম শহিদুল লিখিত অভিযোগে বলেন, সুদখোররা তার কাছে সুদে পাওনা টাকা না দিলে জোর পূর্বক বাড়ি লিখে দিতে বাধ্য করিবে। প্রাণ ভয়ে বেশ কিছু দিন তিনি ঘর বাড়ি ছেড়ে যাযাবর জীবন যাপন করছেন। বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে আদালতে সুবিচারের জন্য দুটি মামলা করেছেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, শহিদুল ইসালের স্ত্রী জবা বানু, ছেলে মাহমুদুল হাসান মাহিম।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ হোটেল সিটি ইন্্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: আলমগীর হোসেন-এর সহধর্মিণী সেলিনা আলমগীর-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মহেশপুরে পিতৃ হত্যাকারীদের শাস্তির দাবিতে গ্রামবাসীর সাথে মানববন্ধনে নিহত কবিরের দু’শিশু সন্তান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
পিতৃ হত্যাকারীদের শাস্তির দাবিতে গ্রামবাসীর সাথে মানববন্ধনে অংশ নেয় নিহত কবিরের দু’শিশু সন্তান মুক্তা আক্তার (৩) ও আরিয়ান হোসেন। অবুজ দু’শিশু এখনও তার বাবার খোঁজে রাস্তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু থানা পুলিশ হত্যা কান্ডের ১৮ দিন পার হলেও এখনও পর্যন্ত কোন হত্যাকারীকে আটক করতে পারেনি। গতকাল সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মির্জাপুর মান্দারতলা গ্রামে যুবলীগ কর্মী কবির হোসেননের হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন করে।
মানববন্ধনে মান্দারতলা গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে তারা অভিযোগ করেন জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের আলাউদ্দীন,ইন্তাদুল,মিন্টু,রাকিবুল,আকাশ মন্ডল,মাসুদ,আতিয়ার,তজনু আমাদের কবির হোসেনকে কুপিয়ে হত্যা করে। কিন্তু হত্যা কান্ডের ১৮ দিন পার হলেও পুলিশ এখনও পর্যন্ত কোন আসামীকে আটক তো দুরের কথা তাদের খোজ পর্যন্ত করছেনা।
নিহত কবিরের পিতা কওছার আলী জানান, জমি নিয়ে বিরোধের কারনে তারা আমার ছেলেকে খুবই নৃশংস ভাবে কুপিতে হত্যা করে। পরে আমি নিজে বাদি হয়ে আসামীদের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি। কিন্তু পুলিশ এখনও নিশ্চুপ কেন?
নিহত কবিরের স্ত্রী আকলিমা খাতুন জানান, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের কি সাস্তী হবেনা? আমার অবুজ দু’শিশু সন্তানকি তাদের পিতৃ হত্যার বিচার পাবেনা?
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, আমরা আসামী ধরার জন্য জোর টেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামীরা এলাকায় না থাকার কারনেই একটু ঝামেলা হচ্ছে।
উল্লেখ্যঃ গত ২ নভেন্বর (২/১১/২০২৩) সকালে গ্রামের রাস্তার উপর কুপিয়ে হত্যা করে।
মহেশপুরে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
শামীম খান জনী, মহেশপুর, ঝিনাইদহ,
বৈচিত্রপূর্ন ছয়টি ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। শরৎ ঋতুকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। এক একটি ঋতুর রয়েছে এক একটি বৈশিষ্ট্য। ঋতু বৈচিত্রে এখন রাতের শেষে কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন বার্তা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে খেজুর রস সংগ্রের জন্য গাছিরা খেজুর গাছ কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। কাক ডাকা ভোরে রস সংগ্রহ ও সন্ধায় চলছে গাছ পরিচর্যার কার্যক্রম। এবার কিছুটা আগেই সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের প্রান্তিক জনপদের গ্রামে গ্রামে সকালের শিশিরের সঙ্গে অনুভূত হচ্ছে মৃদু শীত। আর মাত্র কয়েক দিন পর রস সংগ্রহ করে রস থেকে নালি গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত। খেজুর গাছ থেকে রস সংগ্রের প্রস্তুতি উপজেলার প্রতিটি গ্রামে চোখে পড়ছে।
খেজুর রস ও গুড়ের জন্য সীমান্তবর্তী এই উপজেলার এক সময় খ্যাতি ছিল। সুঘ্রান নলের গুড় উপজেলার নির্দিষ্ট কয়েকটি গ্রাম ছাড়া পাওয়া যায় না। তা আবার চাহিদা তুলনায় অত্যন্ত কম। তার পরও যে রস ,গুড় ও পাটারী তৈরি হয় তা দিয়ে শীত মৌসুমে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেজুরের গুড়। কিছুদিন আগেও বিভিন্ন এলাকার ক্ষেতের আইলে, রাস্তার দুই ধারে ও ঝোপ-ঝাড়ে ছিল অসংখ্য খেজুর গাছ। কোন পরিচর্যা ছাড়াই অনেকটা প্রাকৃতিকভাবে বেড়ে উঠতো এসব খেজুর গাছ। প্রতিটি পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত রস দিয়ে তৈরি করা হতো সুস্বাদু খেজুর গুড়। কিন্তুু মানুষের সচেতনতা ও রক্ষনা-বেক্ষনের অভাবে পরিবেশ বান্ধব খেজুর গাছ আর তেমন চোখে পড়ে না। অপরদিকে ইট ভাটার রাহু গ্রাসে জ্বালানি হিসাবে ব্যবহার বেশি হওয়ার কারনে যে পরিমান গাছ চোখে পড়ে তা নির্বিচারে নিধন করায় দিনদিন খেজুর গাছ কমছেই। এখনও শীতকালে শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসে গ্রাম বাংলার খেজুর রস খেতে। এক সময় সন্ধ্যাকালীন সময়ে গ্রামীন পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে উঠতো। রস আহরনকারী গাছিদের প্রাণ”াঞ্চল্য লক্ষ্য করা যেত সে সময়। রস জ্বালিয়ে পাতলা ঝোল, দানা গুড় ও পাটালী তৈরি করতেন। যার সাদ ও ঘ্রাণ ছিল সম্পূর্ন ভিন্ন। এখন অবশ্যই সে কথা নতুন প্রজন্মের কাছে রুপ কথা মনে হলেও বাস্তব। যত বেশি শীত পরড়ে ততবেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। এ গাছ ৮ থেকে ১০ বছর পর্যন্ত রস দেয়। এটাই তার বৈশিষ্ট্য। শীতের পুরো মৌসুমে চলে রস,গুড়,পিঠা,পুলি ও পায়েস খাওয়ার পালা। কিন্তুু জলবায়ু পরিবর্তন,কালের বির্বতনসহ বন বিভাগের নজরদারী না থাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন বিলুপ্তির পথে।
উপজেলার গোপালপুর গ্রামের গাছি মনির উদ্দীন ও ফরজ আলী বলেন, এবছর একটু আগে ভাগেই গাছ ঝোড়া বা কাটা শুরু করেছি। কয়েক দিনের মধ্যেই রস সংগ্রহের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে। তারা আরও বলেন ভাটার কারনে অনেক খেজুর গাছ কেটে ফেলা হয়েছে। এখন তেমন একটা বেশি খেজুর গাছ না থাকায় গাছিরাও খেজুর রস সংগ্রহের জন্য তেমন আগ্রহ দেখান না।
এব্যাপারে মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই খেজুর গাছ প্রায় বিলুপ্তির পথে।গাছিদের খেজুর গাছ কাটার কাজটি শিল্প আর দক্ষতায় ভরা। ডাল কেটে গাছের শুভ্র বক বের করার মধ্যে রয়েছে কৌশল, রয়েছে ধৈর্য আর অপেক্ষার পালা। এ জন্য শীত মৌসুম আসার সাথে সাথে গাছিদের কদর বেড়ে যায় জানান তিনি।











































