Home খেলাধুলা প্রধানমন্ত্রীর জনসভা: নেতাকর্মীদের নিয়ে খুলনায় মাশরাফি

প্রধানমন্ত্রীর জনসভা: নেতাকর্মীদের নিয়ে খুলনায় মাশরাফি

54

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে খুলনায় পৌঁছেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

তার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনা সার্কিট হাউজ মাঠে এসে পৌঁছান।

মিছিলে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সভাস্থালে প্রবেশ করেন। প্রিয় ক্রিকেটার মাশরাফিকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় নেতাকর্মীরা।

বিকেল ৩টায় জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় এসেছিলেন তিনি।
দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী খুলনায় পৌঁছেছেন। প্রথমে তিনি খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।