Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

28
এখন হেমন্তকাল। ভোরে প্রকৃতি সিক্ত হচ্ছে শিশিরে। ঊষা ও গোধুলীলগ্নে দিগন্তে শীতের আভাসও মিলছে। প্রকৃতি সাজছে ভিন্নরূপে। শুধু গ্রাম-বাংলার মাঠে-প্রান্তরে প্রকৃতির এই রূপের দেখা মেলে। মাগুরা জেলার প্রকৃতির এ দৃশ্য ধরা পড়েছে খুলনাঞ্চল’র ক্যামেরায়।

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কমল বসাক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শোভনা পূর্ব পাড়ার কলাবুনে বিলে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার কৃষক কমল বসাক ঘটনার দিন দুপুরে কলাবুনে বিলে ঘাস কাটতে যায়। এ সময় সুদেব দাশের হারিতে নেওয়া মৎস্য ঘেরে আইলে সবজি ক্ষেতে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনা¯’লে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

সবজি, ছাগল-ভেড়া পালনে ভাগ্য ফিরেছে জয়খাঁ গ্রামের মানুষের

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামের বিধবা নারী রিনা মালাকার (৩৫)। এক সময়ে নুন আনতে পান্তা ফুরাতো তার। কিন্তু একটি ছাগল পেয়ে তার সেই অভাব ঘুঁছে গেছে। একই গ্রামের মাজেদা বেগমও ছাগল পেয়ে পরিবারের সমস্যাসহ ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ পুষিয়ে নিচ্ছেন। ১২০টি পরিবার ছাগল ও ভেড়া পালন করে তাদের সংসারের অভাব অনটন দূর করে যাচ্ছেন। এরমধ্যে সবজি চাষ করেও ভাগ্য বদলেছেন অনেকে। বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ তাদের পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্থ অসংখ্য দরিদ্র মানুষের উপকার করে যাচ্ছেন বলে জানা গেছে।

 

রবিবার (১২নভেম্বর) জয়খাঁ গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ ছাগল পালন, কেউ ভেড়া পালন ও কেউ লবনাক্ত জমিতে শীতকালীন সবজি চাষ করছেন। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভাল ফলন হওয়ায় ন্যায্য মূল্যও পাচ্ছেন তারা। শিরিনা বেগম নামে এক নারী বলেন, চারজনের সংসারে তার স্বামী অসুস্থ হয়ে ঘরে বসে আছে। ফ্রেন্ডশিপ থেকে বিনামূল্যে একটি ছাগল দেওয়া হয় তাকে। সেই ছাগল থেকে আরও তিনটি বাচ্চা হয়। ছাগলের দুধ বিক্রি ও দুটি ছাগল বিক্রি করে তার সংসারের অভাব কিছুটা দূর হয়েছে।

 

প্রশান্ত মন্ডল নামে এক ব্যক্তি বলেন, অভাবের সংসারে অর্থনৈতিক উন্নয়নে ফ্রেন্ডশিপ থেকে একটি ভেড়া দেওয়া হয় তাকে। সেটি থেকে ১৫টি বাচ্চা হয়। মেয়ের লেখাপড়া শেষ করে তাকে বিয়ে দিয়েছি। তন্দ্রা মন্ডল নামে এক নারী বলেন, আমাদের গ্রামের ভেড়ী বাঁধটি অতিরিক্ত জোয়ারের পানিতে ভেঙ্গে যায়। ফলে তাদের এক একর কৃষি জমি নষ্ট হয়। পরে ফ্রেন্ডশিপ থেকে বিনামূল্যে তাদের শীতকালীন সবজির বীজ দেওয়া হয়। সেই বীজ লাগিয়ে নানা রকম শাক সবজির ভাল ফলন পেয়েছেন তিনি। এখন তার স্বামীর একার আয়ের ওপর নির্ভর করতে হচ্ছেনা। লিটন মন্ডল নামে এক যুবক বলেন, শুধু সবজির বীজ নয়, আধুনিক পদ্ধতিতে শাক সবজি উৎপাদন ও কেঁচো সার তৈরীর প্রশিক্ষণ পাওয়ার পর তার বসত বাড়ীতে সবজি উৎপাদন করে এ বছর ২৪ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। যা তার সংসারের ব্যয়ভার বহন করে কিছু টাকা সঞ্চয়ও করেছেন।

 

নদী ভাঙ্গনের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ এই এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায়, নদী ভাঙ্গনের প্রভাব ও লবনাক্ততাই তাদের পিছিয়ে থাকার প্রধান কারণ। প্রতি বছর অতিরিক্ত জোয়ারের লবন পানিতে ক্ষতিগ্রস্থ ভেড়ী বাঁধ দিয়ে প্রবেশ করে কৃষি ফসল নষ্ট করে দেয়। ফলে কৃষি নির্ভর পরিবারগুলো চরম সংকটে পড়ে যায়।

 

এ বিষয়ে সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম বলেন, সরকারের উন্নয়নের পাশাপাশি উপকূলীয় সুবিধাবঞ্চিত এই জনপদের জীবনমান ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিন সমমর্যদাসহ পূর্ণ জীবনমান প্রতিষ্ঠা করার লক্ষ্যে ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড কাজ করে যাচ্ছেন। তাদের সহযোগীতায় এই এলাকার দরিদ্র মানুষেরা ছাগল, ভেড়া পালন ও সবজি চাষে তাদের পরিবারের আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন।

 

এ প্রসঙ্গে ফ্রেন্ডশিপ ট্রান্সজিশনাল ফান্ডের প্রজেক্ট ম্যানেজার জুয়েল হাসান বলেন, ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় দরিদ্র পরিবারের আয় রোজগার নিয়মিতকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন। তারা জয়খাঁ গ্রামের ১২০টি দরিদ্র পরিবারকে বিনামূল্যে ছাগল, ভেড়া ও সবজির বীজ বিতরণ করে আয় বৃদ্ধিমূলক কাজের সুযোগ সৃষ্টি ও দূর্যোগ সহনশীল সক্রিয় সমাজ ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা দূরিকরণ ও জীবিকার মান উন্নয়ন করছেন।

 

মোংলা উপজেলার উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ ইউনুস আলী বলেন, ফ্রেন্ডশিপ দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে যেসব প্রাণী ও শীতকালিন সবজি দিচ্ছেন তা অত্যন্ত প্রশাংসামূলক কাজ। তারা শুধু এসব দিয়ে যাচ্ছেন না, এসবের প্রশিক্ষণও প্রদান করছেন। ফলে এই পরিবারগুলোতে স্বল্প সময়ে অধিক আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় লবনাক্ত মাটিতে ভালমানের সবজি বীজ বিতরণ করে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। এতে করে এই জনপদের মানুষ স্বাবলম্বী হচ্ছেন। #

 

 

রামপালে উপকূল দিবস পালন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

‘৭০-এর ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যাক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় রামপালে উপকূল দিবস পালিত হয়েছে। প্রেসক্লাব রামপালের আয়োজনে রবিবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় ক্লাব কক্ষে এ দিবস পালন করা হয়।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কান্না জড়িত এই দিনটি হোক উপকূল দিবস। দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উপকূলের ১৯ জেলা ও প্রায় শতাধিক উপজেলায় উপকূলবাসীর পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবী জানাচ্ছেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের জলবায়ু ন্যায্যতার দাবী আরও জোরালো হোক এটাই উপকূলবাসীর প্রত্যাশা।

প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ, বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, শেখ আবজাল হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংবাদিক লায়লা সুলতানা, হারুন শেখ, মুর্শিদা পারভীন, জোছনা বেগম প্রমুখ।

 

খুলনার পাইকগাছায় উপকূল দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি।

 

উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আযোজনে  রবিবার  সকাল ১১ টায় নতুন বাজার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনবিবি এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনে, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।

 

বিশেষ অতিথি ছিলেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা  জি এম বাবলুর রহমান, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক ঘোষ. শিক্ষক শংকর চক্রবর্তী, সাবেক ব্যাংকার প্রজিৎ রায়, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, এস ডব্রিউ নিউজ ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক গাজী মো: আব্দুল আলীম। আলোচনা সভায় বক্তৃতা করেন, সাবেক ইউপি সদস্য হায়দার আলী, রাবেয়া আক্তার মলি,অর্থী সরকার, দিপান্বীতা অধিকারী, লতিফা আক্তার তামান্না, লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার মিথিলা, পুষ্পিতা শীল জ্যতি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে।

 

অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, ৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও নিহতদের স্মরণে বছরে অন্তত একটি বার সবাই মিলে আলোচনা করার জন্য উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানান।

 

 

 

ডুমুরিয়ার খর্ণিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে খর্নিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকের মাঝে সার বীজ বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন  ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। এ সময় উপ¯ি’ত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার ইকবাল হোসেন,  মিতা পাল, মুক্তা সরদার, পুরস্কার প্রাপ্ত কৃষক আবু হানিফ মোড়ল, ইউপি সচিব হেকমত আলী সরদার, সহকারী মোঃ নাজমুল হোসেন, ইউপি সদস্য শেখ মহাসিন হোসেন, লুৎফর রহমান, মোজাফফর রহমান মোল্লা, মুক্তার হোসেন, সঞ্জয় কুমার মল্লিক প্রমূখ। উল্লেখ্য ইউনিয়নে মোট ৫৩০ জন প্রান্তিক চাষিদের মধ্যে ২৪০ জনকে সরিষা, ২০৫ সূর্যমুখী, ৭০ ভূট্টা, ১০ পেঁয়াজ ও ৫ জনকে গমবীজ বিতরন করা হয় ।

 

 

জীবনগরের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪ তলা একাডেমি ভবন উদ্বোধন ও মা সমাবেশ

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার  জীবনগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪ তলা একাডেমি ভবন শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি  সাংবাদিক সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের  সংসদ সদস্য  হাজী মো.আলী আজগার টগর। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি  ও বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মান্নান পিন্টু,সমাজ সেবক আসাদুর রহমান বিশ্বাস ভেদুু,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মাদ প্রদীপ, সেনেরহুদা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর,কবি ও সাহিত্যিক ডাঃ জাহাঙ্গীর বিশ্বাস। 

অনুষ্ঠান শেষে উথলী গ্রামের কৃতী সন্তান কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের অধ্যাপক মামুনুর রশীদ এর পক্ষ থেকে ৬ জন মেধাবী ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।

 

চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কার্যালয়ের  সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায়  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে  এ আইন-শৃঙ্খলা কমিটির সভায় আইন-শৃঙ্খলা কমিটি, আদালত সহায়তা, মানব পাচার প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, সড়ক দুর্ঘটনায় নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন বিষয়ে আলোচনা হয়। এসময় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।  এছাড়াও সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল, দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিস্তারিত আলোচনা হয়।

 

মাগুরার শালিখাতে ইসলামী ফাউন্ডেশনের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা

নওয়াব আলী মাগুরা:

মাগুরার শালিখাতে মসজিদ ভত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

 

১২ নভেম্বর রবিবার মগুরা ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

 

প্রধান অতিথি বলেন জাতীর জনকের হাতেগড়া ইসলামী ফাউন্ডেশনের আপনারা সকলে শিক্ষক।বর্তমান সরকার এ ব্যপারে বিশেষ দৃষ্ট রখছে।বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী।সকল ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন করেছে।তাই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোটদিয়ে আওয়ামী লীগ কে ক্ষমতায় আনবেন। সকলের কাছে তিনি এ প্রত্যাশা।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন,সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যমল কুমার দে,সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার,মাগুরা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান মনির,শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।

 

এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ,রমজান আলী বিশ্বাস,নির্মল কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ,শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকা ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।

 

 

 

 

 

 

 

 

 

আজ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি 

কালীপূজা ও দীপাবলি উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। একই সঙ্গে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপারও চলবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে।

 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বন্দর ও কাস্টমসে কাজ চলবে।

 

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বলেন, ভারতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। একই সঙ্গে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

 

নড়াইলে মাদক মামলায় ৩ নারীর যাবজ্জীবন

নড়াইল জেলা প্রতিনিধি 

নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

 

রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০), একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৩৮) ও গোপালগঞ্জের নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার কাছ থেকে ৪০ বোতল, ফাতেমার কাছ থেকে ২৫ বোতল ও পেয়ারা বেগমের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

 

এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আট সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

নড়াইলে মাদক মামলায় ৩ নারীর যাবজ্জীবন

নড়াইল  জেলা প্রতিনিধি 

নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

 

রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০), একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৩৮) ও গোপালগঞ্জের নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার কাছ থেকে ৪০ বোতল, ফাতেমার কাছ থেকে ২৫ বোতল ও পেয়ারা বেগমের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আট সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

১২ নভেম্বরকে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা  জেলা প্রতিনিধি 

জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূলের জানমালের সুরক্ষা ও ১২ নভেম্বরকে প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ হয়েছে।

 

রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালীর খোলপেটুয়া নদীপাড়ে কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) এ বিক্ষোভের আয়োজন করে।

 

কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- স্থানীয় ইউপি সদস্য মো. সাহাবুদ্দীন, সিডিও ইয়ুথ টিমের ইমরান হোসেন, এসএসএসটির সাইদুল ইসলাম, বারসিক’র বরষা গাইন, আলতাফ হোসেন, সাকিলা পারভীন।

বক্তারা বলেন, উপকূলের প্রায় ৫ কোটি মানুষ প্রতিনিয়ত বহুমুখী দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে। জলোচ্ছ্বাস, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও লবণাক্ততাসহ বিভিন্ন ভয়াল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ সংকট প্রকট হচ্ছে। অবশ্যই জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এজন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কার্বন নিঃসরণের হার কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

 

সমাবেশে উপকূল সুরক্ষায় যুব ও স্থানীয় জনগোষ্ঠীর ১০ দফা দাবি পেশ করা হয়। এগুলো হলো- ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পুনর্র্নিমাণ করতে হবে। উপকূলীয় এলাকায় সরকারিভাবে সুপেয় পানির অধিকার নিশ্চিত ও টেকসই ব্যবস্থা নিতে হবে। উপকূলবাসীর জন্য স্বাস্থ্য সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের জন্য পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ করতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করতে হবে। জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সরকারকে জাতীয়ভাবে বিশেষ বরাদ্দ দিতে হবে। কৃষি জমি ও চিংড়ি চাষের জন্য আলাদা-আলাদা অর্থনৈতিক জোন তৈরি করতে হবে। সরকারিভাবে বৃক্ষরোপণ, সুন্দরবন ও তার জীব বৈচিত্র্য সুরক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

দেড় মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

চুয়াডাঙ্গা  জেলা প্রতিনিধি 

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে নিহত রবিউল হক নামের এক বাংলাদেশি যুবকের (৩৮) মরদেহ দেড় মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দেওয়া হয়।

 

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী। অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৮২ বিএসএফ ব্যাটালিয়ন রঙের পোতা ক্যাম্পের ইন্সপেক্টর শ্রী ধারাম বীর।

 

 

 

এ সময় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন, এএসআই মসলেম উদ্দিন ও এএসআই সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

 

বিজিবি সূত্র জানা গেছে, রবিউলের মরদেহ ফেরত চেয়ে পরিবারের সদস্যরা বিজিবি ব্যাটালিয়নে আবেদন করেন। বিজিবি উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করার পর শনিবার বিকেলে বিএসএফ মরদেহ ফেরত দেয়।

 

রবিউল হক জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের মৃত মইতুল্লার ছেলে। শনিবার এশার নামাজের পর রবিউলের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের গরু ব্যবসায়ী রবিউল হকসহ বেশ কয়েকজন ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। রবিউল ২৭ সেপ্টেম্বর (বুধবার) রাতে বিএসএফের গুলিতে মার যান। তার সহযোগীরা দেশে ফিরে বিষয়টি স্বজনদের জানান। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ মরদেহ ফেরতের বিষয়ে কোনো সাড়া দেয়নি। দেড় মাস পর রোববার তার মরদেহ ফেরত দেয় বিএসএফ।

 

আগাম শিম চাষে লাভবান শার্শার কৃষক আতাউর

বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি 

যশোরের শার্শা উপজেলার কৃষক আতাউর রহমান আগাম গ্রীষ্মকালীন (ইপসা-১) হাইব্রিড জাতের শিম চাষ করে লাভবান হয়েছেন। এই জেলার মাটি ও আবহাওয়া আগাম সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় দ্বিগুণ ফলন হচ্ছে। এতে আগাম শিম চাষে আশার আলো দেখছেন কৃষকেরা।

 

কৃষক আতাউর রহমান উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা। তিনি উলাশী ব্লকে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছেন। শিম গাছে ফুল ও ফলে ভরে গেছে। তিনি গত জুলাই মাসে জমিতে আগাম জাতের শিমের বীজ রোপণ করেন। রোপনের ৪৫ দিন পর গাছে ফল আসতে শুরু করে।

 

কৃষক আতাউর প্রায় ৬০ দিন পর গাছ থেকে শিম উত্তোলন করা শুরু করেন। চারা রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, আগাছা দমন, কীটনাশক ও মাচা তৈরিসহ তার ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমান বাজারে ৯০-১০০ টাকা দরে শিম পাইকারি বিক্রি করছেন তিনি।

 

কৃষক আতাউর রহমান বলেন, ‘আমি প্রতি সপ্তাহে জমি থেকে ৪ মণ করে শিম তুলতে পারছি। বাজারে শিমের ভালো দাম পাচ্ছি। সব খরচ বাদ দিয়ে প্রায় ১ থেকে দেড় লাখ টাকা লাভ করতে পারবো।’

 

তিনি বলেন, ‘শার্শা কৃষি অফিস থেকে হাইব্রিড জাতের এই শিম বীজ দিয়েছিল। এই শিমের নাকি ফলন অন্য শিমের চেয়ে বেশি হয়। তাই এই জাতের শিমের চাষ করেছি। এতে অনেক লাভবান হয়েছি। কৃষি অফিস থেকে তারা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন।’

 

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘শিম শীতকালীন সবজি হলেও আমাদের দেশে আগাম (গ্রীষ্মকালীন) শিমের চাষ হয়। বর্তমানে ইপসা-১ হাইব্রিড শিম চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। বাজারে আগাম শিমের দামও ভালো।’

 

তিনি বলেন, ‘আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি। এই শিম শ্রাবণ মাসে রোপণ করা হয়। রোপণের ৪৫ দিন পর শিম ধরতে শুরু করে। এ বছর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে আগাম শিম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে।’

 

 

 

 

 

 

আ.লীগের নারী কর্মীদের মিছিলে অস্ত্র হাতে কে এই ব্যক্তি

খুলনাঞ্চল রিপোর্ট

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এক ব্যক্তি দেখা গেছে।

রোববার দুপুর দেড়টার দিকে বিএনপির নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় ওই ব্যক্তির হাতে শর্টগান দেখে অনেকেই অবাক হন।

 

মিছিলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

জানা যায়, মিছিলে নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। আওয়ামী লীগের নারী কর্মীদের মিছিলে নেতৃত্ব দেন তার মেয়ে ওয়াহিদা হোসেন। এ সময় তার পাশে জিন্সের প্যান্ট ও কেডস পড়া এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গেছে।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, অস্ত্রধারী ওই ব্যক্তি দেহরক্ষী। তার নাম মো. কামরুজ্জামান। তিনি বাগেরহাটের কুমারখালী গ্রামের বাসিন্দা। কামরুজ্জমান ওয়াহিদা হোসেনের স্বামী জাহিদ হাসানের দেহরক্ষী। অস্ত্রটি বৈধ। তবে অস্ত্রটি কারো দিকে তাক করা হয়নি। আকারে বড় থাকায় অস্ত্রটি গাড়িতে না রেখে দেহরক্ষী সেটি নিজের সঙ্গে বহন করছিলেন।

 

তবে জনসমক্ষে এভাবে প্রদর্শন করা ঠিক হয়নি বলে জানান আমিনুল ইসলাম শাহান।

 

আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে কামরুজ্জামানের ডানে জাহিদ হাসান ও তার স্ত্রী ওয়াহিদা হোসেনকে দেখা গেছে।

 

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জমান বলেন, ওই ব্যক্তির হাতে যে অস্ত্র ছিল তা লাইসেন্স করা (বৈধ)। এরপরও বিষয়টি আরও তদন্ত করে দেখছি।

 

 

 

কয়রায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

কয়রা(খুলনা)প্রতিনিধি

দীর্ঘ অপেক্ষার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় চলছে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ কাজ। দুই হাজার কোটি টাকার বেঁড়িবাঁধ নির্মাণ কার্যক্রম দেখে এ অঞ্চলের মানুষ আস্থা এনেছেন বর্তমান সরকারের প্রতি।  কারন টেকসই বেঁড়িবাঁধ ছিল এতদিন উপকূলীয় এলাকা কয়রার মানুষের স্বপ্ন। কিন্তু আজ হাজার হাজার কোটি টাকায় চলমান বেঁড়িবাঁধ নির্মাণ কার্যক্রম দেখে ভাগ্য ফিরবে তাদের এমনটা ভাবছেন অনেকেই। দীর্ঘ এক যুগ আগে ঘূর্ণিঝড় আইলায় সমগ্র কয়রা উপজেলার ৩ লক্ষ মানুষ লবণ পানির মধ্যে ১৫/১৬ মাস বসবাসের পর বর্তমান সরকার এ অঞ্চলের মানুষের ভাগ্য ফেরাতে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণের ঘোষণা দেয়। কিন্তু দীর্ঘ সময়ের পর বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর জাতীয় সংসদে দাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বারবার আবেদনের পর দুই হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে টেকসই বেঁড়িবাঁধের কার্যক্রম। তাই দৃশ্যমান চলমান নির্মাণ কার্যক্রম দেখে এলাকার অনেকেই বাস্তবে এমনটা হবে তা কখনও ভাবেনি বলে জানিয়েছেন উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বয়োবৃদ্ধরা। উল্লেখ্য ২০০৯ সালে ২৫ মে ঘূর্ণিঝড় আইলা পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা ২০১১ সালে কয়রার মাটিতে পা রাখার আগেই হেলিক্যাপ্টার থেকে লক্ষ্য করেন ক্ষতিগ্রস্থ মানুষের চিত্র। সেজন্য তিনি ক্ষতিগ্রস্থ ৩০ হাজার পরিবারে গৃহনির্মাণের জন্য ২০ হাজার টাকা এবং ১৮ মাস ৩০ হাজার পরিবারের জন্য ২০ কেজি করে চাউল বরাদ্ধ দিয়েছিলেন এবং এ কাজে সহযোগিতা করেছিলেন সেনাবাহিনী। এছাড়া সরকারের পাশপাশি বেসরকারি অনেক সংস্থা প্রতিটি বাড়ী বাড়ী খাবার পানি থেকে  শুরু করে পরিধানের বস্ত্র সহ কয়েক হাজার ঘরবাড়ী নির্মাণ করেন গৃহহারা পরিবারে। এরপর ২০১৯ সালে ঘূর্ণিঝড় ফণি, বুলবুল ২০২০ সালে আম্পান এবং ২২ সালে ঘুর্ণিঝড় ইয়াসের আঘাতে কয়রার বিভিন্ন ইউনিয়ন লবণ পানিতে ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মানুষ। এসময় ক্ষতিগ্রস্তরা আশ্রয় নেয় সাইক্লোন শেল্টার ও বেড়িঁবাঁধে। এ বিষয় ভূক্তভোগী অনেকেই জানান, ঘূর্ণিঝড় আইলার পর বুলবুল, আম্পান এবং সর্বশেষ ইয়াস এ অঞ্চলের মানুষের নিঃস্ব করে দিয়েছে। এ সম্পার্কে কথা হয় দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান কবি শামসুর রহমানের সাথে। তিনি বলেন, বয়সের শেষ প্রান্তে এসে স্বপ্নের টেকসই বেঁড়িবাঁধের কার্যক্রম দেখে আরও বাঁচতে ইচ্ছে হয়। তিনি বলেন, ২০০৯ সালে আইলার আগে অনেক ঘূর্ণিঝড় দেখেছি কিন্তু আইলা পরবর্তী গত ১২ বছরে সকল ঘূণিঝড় আঘাত এনেছে বর্তমান সরকারের সময়। তবে সরকার উপকূলীয় মানুষের চাওয়া পাওয়ার চেয়েও বেশি সহযোগিতা করেছেন এবং পাশে থেকেছেন দূর্যোগের সময়।

বেদকাশির পদ্দপুকুর গ্রামের অধীর গাইন জানান, ৬০ দশকে এ অঞ্চলে বেঁড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয় এবং আজও অব্যহত আছে। তবে এবার যে কার্যক্রম এ বৃদ্ধ বয়সে দেখছি মনে হচ্ছে হয়ত আমার নাতি পোতাদের ভাগ্য ফিরতে পারে। তিনি বলেন, আইলার পর দেড় বছর বেঁড়িবাঁধে বসবাস করেছি এবং এসময় সরকার প্রতিমাসে চাল, ঘরবাধার জন্য ২০ হাজার টাকা এবং এনজিওর মাধ্যমে শাড়ী, লুঙ্গি, মশারি , হাড়ি, কড়াই সহ অনেক কিছু পেয়েছিলাম। তিনি আরও বলেন, এই বছর ঝড়ের কবল থেকে রক্ষা পায়ছি। এবং রাস্তাঘাট সবকিছু আগের চেয়েও ভাল হচ্ছে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি, বিশ^ব্যাংক ও জাইকার অর্থায়নে চলছে টেকসই বেড়িবাধ নির্মানের কার্যক্রম, এর মধ্যে ১৪/১ নং পোল্ডারে হরিহরপুর সহ শাকবাড়ীয়া, গাতিরঘেরি, গাববুনিয়া, কাশিরহাট, দশালিয়া বেড়িবাধের কার্যক্রম দৃশ্যমান হয়েছে। এবং অন্য এলাকায় ঠিকাদারগণ ইতোমধ্যেই টেকসই বেড়িবাধ নির্মাণ কাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও মেশিন সংশ্লিষ্ঠ এলাকায় উপস্থিত করায়  এলাকার মানুষের মধ্যে একটি কথাই প্রচার হচ্ছে আর স্বপ্ন নয় এবার হবে বাস্তবে টেকসই বেড়িবাধ।

 

 

 

কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত গৃহিণীরা ফুলতলার কুমড়া বড়ি যাচ্ছে সারাদেশে

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

শীতের মৌসুম এলেই ফুলতলা  উপজেলার ফুলতলা, ধোপাখোলা ,বেজেরডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের নারীরা খাবারে বাড়তি স্বাদ আনতে কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করেন। শীতকালের বিশেষ একটি খাবার উপকরনের নাম হচ্ছে কুমড়ো বড়ি।শীত জেঁকে বসায় এখানকার  গ্রামে গ্রামে কুমড়ো বড়ি তৈরির যেন ধুম পড়েছে। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামের নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। এর মধ্যেই সব কাজের আগে সকাল বেলা কুমড়া বড়ি তৈরি করেন নারীরা।কুমড়ো বড়ি তরকারির একটি মুখরোচক খাবার। এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা। তবে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে যদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হতো তাহলে এই শিল্পটি আরো বিস্তার লাভ করতো।সরেজমিনে বেজেরডাঙ্গা, রবিন্দ্র কম্পেলক্স, জামিরা , আলকা সহ  বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার শত শত নারী কুমড়ো বড়ি তৈরির কাজ করছেন। শীতের আগমনের সাথে সাথে কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা বেড়ে যায় তাদের মাঝে। শীতকাল কুমড়ো বড়ি তৈরির ভরা মৌসুম। এ সময় গ্রামের প্রতিটা বাড়িতে কমবেশি কুমড়ো বড়ি তৈরি করা হয়।পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করেন। শীতের সময় কুমড়ো বড়ির চাহিদা থাকে বেশি, আর গ্রামাঞ্চলের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়ো বড়ি তৈরি করেন। কুমড়ো বড়ি তৈরির প্রধান উপকরণ মাসকলাইয়ের ডাল আর চালকুমড়ো। এর সঙ্গে সামান্য মসলা।বাজারে প্রতি কেজি মাসকলাই ১১০ থেকে ১৩০ টাকা আর চাল কুমড়ো ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাইজ হিসাবে চালকুমড়ো ৫০ থেকে ৭০ টাকার মধ্যে ক্রয় করা যায়। ৫ কেজি চালকুমড়ার সঙ্গে ২ কেজি মাসকলাইয়ের মিশ্রণেকুমড়ো বড়ি ভাল হয়। প্রথমে মাসকলাই রৌদ্রে শুকিয়ে যাতায় ভেঙ্গে পরিস্কার করে বা না ভেঙ্গে পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নেওয়া হয়। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা মাসকলাই পানিতে ভেজাতে হয়। তারপর ঢেঁকি বা শিল-পাটা পিষে নিয়ে কুমড়ো বড়ির মিশ্রণ তৈরি করা হয়।তবে এখন উপজেলার বিভিন্ন এলাকায় কুমড়ো বড়ি তৈরির মেশিন স্থাপনের পর থেকে সবাই মেশিনে মাড়াই করে মাসকলাই ও কুমড়োর মিহি করা হচ্ছে। এরপর দুইটির মিশ্রণেকুমড়ো বড়ির উপকরণ তৈরি করা হয়। রৌদ্রজ্জ্বল ফাঁকা স্থান, বাড়ির আঙ্গিনা, ছাদ বা খোলা জায়গায় ভোর থেকে বড়ি তৈরি করা শুরু হয়। পাতলা কাপড়ে সারি সারি বড়ি বসানো হয়।কুমড়ো বড়ি বসানোর পর দুই-তিন দিন একটানা রোদে শুকানো হয়। সুর্যের  আলো কম হলে তিন থেকে চার দিন পর্যন্ত শুকাতে সময় লেগে যায়। শুকানোর পর কাপড় থেকে বড়ি উঠিয়ে পাত্রে সংরক্ষণ করা হয়। উপজেলার প্রায় শতাধিক  পরিবারের মেয়েরা নিজেদের ভাগ্য উন্নয়নে শ্রম দিয়ে অনেক বছর ধরে এ কুমড়ো বড়ি তৈরির কাজে নিয়োজিত রয়েছেন। ওই গ্রামের নারী কারিগর রাবেয়া  বলেন, আগে কুমড়ো বড়ি ব্যবসায়ী পরিবারগুলোর অবস্থায় তেমন স্বচ্ছল ছিল না। এখন অনেকেই কুমড়ো বড়ির ব্যবসা করেই স্বাবলম্বী হয়েছেন। তিনি আরো বলেন, আগে মাসকলাই পানিতে ভিজিয়ে পরিস্কার করা, আর ঢেঁকিতে বা পাটায় বেটে বড়ি তৈরি করতে প্রচুর পরিশ্রম হত, সেই সঙ্গে অনেক সময় লাগতো। এখন খোসা ছাড়ানো মাসকলাই বাজারে ক্রয় করতে পাওয়া যায়।উপজেলার কুমড়ো বড়ির ব্যবসায়ী দেবু হালদার  বলেন, এখানকার কুমড়ো বড়ি খুব সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের বড়ি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বিশেষ করে ঢাকায় এর চাহিদা সবচেয়ে বেশি।তিনি আরো জানান, এটি সারা বছরজুড়ে তৈরি করা সম্ভব। কিন্তু শীতকালে এর কদর বেশি হয়। কারণ, শীতের সময় রান্না করে খেতে বেশ মজা লাগে। কৈ মাছ, শিং মাছ ও শৈল মাছের সাথে রান্না করলে তরকারি খেতে মজাই আলাদা। সিলেট  থেকে কুমড়োবড়ি পাইকারী নিতে আসা আজগার  বলেন, এই অঞ্চলের তৈরি কুমড়ো বড়ির স্বাদ অন্যরকম। এই বড়িগুলো আমাদের এলাকায় তৈরি হয় না। তাই এই অঞ্চল থেকে কুমড়ো বড়ি পাইকারী কিনে নিয়ে গিয়ে রংপুরের বিভিন্ন অঞ্চলে বিক্রি করি। এতে করে লাভ ভালোই হয়। এছাড়াও দেশের যশোর, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলাতেও চালান হচ্ছে।

 

বকেয়া পাওনা আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা  শ্রমিকদের 

ধারাবাহিক আন্দোলন কর্মসুচি নিয়ে মাঠে নামতে চায় খুলনার বেসরকারী জুট মিল শ্রমিক ফেডারেশন

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

খুলনার শিল্পাঞ্চল এখন মৃত শিল্পাঞ্চলে পরিনত হয়েছে। বেসরকারি ব্যক্তিমালিকানা অধিকাংশ জুট মিল গুলো শ্রম আইন লঙ্গন করে বছরের পর বছর বন্ধ করে রাখা হয়েছে। মিলগুলোর মালিকগণ প্রতিষ্ঠান দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৮ শ” কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে। এ সকল মিলের শ্রমিক – কর্মচারীদের প্রায় ১শ ৪০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে যা পরিশোধ না করে বছরের পর বছর মিলগুলো বন্ধ করে রেখেছে। এর মধ্যে কয়েকটি মিল আংশিক চালু রেখে শ্রমকি-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ না করে ফায়দা লুটছে এমন অভিযোগ শ্রমিক-কর্মাচরী ফেডারেশনের নেতৃবৃন্দের। তাদের দাবী মিলগুলোর মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় অনাহারে-অর্ধাহারে প্রায় ৩ শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং শতশত শ্রমিক অর্থ অভাবে বিনাচিকিৎসায় ধুকেধুকে মৃত্যু পথযাত্রী। শ্রমিকদের বকেয়া পাওনার দাবীতে ফেডারেশন ধারাবাহিক আন্দোলন কর্মসুচি নিয়ে মাঠে রয়েছে।বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং শ্রমিক নেতৃবৃন্দের সৃুত্রে জানাগেছে, খুলনা অঞ্চলের সোনালী জুট মিলস, এ্যাযাক্স জুট মিলস, মহসেন জুট মিলস, শিরোমণি ট্রান্সওশেন ফাইবার্স প্রোসেসার্স লিমিটেড, জুট স্পিনার্স, আফিল, এফ আর, নওয়াপাড়া, সাগর, সুপার, আয়ান, স্পেলাইজিষ্ট, মন্ডল, গ্লোরি, সিডলু, আহাদসহ ছোট-বড় মোট ২২টি জুট মিল রয়েছে। এর মধ্যে এ্যাযাক্স, মহসেন, সম্পুর্ণ বন্ধ রয়েছে। খুড়িয়ে খুড়িয়ে চলছে সোনালী, শিরোমনি জুট স্পিনার্স, এফ আর, স্পেশালিজিস্ট  আয়ান, সুপার, গ্লোরী, মন্ডল, সিডলু নওয়াপাড়া , সাগর জুট মিল, ও আহাদ জুট মিল। এ সকল জুট মিলের মধ্যে শুধুমাত্র ৭টি ব্যক্তিমালিনা জুট মিলের মালিকদের কাছে বিভিন্ন ব্যাংকে প্রায় ৭শত ৮০ কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। এ সকল মিলের শ্রমকি-কর্মচারীদের মালিক কর্তপক্ষের কাছে বকেয়া পাওনা রয়েছে প্রায় ১শত ৪০কোটি টাকা। ব্যাংক থেকে শতশত কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে ঋণের টাকা অন্যখাতে ব্যবহারের অভিযোগ রয়েছে। এমনকি মিলগুলো পুর্ণাঙ্গ ভাবে চালানোর কোন পরিকল্পনা লক্ষ করা যাচ্ছেনা। এ সকল জুট মিলের মধ্যে সোনালী, এ্যাযাক্স এবং মহাসেন, আফিল, জুটস্পিনার্সসহ কয়েকটি জুট মিলের প্রায় ৩ শতাধিক  শ্রমিক অনাহারে বিনাচিকিৎসায় মৃত্যু বরণ করেছে। অনেকে টাকার অভাবে বিনাচিকিৎসায় ধুকেধুকে মৃত্যু পথযাত্রী। এছাড়া মিলগুলোর প্রায় ২২ হাজার শ্রমিক পরিবার অত্যান্ত মানবেতর জীবনযাপন করছে। শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরী পরিশোধ. মিল চালুসহ বিভিন্ন দাবীতে ধারাবাহিক আন্দোলন কর্মসুচি নিয়ে মাঠে রয়েছে ফেডারেশন নেতৃবৃন্দ। এদিকে আজ খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছেন খুলনার বেসরকারী জুট মিল শ্রমিকদের আন্দোলন সংগ্রাম নিয়ে সক্রিয় বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন । গতকাল বেলা ২ টায় ফুলবাড়ীগেটে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক নেতারা বলেন মুজুরু কমিশন কার্যকর, শ্রমিকদের সকল পাওনা পরিশোধ, বন্ধমিল চালু, শ্রমিক ঠকানো মালিকদেরকে আইনের আওতায় আনা, ফেডারেশন ঘোষিত  ৬ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, ইজ্ঞিল কাজী মোঃ লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল কালাম, নিজামউদ্দীন, সাইফুল্লাহ তারেক, বাবুল হোসেন, ওবায়দুর রহমান, কাশেম মুন্সি, মিহির রজ্ঞন বিশ^াস, আফিল উদ্দীন, মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান প্রমুখ। উল্লেখ্য খুলনাঞ্চালের বেসরকারি ব্যাক্তিমালিকানা জুট মিলের মধ্যে শিরোমনি শিল্পাঞ্চালের বন্ধকৃত মহসেন জুট মিল ১৯৬৯ সালে চালু হলে ১৯৭২ সালে মিলটি সরকারি করন করা হয় এবং ১৯৮৩ সালে পুনরায় ব্যাক্তিমালিকানায় ছেড়ে দেওয়া হয়। ২০১৪ সালে ১৭ জুলাই মিলে স্থায়ী এবং অস্থায়ী মোট ১২শত শ্রমিক-কর্মচারীকে একযোগে ছাটাই করা হয়। মিল কর্তৃপক্ষের কাছে এ সকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা রয়েছে প্রায় ১১ কোটি টাকা। সুত্র বলছে মিলটি রুপালী ব্যাংকের কাছে প্রায় ২০/২৫ কোটি টাকা ঋণ রয়েছে। শিল্পাঞ্চালের বন্ধকৃত জুট স্পিনার্স ১৯৮১ সালে যাত্রা শুরু করে। মিলের মোট শ্রমিক-কর্মচারীর সংখ্যা ১৭শত ৩০ জন। মিলটির মালিক মো. সামছুজ্জোহা কোন নোটিশ ছাড়াই গত ২০১৬ সালের ২৫ আগস্ট থেকে মিলটি অত্যান্ত কৌশলে উৎপাদন বন্ধ রেখে অঘোষিত বন্ধ করে রাখেন যদিও মিলটি বর্তমানে নামমাত্র চালু রয়েছে। মিলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা রয়েছে প্রায় ১২ কোটি টাকা। মিলটি জনতা ব্যাংকের নিকট কয়েক কোটি টাকা ঋণ রয়েছে বলে জানাগেছে। মীরেরডাঙ্গা শিল্পাঞ্চালের ব্যাক্তিমালিকানা এ্যাযাক্স জুট মিল ১৯৭২ সালে প্রথম সরকারি ভাবে চালু করা হয়। পরে মিলটি ব্যাক্তিমালিকানা ছেড়ে দেওয়া হয় বর্তমানে বন্ধকৃত এই মিলের শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ২ হাজার এদের মধ্যে কিছু কিছু শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করা হলেও এখন শ্রমিক-কর্মচারীদের প্রায় ১২ কোটি টাকা পাওনা রয়েছে । মিলটি সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কাছে প্রায় ১২৫ কোটি টাকা ঋণ রয়েছে বলে ফেডারেশন সুত্র জানিয়েছেন। এই অঞ্চলের এক সময়ের সুনামধণ্য সোনালী জুট মিলস ১৯৭২ সালে চালু হলে ৪ হাজার ৭শত জন শ্রমিক-কর্মচারীর পরিবার জীবন জীবিকা নির্বাহ করতেন মিলটি। পরে মূল মালিক জহুরুল হকের মৃত্যুর পর মিলটির অব্যাবস্থাপনায় মিলে ধ্বস নামতে শুরু করে শ্রমিক ছাটায়ের মধ্যে দিয়ে চলে মিলটি। মিল মালিক ইমদাদুল হক বুলবুল বিভিন্ন মামলায় ফেরারী থাকা অবস্থায় করোনাকালীন সময়ে মারা যান , নামমাত্র মিলটি বর্তমানে  চালু থাকলেও বর্তমানে বিদুৎ বিল বকেয়া থাকায় ওজোপাডিকো লিঃ মিলের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।  মিলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা রয়েছে প্রায় ৪২ কোটি টাকা। খুলনা অঞ্চলে বেসরকারি জুট মিলগুলোর মধ্যে সব থেকে বেশি ঋণ গ্রস্থ হয়ে পড়েছে এই মিলটি। মিল কর্তৃপক্ষের কাছে উত্তরা, সোনালীসহ কয়েকটি ব্যাংকের প্রায় ২শত ৭০ কোটি টাকা পাওনা রয়েছে। শিরোমনির আফিল জুট মিলস ১৯৭২ সালে সরকারি ভাবে চালু হয় পরবর্তিতে মিলটি ব্যাক্তিমালিকানায় ছেড়ে দেওয়া হয়। মিলে শ্রমিক-কর্মচারী সংখ্যা স্থায়ী এবং অস্থায়ী মিলে ছিলো ৮শ ৬০ জন । মিলটি কিছুদিন আগে হ্যামকো কোঃ কিনে নেয় এবং কয়েকজন শ্রমিক এর পাওনাও পরিশোধ করে মালিকপক্ষ। বর্তমানে বেসরকারী এ জুট  মিলগুলো দিনের পর দিন বন্ধ থাকায় শ্রমিকরা জীবন জীবিকার তাগিদে অনেকে ভ্যান-রিক্সা , ইজিবাইক চলিয়ে সংসার চালাচ্ছে। অনেকে আবার দিন মুজুরের কাজ বেছে নিয়েছে। যারা কিছুই করতে পারছেনা তারা ধুকে ধুকে মরছে। দীর্ঘদিন বন্ধ মহসেন জুট মিলের কর্মচারী  লুৎফর রহমান , মিল আর চালু হওয়ার কোন সম্ভবনা দেখিনা। দীর্ঘ ২০/২৫ বছর চাকুরী জীবনের শেষ সম্বল পাওনা টাকা পেলেও কিছু একটা করে সংসার চালাতে পারতাম। অভাব অনাটনের সংসারে মিলের ্টাকা না পেয়ে বর্তমানে খুব কষ্টে  সংসার চলছে। সোনালী জুট মিলের শ্রমিক কালাম  বলেন, মিলর তাতে কাজ করতে করতে জীবন যৌবন সব শেষ করে দিয়েছি। এক সময়ে মিলের প্রাণ ছিলো এখন মিলের প্রাণ নাই মিলটি শ্রমিক নাই শ্রমিকদের পাওনার কোন খবর নাই। মালিকপক্ষের  কাছে প্রায় দুই লক্ষ টাকা পাবো টাকাও দেয়না কাজও দেয়না তাই দিন মুজুরের কাজ করে সংসার চালাচ্ছি। এ্যাজাক্স জুট মিলের  শ্রমিক সালাম  বলেন সারা দিন হাড় ভাঙ্গা খাটুনি করে দিন মুজুরের কাজ করে বিকালে মিল চালু এবং বকেয়া পাওনার দাবীতে বেশ কিছু দিন আন্দোলন করতে করতে নেতারা হঠাৎ আন্দোলন বন্ধ করে দিয়েছে। বিভিন্ন লোকের কাছ থেকে ্টাকা পয়সা নিয়ে আন্দোলন সংগ্রাম করেও কোন কাজ হয়নি। মিলে কাজ করার কথা আমরা ছেড়ে দিয়েছি এখন আমরা শুধু আমাদের বকেয়া পাওনা টাকা চাই। শিরোমনি  বাজারের ব্যবসায়ী জয়নাল বলেন, এক সময়ে বাজারের বেচা-কেনায় অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিলো কিন্তু এখন শিল্পাঞ্চলের মিল গুলো বন্ধ থাকায় ফুলতলা থেকে ফুলবাড়ীগেট পর্যন্ত কোন ব্যবসায়ী ভালো নেই, ব্যবসা বানিজ্য চলছে মন্দা ।বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক-কর্মাচরী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রসুল খান  বলেন, খুলনাঞ্চালের বেসরকারি জুট মিল গুলোর মালিকরা ব্যাংক থেকে শতশত কোটি টাকা ঋণ নিয়ে মিলগুলোকে বন্ধ অথবা নামেমাত্র চালু রেখে শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ না করায় হাজার হাজার শ্রমিকের পরিবার অত্যান্ত মানবেতর জীবনযাপন করছে। টাকার অভাবে বিনাচিকিৎসায় ৩ শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। বর্তমানে মিল গুলোর যে অবস্থা বিরাজ করছে তাতে সুষ্ট ও সুন্দর ভাবে মিল চালানো নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মিল গুলোর শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা আদায়ই এখন বড় চ্যালেঞ্জ তবে শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দ এক থাকলে আন্দোলনের মাধ্যমে সব কিছুই সম্ভব হবে। তিনি বলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি  ও খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান এর  আশ্বাসে আমরা আমাদের আন্দোলন কর্মসুচি সাময়িক স্থগিত করি। মাননীয় প্রধানমন্ত্রী খুলনার জনসভা থেকে যদি বেসরকারী জুট মিলের শ্রমিকদের সমস্যার ব্যাপারে পদক্ষেপ গ্রহন না করেন তাহলে আমরা ফেডারেশনের মিটিং করে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ধারাবাহিক আন্দোলন কর্মসুচি নিয়ে রাজপথে নামবো।

 

 

মীরেরডাঙ্গা শিল্প সম্পর্ক শিক্ষায়তনে সপ্তাহ ব্যাপি শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন

 ফুলবাড়ীগেট  প্রতিনিধি

খুলনার মীরেরডাঙ্গা শিল্প সম্পর্ক শিক্ষায়তনে সপ্তাহ ব্যাপি শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন গতকাল  সকাল ৯ টায় মীরেরডাঙ্গা শিল্প সম্পর্ক (আই.আর.আই) শিক্ষায়তনে অনুষ্ঠিত হয় । এময়ে  উপস্থিত ছিলেন শিল্প সম্পর্ক শিক্ষায়তন এর সহকারী পরিচালক এস এম ফারুক আহম্মেদ। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের থেকে ৩৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ গ্রহন করছে । উদ্বোধনী বক্তব্যে সহকারী পরিচালক এস এম ফারুক আহম্মেদ, কর্মঘন্টা ও ছুটি এবং দুর্ঘটনা জনিত কারনে জখমের জন্য শ্রমিকের ক্ষতিপুরন বিষয়ে আলোচনা করেন।  আগামি ১৬ নভেম্বর  ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ এর সমপনী অনুষ্ঠিত হবে । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান।

 

বেনাপোল সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ ৩ জন পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধিঃ

 

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে থেকে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্নেরবার উদ্ধার করা হয়েছে।  এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

 

 

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে মোঃ আজমীর (২০),আলী কদমের ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমীনের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৮)।

 

 

 রোববার (১২ নভেম্বর)  ভোরে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের চালানসহ তিনজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার।

 

 

তিনি আরো জানান, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৩৯৯ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ টাকা।

 

 

এ ব্যাপারে আটক তিনজন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

 

দাকোপের বানিশান্তায় আ‘লীগের বর্ধিত সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি 

আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধান মন্ত্রীর শুভ আগমন উপলক্ষে দাকোপ উপজেলার ৯ নম্বর বানিশান্তা  ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় বানিশান্তা ঢাংমারী ভোজনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ওয়ার্ড আ’লীগের সভাপতি বিনয় কৃষ্ণ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন আ‘লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক পরিমল কান্তি রপ্তান, বিকাশ মন্ডল, সঞ্জয় মন্ডল, নিহার রঞ্জন মন্ডল, এনায়েত শরিফ, জয়কুমার মন্ডল মানিক, জয়ন্ত প্রকাশ গাইন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দিলীপ মন্ডল, মনোজিত দেব, হিল্লোল সরকার প্রমুখ।  

   

 

দীর্ঘ ৩২ বছর পর  মহেশপুরে চালু হলো চৌকি আদালত

শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদ)প্রতিনিধি,

দীর্ঘ ৩২ বছর পর ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আবারো চালু হয়েছে চৌকি আদালত। রোববার দুপুরে উপজেলার পুরাতন আদালত ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিনিয়র জেলা  ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ-আল আমিন মাতুব্বর,ঝিনাইদহ যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ গোলাম নবী,ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আযম,পিপি ইসমাইল হোসেন,পিপি বিকাশ কুমার ঘোষ, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পদক মীর সুলতানুজ্জামান লিটনসহ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্তবর্তী মহেশপুর উপজেলার মানুষের ভোগান্তি কমাতে ১৯৮২ সালে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৯২ সালে আদালতের কার্যক্রম উপজেলায় বন্ধ করে জেলায় নিয়ে যাওয়া হয়।সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন ২ জন বিচারক বিচার কার্য পরিচালনা করবেন। এই আদালতে অন্তত ৫ হাজার মামলা চলবে। উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম চালু হওয়ায় খুশি বিচারপ্রার্থীসহ স্থানীয়রা

 

সকল মিল কারখানা দ্রুত চালু করার আহ্বান জানিয়েছেন নগর যুব সংহতি নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন খুলনা শিল্পনগরী এখন মৃত্যুনগরীতে পরিনত হয়েছে। প্রায় সকল মিল-কল কারখানা আজ বন্ধ, শ্রমিকরা আজ অনাহারে অর্ধাহারে জীবন-যাপন করছে। মিলের শ্রমিকদের আয়-রোজগারের কোন পথ নেই। তাদের ছেলে-মেয়েদের লেখা পড়া বন্ধের উপক্রম হয়েছে। জাতীয় পার্টির শাসনামলে এই অঞ্চলের সকল মিল কারখানা চালু ছিল। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই অঞ্চলের সকল মিল কারখানা চালুর করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর জাতীয় পযুব সংহতির আহ্বায়ক শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর জাতীয় যুবসংহতির সদস্য সচিব মোঃ রাসেল হোসেন, নির্বাহী সদস্য এম. এ. রব, দেলোয়ার হোসেন বাবলু, মোঃ আঃ ছালাম, জাকির হোসেন, শাকিল আহমেদ লাল, বাবুলু বিশ্বাস, গাজি খোকন, মিলন খান, শেখ মাসুদ রানা, মাসুদ আকুঞ্জী, জি এম মিলন, মোঃ তমিজ, নওশাদ হাওলাদার, রাসেল মামুন, নারায়ন সরকার, পলাশ তালুকদার, খোকন হাওলাদার, মোঃ হাবিব, আক্তার হোসেন, মাসুম ফারাজি, মোঃ ইদ্রিস, এস কে রনি, গাজী মোশারেফ, মোঃ রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

দ্রব্য মূল্যের ঊর্দ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা নাগরিক আন্দোলন

খবর বিজ্ঞপ্তি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন খুলনা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন- আজ প্রায় সকল জিনিসের মূল্য বেড়ে গেছে এবং জন সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ অনাহারে অর্ধাহারে জীবন-যাপন করছে। অবিলম্বে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়েও জনসাধারণের ক্রয়ক্ষমতার ভিতরে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিছেন- খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মহাসচিব এস এম দেলোয়ার হোসেন, কো-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ এস এম মাসুদুর রহমান, অধ্যক্ষ সাজেদা ইসলাম, এ্যাডঃ গাউসুল আযম, যুগ্ম-মাহসচিব ডাঃ মোঃ ওহিদুল ইসলাম, ইসরাত আরা হীরা, এস এম তানভীর হোসেন তসলিম, সাংবাদিক কলিন হোসেন আরজু, সাংবাদিক এম এ কবির মুন্সি, সাংবাদিক আসাবুর রহমান কাজল, ইঞ্জিঃ মোঃ আক্তার হোসেন, আহসান সাব্বির জীবন, নিলয় বিশ্বাস, মোঃ নুরুন্নবী খোকন, মোঃ দেলোয়ার হোসেন লালু, এস এম মিশকাতুল ইসলাম, এ্যাড. রাজিয়া সুলতানা, মোঃ মনির হোসেন, রহিমা রহমান, সৈয়দ জাহিদুর রহমান, শেখ আনসার আলী, শেখ আতেফ মিশু, অমিত হাসান অয়ন, আলম হোসেন জুয়েল, মোঃ কামাল হোসেন প্রমুখ।

 

বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন ও শিক্ষা বোর্ডের দাবি জানিয়েছেন জনউদ্যোগ

খভর বিজ্ঞপ্তি

খুলনায় স্বতন্ত্র ক্যান্সার হাসপাতাল ও শিক্ষা বোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন জনউদ্যোগ,খুলনার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, এক সময় খুলনাকে শিল্পের শহর বলা হত। কিন্তু শিল্প সহায়ক নীতির অভাবে খুলনার ভারী শিল্পগুলো কালের বিবর্তনে বন্ধ হতে হতে খুলনা শিল্পহীন নগরী হিসেবে পরিণত হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে খুলনা অঞ্চলের অর্থনীতির উত্থানের অমিত সম্ভাবনা তৈরি এবং খুলনা আবারও শিল্পনগরীতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ এই একটি সেতুই হবে ভবিষ্যত খুলনার উন্নয়নের অন্যতম প্রধান ‘অনুঘটক’। এতদঞ্চলের চলমান প্রকল্প বাস্তবায়ন, বিশ্বমানের ত্রিমাত্রিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা, বহুমাত্রিক পরিবহনের নিশ্চয়তা, বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টি, সমুদ্র বন্দর ভিত্তিক সুযোগগুলো সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলে শুধু জাতীয় অর্থনীতিতে নয় আঞ্চলিক অর্থনীতির রাজধানীতে পরিণত হবে আমাদের খুলনা।

নেতৃবৃন্দ,খুলনা বিমান বন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত কাজ শুরু করা, খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, খুলনায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, খুলনার পাটকলসহ বন্ধ সকল মিল-কলকারখানা চালুর ব্যবস্থা, সুন্দরবনকে ঘিরে পর্যটন হাব গড়ে তোলা, ভৈরব, রূপসা ও পশুর নদীর নাব্যতা বাড়াতে নিয়মিত ড্রেজিং এর ব্যবস্থা, খুলনায় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালু, সরকারি উদ্যোগে খুলনায় বোটানিক্যাল গার্ডেন এবং একটি চিড়িয়াখানা স্থাপন, খুলনায় মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, খুলনা-যশোর-দর্শনা ডবল রেললাইন স্থাপন, খুলনা থেকে রেলযোগে ঢাকা যাওয়ার জন্য খুলনা-গোপালগঞ্জ রেললাইন স্থাপন, মুন্সিগঞ্জ-সাতক্ষীরা-যশোর রেললাইন স্থাপন এবং খুলনা-ঢাকা কালনা সেতু হয়ে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা, শহররক্ষা বাঁধ ও রিভারভিউ পার্ক এবং খুলনায় নভো থিয়েটার দ্রুত বাস্তবায়ন ও ডায়াবেটিক হাসপাতালে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- জনউদ্যোগ,খুলনার আহবায়ক মানস কুমার রায়, যুগ্ম-আহবায়ক নারী নেত্রী এ্যাড: শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এ্যাড: মোমিনুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুল হক, সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন প্রমুখ।