।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনাকে গ্রেফতার অভিযানের নামে পুলিশ লাইন এলাকায় পুলিশ কর্তৃক তার শশুর বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান গনতান্ত্রিক আন্দোলনে সরকারের পদলেহনকারী অতিউৎসাহী কিছু সংখ্যাক পুলিশ সদস্য বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক গায়েবী মামলা দায়ের করে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযানের নামে হয়রানী করছে যা মোটেই সমর্থনযোগ্য নয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনগত রাতে নগরীর পুলিশ লাইন এলাকায় মহানগর বিএনপির আহবায়কের শশুর বাড়ির দরজা ভেঙ্গে পুলিশের তান্ডব চালিয়েছে। পুলিশের এ ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ড থেকে পুলিশ সদস্যদের ভবিষতে বিরত থাকার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।











































