নওয়াব আলী মাগুরা।।
মাগুরার শালিখার বলাই নাঘোষা দাখিল মাদরাসার নবমির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। প্রধান অতিথি বলেন মাদ্রাসা শিক্ষার সম্পসরনের জন্য এই গ্রামে আজ ৪ তলা ভবন।সকল ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন করেছে।তাই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোটদিয়ে আওয়ামী লীগ কে ক্ষমতায় আনবেন। সকলের কাছে তিনি এ প্রত্যাশা।
বিকাল ৩টায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ হুমায়ূন কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী,শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার,চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,সহ সভাপতি আবুল কালাম আজাদ,রমজান আলী বিশ্বাস,নির্মল কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ,শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মাদ্রাসার সুপার মোঃ সাকাওয়াত হোসেন।











































