Home আঞ্চলিক এক ঘণ্টার মহিলা ভাইস চেয়ারম্যান দীপান্বিতা মুন্ডা

এক ঘণ্টার মহিলা ভাইস চেয়ারম্যান দীপান্বিতা মুন্ডা

14

কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় ১ ঘণ্টার জন্য মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন স্কুলশিক্ষার্থী দীপান্বিতা মুন্ডা। সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রতীকী হিসেবে তিনি এ দায়িত্ব পালন করেন।
কন্যাশিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের লক্ষ্যে কয়রা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ের এ আয়োজন করা হয়।

দায়িত্ব পাওয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দীপান্বিতা মুন্ডা উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থী। নতুন দায়িত্ব গ্রহণ করার পর সে জানায়, কয়রা উপজেলাকে নারীবান্ধব উপজেলা হিসেবে গড়তে বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, নারীর স্বাস্থ্য সুরক্ষাসহ নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করতে হবে। পরে তার বিষয়টি বাস্তবায়নের জন্য মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে সুপারিশমালা তুলে ধরেন।