Home আঞ্চলিক ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে টাকা দাবী: গ্রেফতার-৪ (ভিডিও)

ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে টাকা দাবী: গ্রেফতার-৪ (ভিডিও)

5

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জোরপুর্বক এক গৃহবধুর নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করার অভিযোগে ৪ জন গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গত ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ায় একগৃহবধুকে জোরপুবর্ক আপত্তিকর ছবি ধারণ করে সানি, শাওন, মারুফ ও সোহান নামের ৪ যুবক। তার আপত্তিকর ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগির কাছে টাকা দাবী করে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগি পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন।