Home জাতীয় ডেঙ্গুতে এবছর প্রাণহানি ১৩০০ ছাড়ালো

ডেঙ্গুতে এবছর প্রাণহানি ১৩০০ ছাড়ালো

13

ঢাকা অফিস।।
এবছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ জনে। একদিনে আরও ১ হাজার ৮০২ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯৭ হাজার ২৫৫ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৫ হাজার ৩৭৬ জন।
মৃত ১ হাজার ৩০৬ জনের মধ্যে নারী ৭৪০ জন এবং পুরুষ ৫৬৬ জন।
ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮০২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৯৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৮০২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৪৫ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২২ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ১২৩ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ২৭ জন এবং নারী ১ লাখ ৪ হাজার ৬০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫৪ হাজার ১৮০ জন।