Home স্বাস্থ্য ত্বকের যত্নে বাড়িতেই বানান সিরাম

ত্বকের যত্নে বাড়িতেই বানান সিরাম

9

অনলাইন ডেস্ক।।

রোদের তেজ কমতে শুরু করেছে। আবহাওয়াতে বেশ টান টান ভাব এসেছে। ত্বকে পড়তে শুরু করেছে এর প্রভাব। ত্বক হতে শুরু করেছে শুষ্ক। এ সময় মেকআপ করলেও ত্বকের অতিরিক্ত যত্ন নিতে হবে। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, মুখের এই ধরনের সমস্যা কমাতে পারে ভিটামিন সি সিরাম। আজকাল বড় বড় শপিং মল তো বটেই, প্রসাধনীর পণ্যের দোকানে পাওয়া যাচ্ছে নানা ধরনের সিরাম। কিন্তু তাতে মিশে থাকে নানা রাসায়নিক। তা থেকে ত্বকের ক্ষতি হতে পারে। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে বাড়িতেও বানানো যায় ভিটামিন সি সিরাম।

কীভাবে তৈরি করবেন ভিটামিন সি সিরাম?

একটি কাচের বাটিতে ১ চা চামচ গোলাপ জলের সঙ্গে ১/৪ চামচ ভিটামিন সি পাউডার মেশান। এর মধ্যে দিয়ে দিন ১ চা চামচ গ্লিসারিন মেশান। এ বার পুরো মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে তার মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন। যাদের ত্বক সংবেদনশীল, তারা খুব অল্প পরিমাণে ভিটামিন সি পাউডার ব্যবহার করবেন। প্রয়োজনে মুখে ব্যবহার করার ২৪ ঘণ্টা আগে ত্বকের নির্দিষ্ট একটি অংশে প্যাচ টেস্ট করে দেখে নেবেন।