ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানার ১১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানাগেছে। একই দিনে ফুলবাড়ীগেট কুয়েট রোডের এক নারী এবং শিরোমণির এক যুবক আক্রান্তের খবর পাওয়াগেছে। খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ জুন বুধবার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ এসেছে বলে মেডিকেল কলেজ সুত্রে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
খানজাহান আলী থানার এস আই রোকনুজ্জামানের শরীরে গত ১৬ জুন করোনা পজেটিভ ধরা পড়ে। এই পুলিশ সদস্যের নমুনা দেওয়ার ১০দিন পর রেজাল্ট আসে তিনি করোনা পজেটিভে আক্রান্ত। থানা লকডাউন করে সকল সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়। পরে ১৮ জুন থেকে কয়েক ধাপে থানার অফিসার্স ইনচার্জসহ পুলিশ ও তাদের পরিবারের ৭৫ সদস্যের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়।
কিন্তু এবারও রির্পোট পেতে বিলম্ব নমুনা দেয়ার ৬দিন পর গত ২৪ জুন পরীক্ষার রির্পোট দেওয়া হয়। রির্পোটে থানার হযরত আলী(৪৭), নাসির উদ্দিন(৪৫), আবু ফজল(৫২), মো. মাফিজুল(৪৭), সোহেল রানা(৪৫), লুৎফল হাসান(৪৫), আজিজুর রহমান(৪৪), আলীমুজ্জামান(২৯), শাহাদাৎ হোসেন(৪৯), শফিকুল ইসলাম(৪৫) এবং আজিজুর রহমান(৪৫) মোট ১১জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এছাড়াও গত ২৪ জুনের নমুনা পরীক্ষায় ফুলবাড়ীগেট কুয়েট রোডের কুয়েটের এক কর্মকর্তার মাতা মরিয়ম তালুকদার(সদ্য মৃত্যু বরণ করা) এবং শিরোমণির শেখ আ. রাজ্জাক(৩৩) নামের দুইজন রয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, কয়েক ধাপে মোট ৭৫ জনের নমুনা দেওয়া হয়েছে। গত ১৮ জুন দেওয়া ১৯জনের নমুনার মধ্যে ১১জনের করোনা পজেটিভ এসেছে এখনও বাকি ৫৬ জনের রির্পোট পাওয়াযায়নি। তিনি সকলকে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির নির্দেশনা এবং হোম কোয়ারেন্টাইনে যারা থাকবেন তাদেরকে যথাযথ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন। দেশের এই পরিস্থিতে সকলকে নিজনিজ স্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।
ফুলবাড়ীগেট প্যাসেন্টস্ নার্সিং হোমের প্রধান ডাক্তার গিরীন্দ্রনাথ কুন্ডু বলেন আমরা করোনাভাইরাস সংক্রামণের বিষয়টি গুরুত্ব না দিয়ে ইচছাকৃত ভাবে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির নির্দেশনা না মানায় দ্রুত আমাদেরকে এর কঠিন পরিনতির সম্মুখিন হতে হবে।
তিনি বলেন সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মানা, পরীক্ষার রির্পোট পেতে বিলম্ব এবং ল্যাবে নমুনা দিয়ে এসে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে না গিয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করার কারণে করোনাভাইরাস সংক্রামণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচেছ। এটি এমন পর্যায়ে চলে যাচ্ছে আমাদের উদাসিনতায় যে ভাবেই হোক প্রায় প্রতিটি মানুষের শরীরে এই ভাইরাস স্থান করে নিতে পারে, তবে যার শরীরে এন্টি প্রতিরোধ ক্ষমতা এবং নিজে মনবল থাকবে তিনি করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।











































