খবর বিজ্ঞপ্তি।।
মরহুম সাংবাদিক আইয়ুব হোসেন’র সহধর্মিনী ও দৈনিক ইত্তেফাক খুলনা ব্যুরো প্রধান এনামুল হক নবাব এর মাতা হাসিনা বেগম (৭২) ইন্তেকাল করেছেন(ইন্না……….রাজিউন)। বুধবার দুপুর পনে তিনটায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও ছয় কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
মরহুম সাংবাদিক আইয়ুব হোসেন’র সহধর্মিনী ও দৈনিক ইত্তেফাক খুলনা ব্যুরো প্রধান এনামুল হক নবাব এর মাতার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন করেছে খুলনা বিএনপি নেতারা।
বিবৃতিদাতারা হলেন বিএনপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। অনুরপ বিবৃতি দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক এহতেশামুল হক শাওন ও সদস্য সচিব মিজানুর রহমান মিলটন। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এদিকে মরহুমার মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষনিক নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে যান মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।









































