Home আঞ্চলিক খুলনায় বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার : নিন্দা ও প্রতিবাদ

খুলনায় বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার : নিন্দা ও প্রতিবাদ

16

খবর বিজ্ঞপ্তি।।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করতে অবৈধ ফ্যাসিস্ট নিশিরাতের ভোট ডাকাত সরকারের মসনদের দোসর পুলিশ বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে।
খুলনা জেলার ৯ উপজেলায় তল্লাশি অভিযান চালিয়ে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অসংখ্য কর্মীর বাড়িতে গ্রেফতারের লক্ষ্যে তল্লাশি অভিযান চালিয়ে পরিবারের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার করেছে এবং ঢাকায় বিএনপির কর্মসূচীতে অংশগ্রহনের প্রমাণ পেলে এলাকা ছাড়া করা হবে এবং মামলা দিয়ে জেলে ঢুকানো হবে বলে ভয়ভীতি প্রদর্শন করছে।

গ্রেফতারকৃতরা হলেন বটিয়াঘাটার শাহরিয়ার বাপ্পী, মো: আখতার শেখ, রূপসার এস এম বোরহান উদ্দিন, সাগর সরদার, দিঘলিয়ার রাজু আহমেদ, তেরখাদার মোল্লা হুমায়ুন কবির, আবুল কালাম লস্কর, ডুমুরিয়ার আশরাফুল, কাশেম মেম্বার, ফুলতলার জিয়াউর রহমান, আআব্দুল্লাহ খান এবং কয়রার মো: শরিফুল আলম।

খুলনা বিএনপির নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। শেষ মুহূর্তে এসে অবৈধ সরকারের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান না দাঁড়ানোর জন্য পুলিশের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় পরিবর্তিত পরিস্থিতিতে চাকরি বিধি লংঘন করে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানো প্রতিটি সদস্যকে জবাবদিহি করতে হবে বলে হুশিয়ার করা হয়।

বিবৃতিদাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।