স্পোর্টস ডেস্ক
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ‘বেবি মালিঙ্গা’খ্যাত লঙ্কান পেসার মাথিসা পাথিরানা। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউস। গত ১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে খেলতে নেমে কাঁধের ইনজুরিতে পড়েন পাথিরানা। ফলে মাত্র দুটি ম্যাচ খেলেই বিশ্বকাপ শেষ হলো এই লঙ্কান পেসারের। কাঁধের চোট নিয়ে এরইমধ্যে দেশে ফিরে গিয়েছেন তিনি। তবে কবে নাগাদ তার ইনজুরি কাটবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি লঙ্কান টিম ম্যানেজমেন্ট। এর আগে অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথিউস ও পেসার দুশমন্থ চামিরাকে বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত করার ঘোষণা দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। লঙ্কানদের হয়ে ম্যাথিউস এখন পর্যন্ত ২২১টি ওয়ানডে খেলেছেন। ৪১.০১ গড়ে মোট ৫ হাজার ৮৬৫ রান এসেছে ৩৬ বয়সী এই ব্যাটারের ব্যাট থেকে। দলের হয়ে তিনি সাধারণত মিডলঅর্ডারে ব্যাট করেন এবং নতুন বল খেলারও দক্ষতা রয়েছে লঙ্কান অলরাউন্ডারের।











































