খবর বিজ্ঞপ্তি
২৮ অক্টোবর ঢাকা মহাসমাবেশ সফল করতে খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও সরকার পতনের এক দফা অন্দোলন সফল করতে ঢাকা মহাসমাবেশের সফলতা কামনা করে খুলনার নেতাকর্মিদের ব্যাপক উৎসাহদানের কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় ঢাকা মহাসমাবেশ বাঁধাগ্রস্ত করতে সরকারের মিথ্যা প্রচারণা নানান অপকৌশল গ্রহণের পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় খুলনার আন্দোলন সংগ্রামের কর্মীদের সরকারের সকল ঘড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকাসহ যে কোন পরিস্থিতির জন্য তৈরী থাকার আহবান জানানো হয়। সভায় খুলনা মহানগর বিএনপির সিনিয়র নেতা অসুস্থ সিরাজুল ইসলাম মেজভাই, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবু, স ম বাবর আলী, হুমায়ুন কবির বাবুলের অসুস্থ স্ত্রীর রোগমুক্তি কামনা করা হয়। সভায় মহানগর বিএনপির সিনিয়র নেতা এড ফজলে হালিম লিটনের অসুস্থ স্ত্রীর রোগমুক্তি কামনা করা হয়। সভায় রেল দূর্ঘটনায় নিহতদের স্বরণে শোক প্রকাশ করা হয়। স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল আহমেদের ডেঙ্গুতে আক্রান্ত স্ত্রীর রোগমুক্তি কামনা করা হয়। সভায় খুলনা দীপ্ত টিভির খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক জন্মভূমির নিউজরুম ইনচার্জ ইয়াসিন আরাফাত রুমীর মায়ের ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, এড. গোলাম মওলা, নিজাম উর রহমান লালু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, মজিবর রহমান ফয়েজ, শরিফুল আনাম, কাজী মাহবুবুল হক, কামরান হাচান, ইশহাক তালুকদার, মোস্তফা কামাল, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, ওমর ফারুক, আব্দুল মতিন, রফিকুল ইসলাম শুকুর, আব্দুল জব্বার, মেহেদী হাসান সোহাগ, শরিফুল ইসলাম বাবু, খায়রুল ইসলাম লাল, রিয়াজুর রহমান, আল বেলাল, মাহবুব হোসেন, হেদায়েত হোসেন হেদু, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির, কামাল উদ্দিন, মিজানুজ্জামান তাজ, নাহিদ আল মামুন, আবুল বাশার, সাইমুন ইসলাম রাজ্জাক, এড. ওমর ফারুক, মোহাম্মাদ আলী, মুন্সি আব্দুর রব, হাবিবুর রহমান কাজল, ইকবাল হোসেন, শামীম আশরাফ, মোস্তফা জামান মিন্টু, সৈয়দ গাজী, আল আমিন তালুকদার প্রিন্স, মাহিম আহমেদ রুবেল, হাবিবুর রহমান, আরিফুর রহমান আরিফ, রাজিবুল আলম বাপ্পি, আমিনুল ইসলাম বুলবুল, মাসুদ রেজা, শাকিল আহমেদ, সুলতান মাহমুদ সুমন, শামীম খান, মাহমুদুল হাসান মুন্না, মোল্লা আলী আহমেদ, আব্দুস সাত্তার পিনু, সাখাওয়াত হোসেন, শাহনেওয়াজ, সেলিম বড় মিয়া, কবির বিশ^াস, সালাউদ্দিন সান্নু, শামীম রেজা, পারভেজ মোড়ল, মিজানুর রহমান মিজান, সৈয়দ গাজী, এস এম আলমগীর হোসেন, শামীম রেজা, শহিদুল ইসলাম, মোস্তফা আলামিন মুন্না, হারুন মোল্লা, ফারুক হোসেন, ইয়াসিন আরাফাত সাগর, শেখ সাজ্জাত আলী, মারুফুর রহমান, ইউনুচ শেখ, সিরাজুল ইসলাম সিরাজ, হারুনার রশিদ, রুহুল আমিন রাসেল, নাজমুস সাকিব, সজল আকন নাসির, কামরুল বিশ^াস, মাসুদ রানা, মো. মুন্না প্রমুখ।











































