স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ২২৬ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর হাজী ইসমাইল রোড, শেখপাড়ার বাসিন্দা জালাল সরদারের ছেলে জুয়েল হাসান আরমান (২৬), ২৮০, শেখপাড়া স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মো. বদিয়ার হোসেনের ছেলে মো. হোসেন (২৬), খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক ভবনের পিছনে রেল লাইনের পূর্ব পাশের বাসিন্দা মো. সেলিমের ছেলে মো. নুর আলম (২৫) ও তেরখাদা থানার লেবুদিয়া গ্রামের মো. বিল্লাল শেখের ছেলে মো. মিকাইল শেখ (১৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২২৬ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ওই ৪জনকে গ্রেফতার করা হয়।
জুয়েল হাসান আরমান এর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ২টি ও মো. হোসেন ও এর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া নুর আলম এর বিরুদ্ধে খালিশপুর থানায় একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































