স্পোর্টস ডেস্ক।।
কানাডিয়ান ওপেনে ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে গিয়েছিলেন তিনি। তবে টেনিস বিশ্বকে অবাক করে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে দিয়েছেন গ্রিক টেনিস তারকা স্তেফানোস সিতসিপাস।
অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে টাই ব্রেকারে তিন সেটে ফেদেরারকে হারিয়েছেন তিনি। ৬-৭(১১-১৩), ৭-৬(৭/৩), ৭-৫, ৭-৬(৭/৫) গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছেন সিতসেপাস।
জয়ের পর আনন্দের জোয়ারে ভাসা স্তেফানোস সিতসিপাস বলেন, ‘রজার আমাদের এ খেলার একজন কিংবদন্তি। তাকে আমি অনেক অনেক শ্রদ্ধা করি। আজ আমার একটা স্বপ্ন পূরণ হলো।’
এই প্রথম কোনো গ্রিক খেলোয়াড় গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তার এই যাত্রায় এক এক হারিয়েছেন ডমিনিচ থিম, নোভাক জোকোভিচ, আলেক্সান্ডার জভেরেভ ও কেভিন অ্যান্ডারসনকে। ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে শীর্ষ দশের চার প্রতিযোগিকে হারালেন তিনি।











































