Home আঞ্চলিক ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা, সৎ মা গ্রেফতার

ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা, সৎ মা গ্রেফতার

54

মোরেলগঞ্জ প্রতিনিধি।।

বাগেরহাটে মোরেলগঞ্জে ঘুমন্ত শিশু সিফাত খানকে (৩) বিছনা থেকে চুরি করে নিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাত ১২টার দিকে নিহত শিশুর মা লাভলী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার একমাত্র আসামি শিশুটির সৎ মা সাজেদা বেগমকে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করেছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে পুটিখালী গ্রামের কৃষক আসাদুল খানের প্রথম সংসারের দ্বিতীয় সন্তান সিফত খানকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে চুরি করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে রাখে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১ টার দিকে শিশুটির লাশ পাওয়া যায়।

থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিশু হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।