Home আঞ্চলিক পাইকগাছায় পাঁচ জুয়াড়ি গ্রেফতার

পাইকগাছায় পাঁচ জুয়াড়ি গ্রেফতার

25

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় নগদ টাকা ও জুয়াখেলার সরঞ্জাম সহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রতে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) অমিত দেব নাথ জানান, গোপন সংবাদে উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদ আবাসনে সরকারী ঘরে জুয়ার আসর বসেছে এম সংবাদ পাই। সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে, হাসান সরদার(৩০), নাজমুল হাওলাদার(২৭), হেলাল(২৬), হাফিজুর(৩০), হালিম মল্লিক(২৭)কে জুযা খেলা অবস্থায় আটক করা হয়। আটক ব্যক্তিদের নিকট থেকে নগদ টাকা ও তাস খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।