মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ঘেরে বিষ দিয়ে কয়েক হাজার মাছ মেরে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার মহাতাবনগর এলাকায় ঘটনাটি ঘটে। এতে ১০-১২ লাখ টাকার তি হয়েছে বলে জানিয়েছেন ঘের মালিক অজিয়ার রহমান সরদার। তবে কে বা কারা জঘন্য কাজটি করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। অজিয়ার কাশিমপুর গ্রামের মৃত শামছুর রহমান সরদারের ছেলে।

অজিয়ার রহমান জানান, কয়েক বছর ধরে হরিহরনগর ইউপির মহাতাবনগর এলাকায় ৩২ বিঘা এরিয়ার ঘের নিয়ে তিনি মাছ চাষ করে আসছেন। ঘেরে শিং, মাগুর, রুই, মৃগেল, পাঙাশসহ ১০-১২ প্রজাতির দুইশ’ মণের অধিক মাছ ছিল।
অজিয়ার বলেন, রাতে ঘেরে পাহারাদার ছিল। তারা ঘুমানোর পর কোন একসময় ঘেরে বিষ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে জেলেরা ঘেরে জাল টানতে গিয়ে মাছ মরে ভাসতে দেখে আমাকে খবর দেন। যেয়ে দেখি সব মাছ মরে শেষ। এতে আমার ১০-১২ লাখ টাকার তি হয়েছে। আমার সাথে কারো কখনো শত্রুতা ছিল না।
অজিয়ারের চাচাতো ভাই কাশিমপুর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল হাসান শিল্পি বলেন, এতবড় তি মেনে নেওয়া যায় না। অজিয়ার ভাল মানুষ। কারও সাথে তার কোন শত্রুতা নেই। পুলিশে খবর দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ঘেরে বিষ দিয়ে মাছ মারার ব্যাপারে আমাদের কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মণিরামপুরে জুটমিল কর্মকর্তা ও গাড়ি চালক করোনা আক্রান্ত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে নতুন করে দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের একজন অভয়নগরের নওয়াপাড়া জুট মিলের সহকারী প্রডাকশন অফিসার এবং অপরজন মাইক্রোবাস চালক। মঙ্গলবার (২৩ জুন) সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
আক্রান্ত মিল কর্মকর্তার বাড়ি উপজেলার কাশিমনগর গ্রামে এবং মাইক্রোবাস চালকের বাড়ি বালিয়াডাঙা খানপুরে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুসাব্বিরুল ইসলাম রিফাত এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার মণিরামপুরে দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত দুই ব্যক্তির নাম মোফাজ্জেল হোসেন (৫০) ও আব্দুস সোবহান ড্রাইভার (৪৫)।
এই নিয়ে মণিরামপুরে করোনা আক্রান্ত রোগির সংখ্যা ১৮। তাদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
আক্রান্ত মোফাজ্জেল হোসেন মঙ্গলবার মোবাইল ফোনে জানান, তিনি অভয়নগরের নওয়াপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। ১০ জুন থেকে তার জ্বর জ্বর অনুভব হয়। এরপর কাঁশি শুরু হয়। গত ৮ দিন আগে তিনি কাশিমনগরে গ্রামের বাড়িতে চলে আসেন। এরপর রোববার (২১ জুন) মণিরামপুর হাসপাতালে গিয়ে করোনা পরীার জন্য নমুনা দেন। মঙ্গলবার সকালে মোবাইল ফোনে জানানো হয় তিনি করোনা আক্রান্ত। মোফাজ্জেল হোসেন বলেন, গত দুই দিন ধরে হালকা জ্বর ও কাঁশি আছে। বাড়িতে আসার পর থেকে আমি আলাদা ঘরে থাকছি।
এদিকে করোনা আক্রান্ত সোবহান ড্রাইভার বলেন, অনেকদিন ধরে কাঁশি হচ্ছে। কয়দিন আগে গাড়ি ধুয়েছি। এরপর জ্বর আসে। রোববার (২১ জুন) হাসপাতালে গেলে ডাক্তাররা নমুনা নেয়। পরে খবর আসে আমি করোনা আক্রান্ত। খবর আসার পর থেকে আলাদা ঘরে থাকছি। দুটো মেয়ে আছে। এই খবর শুনে তারা খুব কান্নাকাটি করছে। এখন হালকা কাঁশি আছে কিন্তু জ্বর নেই।
মণিরামপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, নতুন আক্রান্ত দুইজনের বাড়ি লকডাউনসহ তাদের আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।











































