Home আঞ্চলিক আপত্তিকর ভিডিও ভাইরাল, সেই চেয়ারম্যানের বরখাস্ত আদেশ প্রত্যাহার

আপত্তিকর ভিডিও ভাইরাল, সেই চেয়ারম্যানের বরখাস্ত আদেশ প্রত্যাহার

28

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্ত আদেশ সাড়ে ৩ মাস পর প্রত্যাহার করা হয়েছে। আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

বুধবার বিকালে প্রত্যাহারপত্র পেয়ে চেয়ারম্যান বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের একটা আপত্তিকর ভিডিও ২৮ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়; যা নিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমিন প্রধান তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সাথে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেন; যথাসময়ে জবাব প্রদান করেন তিনি।

২৩ সেপ্টেম্বর খুলনা জেলা প্রশাসকের ৫৬৬নং স্মারকের পরিপ্রেক্ষিতে জানা যায়, পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের বিষয়টি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ হয়নি। তিনি প্রচলিত আইনে ইচ্ছাকৃত কোনো অপরাধ করেননি। জেলা প্রশাসকের দেওয়া মতামত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জেসমিন প্রধান তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করেন।