Home আঞ্চলিক দিঘলিয়ায় র‌্যাবের অভিযানে ওয়ান স্যুটারগানসহ গ্রেফতার ১

দিঘলিয়ায় র‌্যাবের অভিযানে ওয়ান স্যুটারগানসহ গ্রেফতার ১

12


স্টাফ রিপোর্টার


খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ডুমরা গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান স্যুটার গানসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অস্ত্রধারী হলেন নড়াইল জেলার কালিয়া থানার পিরোলী গ্রামের মৃত. মতলেব শেখের ছেলে মো. মুজিবর শেখ (৪০)।
র‌্যাব-৬ জানায়, খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ডুমরা গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় মনির এর বাড়ির সামনে থেকে একটি দেশীয় তৈরি ওয়ান স্যুটার গানসহ মুজিবর শেখকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিজ হেফাযতে রেখে বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছে। ভবিষ্যতে তার দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ার আশংকা ছিল। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।