Home আঞ্চলিক মংলা ও বরগুনায় নৌবাহিনীর ত্রাণ সহায়তা এবং জীবাণুনাশক বিতরণ

মংলা ও বরগুনায় নৌবাহিনীর ত্রাণ সহায়তা এবং জীবাণুনাশক বিতরণ

13


খবর বিজ্ঞপ্তি:


করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির ল্েয রাস্তার বিভিন্ন মোড়ে নতুন নতুন স্থানে কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন করে ও পাকার্ড নিয়ে বিভিন্ন এলাকা প্রদণি করে।

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনী শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, চরকানাই, কচুবুনিয়া, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। এছাড়াও সুন্দরবন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের ত্রাণ বিতরণে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ।


অপরদিকে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, আমতলী, বামনা ও তালতলী এলাকায় নিয়মিত টহল প্রদান করে। পাশাপাশি উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ২০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বামনা এলাকায় বিভিন্ন মসজিদে ০৮ কেজি বিচিং পাউডার বিতরণ করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনগণকে বাস, ট্রেন, লঞ্চ ও অন্যান্য যানবাহন ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
সরকার নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে ব্যবসায়ীদের বোঝানো হয়। সরকারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নৌবাহিনী তাদের এ ধারা অব্যাহত রাখবে।