খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৬ অক্টবর শুক্রবার খালিশপুর দলীয় কার্যালয়ে বিকাল ৫.০০টায় খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন। তিনি অভিযোগ করেন, কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার ফুড-পয়জনিংয়ের মাধ্যমে হত্যার পরিকল্পনা করেছিলো। নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায় সরকার। তারা অতীতের মতো একতরফা নির্বাচন করতে চায়।
শুধু বিএনপি নয় সব রাজনৈতিক দল বলছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে বলে দাবি করেন এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারকে আহবান জানান খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
মুনতারি আল মামুন, নাসির উদ্দিন, মহিদুল ইসলাম, ইয়াসির শেখ ওয়হিদুজ্জামান রনি, কামরুজ্জামান রনি, সাইফু রহমান,পারভেজ পলাশ, সাইফুল ইসলাম, আইয়ুব সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, শাহ আলম, আলী আকবর, মোঃ জসিম, আবুল কালাম, মোঃ শাকিল আহমেদ, মোঃ আরমান, আকরাম হোসেন, রফিকুল ইসলাম, মেহেদী হাসান বাবু, আবুল বাশার, মোঃ হানিফ, মোঃ সোহাগ, মোঃ বকতিয়ার, মোঃ নাসিম, জাকির হোসেন, মোঃ খাইরুল, রিপন শেখ, রাশিদুল ইসলাম, আবুল বাশার, মারুফ হোসাইন, শহিদুল ইসলাম, খুরশিদ আলম, আল আমিন, রাতুল, লিমন, পারভেজ, সিহাব, ইসরান, শিপন, নুর শেখ, মামুন,আল আমিন, ইমরান, জামাল, বাবু, জিন, ফারুক, সাব্বির, সজাহান বাদশা,রচি, ছাত্রনেতা ইমরান সালেহ সিফাত,মিরাজ হোসেন মানিক,জামিউর রহমান অপুর্ব প্রমুখ ।
দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রশীদ ।











































