।। খবর বিজ্ঞপ্তি।।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ১৮ই অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি সফল করতে আজ শনিবার (০৭ অক্টোবর) মহানগর বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হবে।
মহানগর মিডিয়া সেলা জানিয়েছেন, দুপুর ১২ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ, থানা কমিটির আহবায়ক/ সদস্য সচিব, অংগ ও সহযোগি সংগঠনের সভাপতি/সম্পাদক,আহবায়ক/সদস্য সচিবকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।











































