মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ও শেখ আব্দুল্লাহ হাই ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে ৪শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) কুমারখালী এলাকায় শেখ আব্দুল হাই সাহেবের বাড়ীর সামনে অস্ট্রেলিয়ান এইড ও দি হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল টিম দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেন। পরে এখান থেকে বাছাই করে ৫০জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাগেরহাটে নেয়া হয়।
চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুস সালাম ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম। এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ডাক্তার আরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, মোঃ বেল্লাল হোসেন, মোঃ পারভেজ খান, আব্দুল্লাহ আল আমিন সানিসহ দৃষ্টিদান চক্ষু হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা।











































