
কুড়িয়ে পাওয়া মোবাইল ফেরত দিলেন গিলাতলার ভ্যান চালক সবুজ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা দক্ষিনপাড়া গ্রামের ভ্যান-চালক সবুজ কুড়িয়ে পাওয়া ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফিরিয়ে দিলেন।জানা যায়, রুপসা থানার কাজদিয়া গ্রামের আলি আজগার এর পুত্র ব্যবসায়ি তাইজুল ইসলাম ব্যবসায়িক কাজে গতকাল দুপুড়ে আড়ংঘাটা আসেন, খুলনা বাইপাস সড়কের মোস্তর মোড় এলাকায় আসলে অসাবধানবশত ভিভো অ্যান্ড্রয়েড মোবাইলটি পড়ে যায় পকেট থেকে ঐ দিন চলাচলকারি গিলাতলা গ্রামের ভ্যান-চালক সবুজ রাস্তারপাশে মোবাইল কুড়িয়ে পান। সবুজ মোবাইল এর প্রকৃত মালিক না পেয়ে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক এর কাছে মোবাইলটি জমা দেন। সাংবাদিক তারেক ব্যবসায়ি তাইজুল ইসলাম এর সাথে যোগাযোগ করে বুধবার সন্ধায় তাইজুল ইসলাম এর মোবাইলটি তার কাছে বুঝে দেন।
জেলা ইসলামী আন্দেলন বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে সকল সহযোগী সংগঠন এর সমন্বয়ে যৌথ সভা অনুুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সহযোগী সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে গত
কাল ৪ অক্টোবর বুধবার বিকাল পাচ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আসাদুল্লাহ আল গালীবের পরিচালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জলা শাখার সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করিম, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলার সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান,ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা জেলা এর সাধারণ সম্পাদক মোহাঃ রেজাউল করিম সরদার,
ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা এর সভাপতি মুফতি মোঃ ফজলুল হক ফরাদ,এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা সভাপতি মোঃ আবু রায়হান, এছাড়া উপস্থিত ছিলেন মাওঃ মুজিবুর রহমান, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমা , হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মোঃ মুহিব্বুল্লাহ, শেখ রওশন আলী, মাওলানা হারুন অর রশিদ, এইচ এম এনামুল হাসান সাঈদ, মোঃ আব্দুল্লাহ আল নোমান, হাফেজ মোহাম্মদ ওসমান করিম প্রমুখ।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের সনাতন ধর্মালম্বী নেতাদের সাথে পুলিশের মতবিনিময়
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা( চুয়াডাঙ্গা)
দামুড়হুদাসহ জেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল পৌনে ৪ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার সভাপতিত্বে করেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহব্বর রহমান কাজলসহ সকল অফিসার ইনচার্জগণ; জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি; হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারি; জেলা ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও সেক্রেটারি; ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা।
মহিলা শ্রমিক লীগ : কলারোয়া শাখার কমিটি গঠন
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:
মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তারের নির্দেশনায় সাতক্ষীরা জেলা শাখার মহিলা শ্রমিক লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ ও সাধারণ সম্পাদক জামিলা খানম স্বাক্ষরিত কলারোয়া উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
বুধবার বিকাল ৪টায় কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এক সমাবেশে এই কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউ পি চেয়ারম্যান মোরশেদ আলী ভিপি
নবগঠিত কলারোয়া উপজেলা মহিলা শ্রমিক লীগের কমিটিতে পদ প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন সভাপতি নাসিমা খাতুন ,সাধারণ সম্পাদক সোনিয়া লাইলা, সাংগঠনিক সম্পাদক মোছাঃ জাহানারা খাতুন, দপ্তর সম্পাদক মোছাঃ সালমা খাতুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিখা রানী চক্রবর্তী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোছাঃ ফরিদা খাতুন।
নবগঠিত কলারোয়া উপজেলার নেতৃবৃন্দেরকে মহিলা শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রামপালে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার –৪
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে মাদক, তার চুরিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত চার জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের সোমবার (০৪ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানা পু্লশি রবিবার (৩ অক্টোবর) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো, উপজেলার গৌরম্ভা গ্রামের মো. মারুফ শেখের পুত্র তার চুরির অভিযোগে আটক মাসুদ শেখ (৩০), দূর্গাপুর গ্রামের আ. মাজেদের পুত্র সিআর ৩৮/২১ নং মামলার আসামী আব্দুল্লাহ আল মামুন, নদীরহুলা গ্রামের জিআর – ১৯১/২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সবুজ বাড়ই (২০) ও কুমলাই গ্রামের মৃত জাফর আলীর পুত্র আবু জাহিদ (৩২)।
রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল বিভিন্ন অভিযোগে আসামীদের আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগর থানায় মিথ্যা জিডি, সাক্ষীরা জানেনা ঘটনা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগর থানায় জিডির প্রেক্ষিতে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ছাড়াই বিজ্ঞ আদালতে মিথ্যা নন এফ,আই,আর প্রসিকিউশন দাখিলের অভিযোগ উঠেছে এ,এস,আই (নিঃ) আব্দুল আলিম এর বিরুদ্ধে। জানা গেছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের খোদা বক্স শেখ এর ছেলে মোঃ রুহুল আমিন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চারজন ব্যক্তির নাম উল্লেখ করে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার জিডি নং ৮০৭, তারিখ ১৬-০৪-২৩ ইং। জিডি সুত্রে প্রকাশ, জমি জায়গা নিয়ে বিরোধ থাকায় গত ইং ১০-০৪-২৩ তারিখ রাত্র আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় বিবাদী মোঃ জাহাঙ্গীর আলম, পিতাঃ মৃত শাহাদাৎ হোসেন, মোঃ খলিলুর রহমান, পিতাঃ আব্দুল কাদের গাজী, ফাতেমা খাতুন, স্বামীঃ জাহাঙ্গীর আলম, মনোয়ারা বেগম, স্বামীঃ আব্দুল কাদের গাজী, সর্ব সাং বাদঘাটা। বিবাদীরা বাড়ির সামনে আসিয়া বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদী নিষেধ করিলে বিবাদীগন বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে। বাদী সহ তার পরিবার ভয়ে আতংকের মধ্যে চলাফেরা ও বসবাস করিতেছে। বিবাদীগন যে কোন সময় বাদীর বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে মর্মে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বাদী বিজ্ঞ আদালত থেকে অধিকতর তদ প্রেক্ষিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তদন্তের জন্য এ, এস, আই আব্দুল আলিম কে নির্দেশ দেন। শ্যামনগর থানার নন এফ,আই,আর প্রসিকিউশন নং ৬৭/২৩, তাং ২৪-০৫-২৩ ধারা ৫০৬ পেনাল কোড, স্বারক নং ২৫২৫ এর বিজ্ঞ আদালতে দাখিল করা প্রতিবেদন সুত্রে প্রকাশ। উল্লেখিত জিডির তদন্তভার শ্যামনগর থানার এ,এস,আই (নিঃ) আব্দুল আলিম বিপি নং ৮৯০৮১৫৭৮১১ গ্রহণ করে শ্যামনগর, সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতের অর্ধতব্য অপরাধ তদন্তের নিমিত্তে গত ১৭-০৪-২৩ তারিখ বিজ্ঞ আদালত বরাবর আবেদন প্রেরণ করেন এবং গত ইং ২৭-০৪-২৩ তারিখ বিজ্ঞ আদালতের আদেশ প্রাপ্ত হয়ে সঙ্গীয় ফোর্স সহ বাদীকে সঙ্গে নিয়ে উল্লেখিত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিষয়ে গোপনে ও প্রকাশ্যে তিনি তদন্ত করেন এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকালে এ,এস,আই (নিঃ) আব্দুল আলিম জানতে পারেন বাদী বাদঘাটা গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। বাদী ও বিবাদীগনের সহিত জমি জায়গা নিয়ে মনোমালিন্য থাকার জের ধরে গত ইং ১০-০৪-২৩ তাং রাত্র অনুমান ৯.৩০ ঘটিকার সময় বিদাদীগন বাদীর বাড়ির সামনে আসিয়া গালি গালাজ করিতে থাকে। বাদী তাহাতে নিষেধ করা করিলে বিবাদীগন বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে যাহা পেনাল কোড ৫০৬ ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলিয়া প্রতিয়মান হয়। বিধায় অভিযুক্ত বিবাদীগনের বিরুদ্ধে শ্যামনগর থানার নন এফ,আই,আর প্রসিকিউশন নং ৬৭/২০২৩ ইং ২৪-০৪-২৩ তাং ধারা ৫০৬ পেনাল কোড, বিজ্ঞ আদালতে প্রকাশ্যে বিচারের নিমিত্তে বিবাদী চার জনের মধ্য থেকে জাহাঙ্গীর আলম, মোঃ খলিলুর রহমান কে অব্যহতি দিয়ে (১) ফাতেমা খাতুন (২৬) এবং মনোয়ারা বেগম (৪২) কে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করায় সাতক্ষীরা শ্যামনগর আমলী আদালত ০৫ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গত ০৭-০৯-২৩ ইং তারিখ বিবাদী ফাতেমা খাতুন এবং মনোয়ারা বেগম কে ০৮-১০-২৩ ইং তারিখ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এদিকে এ,এস,আই (নিঃ) আব্দুল আলিম এর বিরুদ্ধে জিডি বুনিয়াদে অধিকতর তদন্তে ব্যাপক অনিয়ম, দায়িত্বে অবহেলা সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে , শ্যামনগর থানায় রুহুল আমিন এর দায়ের করা ৮০৭ নং জিডির তদন্তের দায়িত্বভার নিয়ে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্ব পালন না করে টাকার লোভে পড়ে মনোয়ারা বেগম এবং ফাতেমা খাতুন এর বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক, মনগড়া অপরাধে জড়িয়ে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। অভিযোগ আছে, এ,এস,আই আব্দুল আলিম জিডির বর্ণিত ঘটনার সাক্ষীদের নিকট কোন প্রকার জিজ্ঞাসাবাদ কিংবা তাদের কাছে ঘটনার সত্যতা জানার বিন্দু মাত্র চেষ্টা করেননি। অথচ একটি নিরপরাধ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হওয়া মিথ্যা জিডি থেকে রুপান্তরিত হওয়া শ্যামনগর থানার নন এফ,আই,আর প্রসিকিউশন ৬৭/২৩ ধারা ৫০৬ পি,সি মোতাবেক বিজ্ঞ আদালতে নন জি,আর মামলার উদ্ভব হয়। এ,এস,আই আব্দুল আলিম এর খামখেয়ালিপনায় হয়রানির শিকার হয়েছে ভুক্তভোগী ফাতেমা খাতুন এবং মনোয়ারা বেগম। খোজ খবর নিয়ে জানা গেছে, রুহুল আমিন পূর্ব শত্রুতার জের ধরে শুধুমাত্র হয়রানি করার নিমিত্তে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, ফাতেমা খাতুন, মনোয়ারা বেগম এবং খলিলুর রহমানকে জড়িয়ে একটি সাজানো মিথ্যা কাল্পনিক ঘটনা সৃষ্টি করে জিডি করেন। রুহুল আমিন এর অসৎ উদ্দেশ্য সফল করেন এ,এস,আই আব্দুল আলিম। পুলিশ জনগনের বন্ধু, সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু সেই পুলিশ যদি জনগণের রক্ষক হয়ে ভক্ষক হয় তা হলে অচিরেই এসব অসৎ পুলিশ কর্মকর্তাদের কারনে পুলিশের উপর থেকে আস্থা হারাবে সাধারণ মানুষ। ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, তিনি দীর্ঘ ১২ বছর যাবত কিডনি জটিলতা, কোমরের হাড় ক্ষয়, ডায়াবেটিস, হাই প্রেসার, হার্ট এর সমস্যা সহ লিভার জটিলতায় ভুগছেন। সে কারণে তিনি বাড়িতে প্রায়শই বিশ্রামে থাকেন। তিনি বলেন, রুহুল আমিন কর্তৃক জিডির ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেনা। ভুক্তভোগী বলেন, অজোপাড়া গাঁয়ে সন্ধার সাথে সাথে সবাই গেট বন্ধ করে দেয়। তা ছাড়া রুহুল আমিন এর গেট থেকে বাড়ির দুরত্ব প্রায় ৫০ গজ। আমি অসুস্থ মানুষ রাত্র ৯.৩০ ঘটিকায় রুহুল আমিন এর বাড়ির সামনের গেট টপকিয়ে যাওয়াটা অসম্ভব। রুহুল আমিন শ্যামনগর থানায় যে জিডি করেছে তা সম্পুর্ন মিথ্যা কাল্পনিক। শ্যামনগর থানার এ, এস,আই আব্দুল আলিম মোটা অংকের টাকায় ম্যানেজ হয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করায় নন জি,আর মামলার উদ্ভব হয়েছে বলে এ দাবি করেন ভুক্তভোগী মনোয়ারা বেগম। অপর বিবাদী ফাতেমা খাতুন বলেন, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে রুহুল আমিন এর সাথে আমাদের মনমালিন্য আছে সত্যি কথা। কিন্ত গত ইং ১০-০৪-২৩ তারিখ রাত্র ৯.৩০ ঘটিকার সময় রুহুল আমিন এর বাড়ির সামনে যেয়ে তাকে গালি গালাজ সহ হুমকির ঘটনাটি একেবারে মিথ্যে বানোয়াট। আমাদেরকে অহেতুক হয়রানি করার জন্য রুহুল আমিন শ্যামনগর থানায় মিথ্যা জিডি করেছে। তিনি আরও বলেন, এ,এস,আই আব্দুল আলিম, রহুল আমিনের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করায় নন জি,আর মামলার ফলশ্রুতিতে বিজ্ঞ আদালত আমাদেরকে সমন জারি করেছে। বাদঘাটা গ্রামে বসবাসকারী বাদী রুহুল আমিন এর বাড়ীর গাঁ ঘেষে রফিকুল ইসলাম এর বাড়ি। গত ইং ১০-০৪-২৩ তারিখ সোমবার রাত্র ৯.৩০ ঘটিকায় বিবাদী কর্তৃক ৮০৭ নং জিডির বাদী রুহুল আমিন কে বিবাদী পক্ষ কোন প্রকার গালি গালাজ এমনকি হুমকি ধামকি দিয়ে ছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জানামতে জিডির বর্ণিত ঘটনা মোতাবেক রাত্র ৯.৩০ ঘটিকায় রুহুল আমিন কে হুমকি ধামকি গালিগালাজ করার মতন কোন ঘটনা দেখিনি কিংবা শুনতে পায়নি। এদিকে রুহুল আমিন কর্তৃক গত ইং ১৬-০৪-২৩ তারিখ শ্যামনগর থানায় ৮০৭ নং জিডির তদন্তের প্রেক্ষিতে শ্যামনগর থানার নন এফ,আই,আর প্রসিকিউশন নং ৬৭/২৩ তাং ২৪-০৫-২৩ ধারা ৫০৬ পেনাল কোড বিজ্ঞ আদালতে প্রকাশ্যে বিচারের নিমিত্তে দাখিল করা প্রসিকিউশনের সাক্ষী ৫ জন। এর মধ্যে (১) নং সাক্ষী বাদী রুহুল আমিন (২) নং সাক্ষী বাদীর স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার (৩) নং সাক্ষী বাদঘাটা গ্রামের আবুল বাসার গাজীর স্ত্রী মোছাঃ লায়লা আক্তার, (৪) নং সাক্ষী বাদঘাটা গ্রামের মোঃ আবুল বাসার গাজীর ছেলে মোঃ আলামিন হোসেন এবং (৫) নং সাক্ষী আই/ও, শ্যামনগর থানা। এ বিষয় ৩ নং সাক্ষী মোছাঃ লায়লা আক্তার প্রতিবেদককে বলেন, রহুল আমিন আমার অনুমতি ছাড়াই আমাকে সাক্ষী করেছে। আমি মেয়ে মানুষ রাত্র ৯.৩০ ঘটিকায় ১ কিলোমিটার দূরে কেন আমি রুহুল আমিন এর বাড়ির সামনে যাবো? তিনি আরও বলেন, বিবাদী কর্তৃক গালিগালাজ হুমকি ধামকি দিয়েছে কিনা আমি কিছুই জানিনা। জিডির তদন্তকারী কর্মকর্তা এ,এস,আই আব্দুল আলিম ঘটনা সম্পর্কে কোন জিজ্ঞাসাবাদ করেছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউ জিজ্ঞাসাবাদ করতে আসেনি। অপর দিকে জিডি বুনিয়াদে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করায় উদ্ভব হওয়া নন জি,আর মামলার ৪ নং সাক্ষী মোঃ আলামিন হোসেন প্রতিবেদককে বলেন, আমার কোন অনুমতি ছাড়াই রুহুল আমিন আমাকে সাক্ষী করেছে। আমার বাড়ি রুহুল আমিন এর বাড়ি থেকে আনুমানিক ২ কিলোমিটার। বিবাদী কর্তৃক রুহুল আমিন কে গালিগালাজ, হুমকি ধামকি দিয়েছে কিনা আমি এ ব্যাপারে কিছুই জানিনা। তিনি বলেন, কেন আমাকে রুহুল আমিন মিথ্যা ঘটনার সাক্ষী করেছে তার কৈফিয়ত চাইবো। তিনি আরও বলেন, রুহুল আমিন কর্তৃক জিডির তদন্তকারী কর্মকর্তা এ,এস,আই আব্দুল আলিম আমার কাছে কোন জিজ্ঞাসাবাদ করতে আসেনি। এ বিষয় বাদী রুহুল আমিন এর সাথে মুঠো ফোনে আলাপকালে শ্যামনগর থানায় দায়েরকৃত ৮০৭ নং জিডির ফলশ্রুতিতে উদ্ভব হওয়া নন জি,আর মামলা এবং আপনার দায়ের করা জিডির বর্ণিত ঘটনার ৩নং সাক্ষী মোছাঃ লায়লা আক্তার, ৪নং সাক্ষী আলামিন হোসেন, ঘটনা সম্পর্কে কিছুই জানেনা। তাদের দাবী আমাদের অনুমতি ছাড়াই সাক্ষী করেছে রুহুল আমিন। অনুমতি ছাড়াই আপনি কেন তাদের সাক্ষী করেছেন? এ ছাড়া আপনি এ,এস,আই আব্দুল আলিম কে মোটা অংকের টাকার বিনিময়ে বিবাদীদের বিরুদ্ধে মিথ্যা জিডি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাই আমি পরে সব আপনাকে বলবো। এ বিষয় শ্যামনগর থানার জিডি নং ৮০৭, নন এফ,আই,আর প্রসিকিউশন নং ৬৭/২৩ এর আই/ও এ,এস,আই (নিঃ) আব্দুল আলিম বিপি নং ৮৯০৮১৫৭৮১১ এর সাথে মুঠো ফোনে আলাপকালে রুহুল আমিন কর্তৃক দায়েরকৃত ৮০৭ নং জিডির প্রেক্ষিতে তদন্তকালে মিথ্যা অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানার নন এফ,আই,আর প্রসিকিউশন নং ৬৭/২৩ তাং ২৪/০৫/২৩ ধারা ৫০৬ পেনাল কোড বিজ্ঞ আদালতে প্রকাশ্যে বিচারের নিমিত্তে দাখিল করেন। সে কারণে সাতক্ষীরা শ্যামনগর ০৫ নং আমলী আদালতে নন জি,আর মামলার উদ্ভব হয়। অথচ ৩ নং সাক্ষী এবং ৪ নং সাক্ষীর নিকট কোন প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই আপনি কেন মিথ্যা প্রতিবেদন দাখিল করে ভুক্তভোগীদের হয়রানি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাই আপনার সাথে এ বিষয় পরে দেখা করে কথা বলবো বলে দ্রুত আলাপকলটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে মিথ্যা কাল্পনিক ঘটনা সাজিয়ে জিডি দায়ের করা রুহুল আমিন সহ মিথ্যা প্রতিবেদন দাখিলকারী আই/ও এ,এস,আই আব্দুল আলিম এর বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী মনোয়ারা বেগম সহ ফাতেমা খাতুন।
ফকিরহাটের নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের নবাগত পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এর সাথে ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের একান্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা অক্টোবর) রাত ৮টায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগে নবাগত ওসির সাথে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দেরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলির সদস্য আমিরুল ইসলাম, সভাপতি মান্না কুমার দে, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি আহসান টিটু, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, দপ্তর সম্পাদক সুমন কুমার কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, নির্বাহী সদস্য ফকির দাউদ হায়দার বাবু ও সদস্য শেখ আজমল হোসেন প্রমূখ। মতবিনিময় সভায় ফকিরহাটের সার্বিক বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
ইন্দুরকানীতে সামাজিক বনায়নের গাছ বিক্রির অভিযোগে মানববন্ধন
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে টেন্ডার ছাড়াই সামাজিক বনায়নের গাছ বিক্রির অভিযোগে মানববন্ধন করেন এলাকাবাসী। উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কেওরার মোড় থেকে খেজুরতলা বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে কয়েক শতাধিক সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগে বুধবার দুপুরে বিক্ষোভ ও মানবন্ধন করেন উপকারভোগীরা। বিক্ষোভকারীরা জানান, রাস্তা নির্মান ঠিকাদার প্রতিনিধি ইউপি সদস্য জোবায়ের তালুকদার ও তার লোকজন নিয়ে কয়েকদিন যাবত এই গাছ কেটে নিয়ে জমা রাখার কথা বলে রাতের আধারে সরিয়ে ফেলে। মঙ্গলবার রাতে রাস্তার গাছ পাচারকালে এলাকাবাসী হাতে নাতে উদ্ধার করেন। এসময় গাছ সরিয়ে নেওয়ার সাথে জড়িত একজনকে ধাওয়া করলে তার ব্যবহৃত মুঠোফোন,ঘরি,টসলাইট,গায়ে পরিহিত শার্ট রেখে পালিয়ে যান। গাছগুলো রাস্তা নির্মানের বাইরে থাকলেও টেন্ডার ছাড়াই কেটে নিয়েছেন ঠিকাদারের প্রতিনিধিরা। স্থানীয় লোকজনের বাধায় কিছু গাছ ইউপি সদস্যের কাছে জমা রাখলেও বেশিরভাগ গাছ রাতের আধারে ইউপি সদস্য ও বনবিভাগরে কর্মচারী যোগসাজষে গাছ বিক্রি করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন জানান, সামাজিক বনায়নের গাছ স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে টেন্ডার ছাড়াই তিন শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে যার আনুমানিক মুল্য দশ লক্ষ টাকা এবং এর বিচার দাবী করি।
ইউপি সদস্য জোবায়ের তালুকদার জানান, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না, তবে রাস্তার কাজের কাটা গাছ আমার দায়িত্বে রাখা হয়েছে।
ঠিকাদারের প্রতিনিধি ও পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহীন হাওলাদার বলেন,তার বিরুদ্ধে যে অভিযোগ তাহা সঠিক না। তিনি বলেন, রাস্তার কাজের জন্য যে গাছ কাটা দরকার সেই কাটা গাছগুলো বনবিভাগের দায়িত্বে রাখা হয়েছে।
জেলা বনবিভাগের কর্মকর্তা নির্মল কুমার দত্ত জানান,এলজিইডি ও ঠিকাদারী প্রতিষ্ঠানটি বনবিভাগকে না জানিয়ে রাস্তা কাজ শুরু করলে টেন্ডার ছাড়াই গাছগুলো কাটা হয় । সেই গাছগুলো স্থানীয় ইউপি সদস্যের কাছে রাখলে তারা যদি গাছ বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
কর্মচারীদের দাবীর মুখেও মোংলা বন্দরের সিবিএ নির্বাচন দিচ্ছেন না নাসির-পল্টু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
যত দিন যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন ঘিরে ততই উত্তাপ্ত হচ্ছে পরিবেশ। সভা-সমাবেশসহ নির্বাচনের দাবীতে কর্মচারীদের হুঁশিয়ারি জোরালো হলেও রহস্য ভেদ করতে পারছেনা এই নির্বাচন। অভিযোগের তীর বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টুর দিকে। সময় মত নির্বাচন না দিতে নানা রকম তালবাহানা করছেন তারা। এরই মধ্যে তারা বিভাগীয় শ্রম অধিদপ্তরের (জেডিএল) নির্দেশনাও উপেক্ষা করে নির্বাচন না দিতে ক্ষমতা কুক্ষিগতের দিকে হাঁটছেন বলে অভিযোগ উঠেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীরা জানান, বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৭অক্টোবর। তবে তার ৪৫দিন আগে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার বাধ্যবধকতা রয়েছে। কিন্তু বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টু সেদিকে যাচ্ছেন না। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে এই নির্বাচন বন্ধ করতে তারা বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করছেন। তবে এতে লাভ হবেনা বলেও হুশিয়ারি দেন কর্মচারীরা।
কর্মচারীদের পক্ষে সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ বলেন, যে কোন সংগঠন তার নিজস্ব সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) এর রেজিস্ট্রিগত গঠনতন্ত্রের বিধান অনুযায়ী পরিচালিত হয়। তাই এই সংগঠনটি তার সংবিধানের বাইরে কারও খেয়াল খুশি মত চলার সুযোগ নাই। কর্মচারীরা তাদের নতুন নেতা ঠিক করতে নির্বাচন চাইছেন, অথচ বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম যথাসময়ে নির্বাচন না দিতে নানা রকম কারসাজি করছেন। এ বিষয়ে কর্মচারীরা সভা ও সমাবেশসহ নানা আন্দোলন করলেও ভ্রুক্ষেপ করছেন তারা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মোঃ শাহিনুর রহমান বলেন, নির্বাচনের দাবীতে গত ২৭সেপ্টেম্বর কর্মচারীদের নিয়ে সাধারণ সভা করা হয়। যথাসময়ে নির্বাচন দিতে সেই সভায় ১হাজার কর্মচারীদের মধ্যে ৮০০ কর্মচারীর স্বাক্ষরিত একটি রেজুলেশন করা হয়। রেজুলেশনের কপি খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরপরও বর্তমান পরিষদ যথাসময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত না করে তাহলে গঠনতন্ত্র অনুযায়ী কর্মচারীরা পরবর্তী ব্যবস্থা নিবেন।
নির্বাচনের বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টু দাবী করে বলেন, তারা যথা সময়ে নির্বাচন দিতে প্রস্তুত রয়েছেন। তবে বিভিন্ন মহলের অনুরোধে জাতীয় নির্বাচনের পরে এই নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি।
কর্মচারীদের রেজুলেশন কপি পেয়েছেন জানিয়ে রেজিষ্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম অধিদপ্তরের (খুলনা) পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, যথা সময়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন দিতে বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টুকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আগামী ৯অক্টোবর সাধারণ সভা আহবান করে নির্বাচনী তফসিল দিতে বলা হয়। এর ব্যত্যয় হলে শ্রম অধিদপ্তরের আইনানুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার দাকোপের বাজুয়া থেকে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল আর একটা তাজা প্রাণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া থেকে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল আর একটা তাজা প্রাণ। বাজুয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী মোঃ ঈসা শেখের একমাত্র ছেলে মোঃ সবুজ শেখ মোটরসাইকেল চালিয়ে বোনকে নিয়ে খুলনায় যাওয়ার পথে মোটরসাইকেল এ্যাকসিডেন্ট করে মৃত্যু বরণ করে। জানা যায় সবুজ শেখ” (২০) গত ০২ রা অক্টোবর রোজ রবিবার সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবার জানায় দুর্ঘটনার সাথে সাথে সবুজ ও মোটরসাইকেলে থাকা তার বোনকে খুলনা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টায় মৃত্যু বরণ করেন। এখবর পাওয়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার সকল ব্যবসায়ী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
বেনাপোল বন্দর দিয়ে ডেঙ্গু চিকিৎসায় ভারত থেকে এলো ১ লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার রাতে ৫০ হাজার ২৮০ ব্যাগ স্যালাইন ব্যাগ আমদানি হয়েছে ভারত থেকে। ৬টি চালানে এ পর্যন্ত একই প্রতিষ্ঠান ১ লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি করেছে।
বেনাপোল বন্দও দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রায় ১ লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন এসেছে ভারত থেকে।
স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন। রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। উক্ত স্যালাইনের মধ্যে গতকাল মঙ্গলবার রাতে এসেছে ৫০ হাজার ২৮০ ব্যাগ। এ নিয়ে ৬টি চালানে একই প্রতিষ্ঠান এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি হয়েছে।
গত ০৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেংগু প্রতরোধে সেলাইন সংকট দেখা দেওয়ায় বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন।
ভারত আমদানি করা প্রতি পিস স্যালাইনের মূল্য ৬১ টাকা ৩৫ পয়সা। পর্যায়ক্রমে প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।
আমদানিকারকের প্রতিনিধি ডাবলু হােসেন বলেন, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন ডেংগু প্রতিারোধে বড় ধরনের ভূমিকা রাখবে ও কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত খালাশের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজাপুরে ৩ সন্তান ফিরে পেতে মায়ের আকুতি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ৩ সন্তান ফিরে পেতে এবং স্বামীর অব্যাহত হুমকি থেকে বাচতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন লাকী আকতার নামে কিন্ডার গার্ডেনের এক শিক্ষিকা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বেলা ১১ টা রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি করেন তিনি। লাকী আকতার কাঠালিয়া উপজেলার পূর্ব ছিটকী গ্রামের নুরুল্লাহ ওরফে মামুন রেজার স্ত্রী ও রাজাপুর উপজেলা সদরের চর রাজাপুর মৃধা বাড়ি এলাকার নজরুল ইসলাম মৃধার মেয়ে ও রাজাপুর শহরের সাউথ বেঙ্গল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা। সাংবাদিক সংম্মেলনে লাকী আকতার অভিযোগ করে জানান, ২০০৫ সালে কাঠালিয়ার পূর্ব ছিটকী গ্রামের একে হাফেজ আহম্মেদের ছেলে মোঃ নুরুল্লাহ’র সাথে তার বিবাহ হয় এবং বিয়ের পর ঢাকায় বসবাস করে ২০১৬ সাল পর্যন্ত তারা সংসার করেন। সংসারে একটি ছেলে ও ০২ টি কন্যা সন্তান রয়েছে। লাকীর দেয়া ৫ লাখ টাকাসহ ১০ লাখ টাকায় ঢাকায় জমি কেনা হয়, পরে তা বিক্রি করে স্বামীকে ব্যবসায় সহায়তা করেন। ঢাকার মোহাম্মদপুরে স্বামী-স্ত্রী মিলে গড়ে প্রতিষ্ঠা করেন মাদার ল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে স্বামী এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে এবং বিষয়টি স্ত্রী লাখি জেনে ফেলায় তাকে মানসিক ও শারিরীক নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দেয়। ছেলের কিডনীতে সমস্যা দেখা দিয়ে চিকিৎসা করাতে অনিহা দেখালে স্বামীর সাথে এ নিয়ে ঝগড়া হয়। এসব নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানদের নিয়ে ঢাকা থেকে রাজাপুর বাবার বাড়িতে চলে আসতে চাইলে সন্তান রেখে ২০১৬ সালে তাকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে একাধিকবার সংসার করার চেষ্টা করলেও ঢাকার বাসায় গেলে এবং সন্তানদের কাছে গেলে মারধর করে তাড়িয়ে দেয় এবং হত্যাসহ নানাভাবে হুমকি দেয়। এসব বিষয়ে একাধিকবার শালিসী বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বামী ও সন্তানদের অধিকার পেতে বিভিন্ন জনের কাছে ধর্ণা দিয়েও কোন সুরাহা পায়নি। দীর্ঘ ৭ বছর ধরে স্বামী তার কোন খোজখবর নেয়নি বা ভরনপোষাণ দেয়নি। এমন পরিস্থিতিতে লাকীকে বাবার বাড়ি ফেলে রেখে গত ০৯ সেপ্টেম্বর ঝালকাঠি সদর উপজেলার সাইচলাপুর গ্রামের আলি হোসেন হাওলাদারের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তুতি নিলে পুলিশ নিয়ে গিয়ে তা বন্ধ করে দেয় লাকী। এ কারনে ক্ষিপ্ত হয়ে স্বামী ও তার স্বজনরা লাকীকে মামলা জড়ানো, গুম, খুনসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে হয়রানি করছে। এসব কারনে এখন আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ খোলা নাই বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। এ বিষয়ে কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাকী। এ বিষয়ে নুরুল্লাহ ওরফে মামুন রেজার ব্যবহৃত নম্বরে কল দিলে তার ছেলে হামজা কল রিসিভ করে জানান, তার বাবা রেস্টে আছেন, ঘুমে আছেন। এখন কথা বলতে পারবেন না বলে কল কেটে দেয়। কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে লাকীর বাড়িতে পূর্ব ছিটকী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজাপুরে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের সভা
ঝালকাঠি প্রতিনিধি
ঝালাকাঠির রাজাপুর শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে পূজা মন্ডপের নেতৃবৃন্দদের নিয়ে থানা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১১ টায় থানার হলরুমে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের রাজাপুর উপজেলা শাখা’র সভাপতি জয় রাম তেওয়ারি, সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা, গৌরঙ্গ লাল সাহা, প্রাণ বল্বব সাহা, রতন বিশ^াস, ভবেন্দ্রনাথ তালুকদার প্রমুখ। সভায় প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায় আনাসহ শান্তিশৃঙ্খলা রাখার বিষয়ে নানা পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ উপজেলায় ২২ টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পাইকগাছার সমবায় সমিতির নামে চলছে অর্থ আত্মসাত
শেখ সেকেন্দার আলী।।
খুলনার পাইকগাছায় বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সমবায় সমিতির নামে সুদে ব্যাবসা আর অর্থ আত্মসাতের অভিযোগ উঠছে একের পর এক। নিয়মনীতির তোয়াক্কা না করে সমবায় সমিতির লাইসেন্স নিয়ে সহজ-সরল গ্রাম্য নারী ও পুরুষের কাজ থেকে বিভিন্ন মুনাফার কথা বলে সঞ্চয় সংগ্রহ করে সেই টাকা চড়া সুদে ঋণ বিতরণের মাধ্যমে চলছে সমবায় ব্যাবসা। আবার সমিতির কর্তা ব্যক্তিরা নিজেদের পকেটে ভরছে কাড়ি কাড়ি টাকা। নিজেদের মধ্যেও দ্বন্দ্বে আবার ফাঁসও হচ্ছে সেই অর্থ আত্মসাৎ কাহিনী। পাইকগাছা উপজেলার দেলুটি ইউপির জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা সমবায় অফিসে লিখিত অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক। অনিয়মের অভিযোগ পেয়ে জেলা সমবায় কার্যালয় থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সমিতির সভাপতি ও ম্যানেজারের নানা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জেলা সমবায় কার্যালয়ে অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়,উপজেলার জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমিতির সভাপতি ভোল্টন মন্ডল ও ম্যানেজার অজয় বিশ্বাস পরস্পরের যোগসাজশে সমিতির ২৬ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের জন্য হস্থ মজুদ রেখেছেন। ম্যানেজার হিসেবের খাতায় না তুলে ৫ লাখ টাকা নিজের কাছে রেখেছেন ম্যানেজার। সমিতির সদস্য হরিণখোলার শিউলী মল্লিকের ঋনের ৫ লাখ পরিশোধ করলেও তাকে খেলাপি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়াও নীতিমালা ছাড়াই চলতি সঞ্চয় নামে প্রকল্প খুলে ইচ্ছে মত টাকা আদান প্রদান করে দুর্নীতি করা হচ্ছে বলে। জানতে চাইলে সমিতির সভাপতি ভোল্টন মন্ডল বলেন,দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোন প্রশ্নই উঠেনা। পুর্বের কমিটি এসব করেছে বলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, তদন্ত করলে সত্যতা প্রমানিত হবে। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, জেলা সমবায় কর্মকর্তা স্যার বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দেওয়ার জন্য আমাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছেন। এমাসেই তদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত টাকা হস্থ মজুদ রাখার কোন নিয়ম নেই। এছাড়াও উপজেলার জোনাকি সমবায় সমিতির বিরুদ্ধে জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দেড় কোটি টাকা আত্মসাত করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার আরো একটি সমবায় সমিিিততে জামানতের টাকা তুলতে না পেরে পাওনা টাকা ফিরে পেতে পৌরসদরের সরল বাজারস্থ জোনাকী গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অস্থায়ী কার্যালয় ঘেরাও করে সমিতির সদস্যরা। জামানতের টাকার দাবীতে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় সমিতির নির্বাহী মোঃ আলাউদ্দীন গাজী ও সভাপতি মোহাম্মাদ আলীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলেও জানান ভুক্তভোগী সমিতির সদস্যরা। যদিও দু’ মাস পর থেকে গ্রাহকদের টাকা পর্যায়ক্রমে দেয়ার প্রতিশ্রুতি দেয়ায় তাদেরকে মুক্ত করা হয়। এলাকাবাসী জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা সমবায় সমিতির কার্যক্রম দেখা ভালো না করলে প্রতারণা শিকার হবে হাজার হাজার সদস্য।
বঙ্গোপসাগরে লঘুচাপঃ মোংলা বন্দরে তিন নম্বর সংকেত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমিক-কর্মচারীরা। এদিকে বৃষ্টিপাতে পৌর শহরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ী। ঘরবাড়ী তলিয়ে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের। রাস্তা ও ঘরে পানি উঠায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবারের দিন-রাতের টানা বৃষ্টিপাতে মোংলা বন্দর ও পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জলাবদ্ধ হয়ে পড়েছেন। এছাড়া বুধবার ভোর থেকে কখন একটানা আবার কখনও কখনও থেমে থেমে হালকা-মাঝারী বৃষ্টিপাত হচ্ছে মোংলার উপকূল জুড়ে।
ওয়ার্কশপ মালিক মোঃ হানজালা হাওলাদার বলেন, বৃষ্টিতে কোন কাজ কর্ম নেই, তাই অলস বসে থাকতে হচ্ছে। কাজ না থাকলে আয় হবে কিভাবে আর সংসারও চালাবো কেমন করে।
দুধ ব্যবসায়ী সুলতান ফকির বলেন, পাশের উপজেলা রামপালের ফয়লা থেকে দুধ এনে মোংলার বিভিন্ন হাটে-বাজারে বিক্রি করে থাকি, কিন্তু বৃষ্টিতে স্বাভাবিক কাজ কর্ম করতে কষ্ট হচ্ছে।
সামছুর রহমান রোডে বাসিন্দা বেগম বলেন, বৃষ্টিতে রাস্তায় ও বাড়ীতে হাটুর নিচে পানি। রান্না ঘরে পানি ওঠায় পাঁচদিন ধরে রান্নাবান্না অন্যের বাড়ী থেকে করে আনতে হচ্ছে।
একই এলাকার নুর নাহার বেগম বলেন, বৃষ্টিতে ঘরে পানি উঠায় কিছুক্ষণ পরপর পানি ছিটতে হচ্ছে, ঘরে রান্নাসহ ছেলে-মেয়ে নিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে।
মোঃ সাইফুল ও ফরহাদ হোসেন বলেন, রাস্তার হাটু পানি ভেঙ্গে আমাদেরকে বাড়ীঘরে ও বাজারে যেতে হয়। আর অফিসে যেতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘ ৮বছর ধরেই সামান্য বৃষ্টিতে আমরা জলাবদ্ধতার শিকার হয়ে আসছি। রাস্তা ও ড্রেন কোনটাই নেই, রাস্তা দেখলে মনে হয় যেন খাল।
এদিকে বৃষ্টিপাতের কারণে বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত তিনটি সারবাহী বিদেশী বানিজ্যিক জাহাজের কাজ। বৃষ্টিতে সার ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে বাকী ৬টি বিদেশী জাহাজের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দর ব্যবহারকারী এইচ,এম দুলাল ও মোঃ মসউর রহমান বলেন, ভিজে নষ্ট হওয়ার আশংকায় সারবাহী জাহাজের কাজ বৃষ্টিতে বন্ধ রাখা হয়। আর কয়লা, মেশিনারীসহ অন্যান্য জাহাজের কাজ বেশি বৃষ্টিতে সাময়িক বন্ধ থাকে, বৃষ্টি কমলে আবারো শুরু করা হয়। তবে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের ষ্টাফ সৈকত বর্মন বলেন, বৃষ্টিপাতে বন্দরে জাহাজের স্বাভাবিক কাজ কর্ম বিঘ্নিত হচ্ছে।
উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট সঞ্চালনশী মেঘমালা সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মোংলা বন্দর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস। এরপর লঘুচাপের সৃষ্টি হওয়াতে মঙ্গলবার দিন-রাতে সমানে ও বুধবার ভোর থেকে টানা বৃষ্টিপাত বয়ে যাচ্ছে মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে। তবে এমন পরিস্থিতি আরো আগামী তিনদিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ।
প্রবলবেগে ধেয়ে আসছে উজানের ঢল, রুদ্রমূর্তি তিস্তার
খুলনাঞ্চল রিপোর্ট
উজান থেকে তিস্তা নদী হয়ে বাংলাদেশে ভয়াবহ হরপা বান ধেয়ে আসছে। ইতোমধ্যে রুদ্রমূর্তি ধারণ করেছে তিস্তা নদী। বুধবার পানি উন্নয়ন বোর্ডের নীলফামারীর ডালিয়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। দুপুর ২টা পর থেকে বন্যার পানি ডালিয়া পয়েন্টে প্রবেশ করতে শুরু করে।
দুপুর ২টায় তিস্তার পানি ৫১ দশমিক ৯০ মিটার থাকলে ১ ঘণ্টার ব্যবধানে বিকাল ৩টায় ২৫ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ১৫ মিটারে। বিকাল ৪টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও বিকাল ৫টায় আরও ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা পাউবোর।
এদিকে ভয়াবহ ঢলের আগাম পূর্বাভাসে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদী অববাহিকার চর ও গ্রামে বসবাসকারী মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। অপরদিকে সকাল থেকে এ অঞ্চলে চলছে বৃষ্টিপাত। মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে বেগ পেতে হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বাংলাদেশের তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখে নজরদারি করা হচ্ছে। মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে- নদীপাড়ের মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
তিস্তা ব্যারেজের ফাড বাইপাস এলাকা দিয়ে মানুষজনকে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বলেন, তিস্তাপাড়ে বসবাসরতদের দ্রুত সরিয়ে আনার কাজ চলছে। প্রশাসনের উদ্যোগে পরিবারগুলোকে নিরাপদে নিয়ে আসার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, ত্রাণ মন্ত্রণালয়ের লোকজন বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ স্থানে আনা হচ্ছে।
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, তিস্তা নদীতে উজান থেকে হরপা বান ধেয়ে আসছে- এমন আগাম খবরে সর্তক অবস্থা গ্রহণ করা হয়েছে। নীলফামারীর কালিগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তাই প্রথম ধাক্কা এ জেলার ওপর দিয়ে আসতে পারে। এজন্য এলাকায় মাইকিংসহ মানুষজনকে সর্তক করে তিস্তা চর ও গ্রাম এলাকা ও বাঁধে বসবাসকারীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানান, ভারতের উত্তর সিকিমে লোনক হ্রদে বৃষ্টির জেরে তিস্তা নদীর পানি প্রবল বেগে ভয়ঙ্করভাবে ঢল নেমে আসছে। ফলে সিকিমের সঙ্গে ভারতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হরপা বান বলা হচ্ছে এটিকে।
তিনি বলেন, ভারত উজানের জলপাইগুড়ি ও তিস্তা নদীতে লাল সর্তক জারি করেছে। সেই পানি তিস্তা দিয়ে বাংলাদেশে ধেয়ে আসছে বলে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আমাদের জানিয়েছে। দুপুরের পর সেই পানি প্রবেশ করবে বাংলাদেশে। এজন্য আমরা সব প্রকার সর্তক অবস্থান নিয়েছি। তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তা ব্যারেজের ফাড বাইপাস দিয়ে মানুষজনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে ইকবাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল ওই গ্রামের শফি শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইকবাল দীর্ঘদিন পুলিশের সোর্স পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। কখনও নিজেকে এসপির সোর্স, কখনওবা সার্কেল এসপি, আবার কখনও থানার ওসির সোর্স পরিচয় দিত। এ ছাড়া চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ইকবাল বিপুল অর্থ হাতিয়েছে বলে অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুর গ্রামের স্কুল শিক্ষক সিরাজুল ইসলাম জানান, ইকবাল নিজেকে দীর্ঘদিন পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের সোর্স পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে আসছে। তিনি দাবি করেন, তার এক ভাগনেকে চাকরি দেওয়ার কথা বলে ইকবাল তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তাদের পুলিশে দেওয়ার ভয় দেখায়।
মিন্টু মালিতা নামে ওই এলাকার এক বাসিন্দা দাবি করেন, পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করানোর ভয় দেখিয়ে ইকবাল তার কাছ থেকে কয়েক দফায় ৪ লাখ টাকা নিয়েছে। পরে টাকা উদ্ধারে তিনি থানায় মামলা করেন।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, গ্রেপ্তার ওই যুবক নানা সময় পুলিশের নাম ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করে এর সত্যতা পায়। একজন ভুক্তভোগী ইকবালের নামে প্রতারণার মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাঘারপাড়ায় ইটভাটার আগুনে পুড়ল ২০০ বিঘা ধানক্ষেত
যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের মাঠে ইটভাটার আগুনে পুড়ে গেছে ২০০ বিঘা ধানক্ষেত। গত রোববার রাতে উপজেলার দোহাকুলা মাঠে এ ঘটনা ঘটে। এতে অসহায় কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই আহাজারি-আর্তনাদ শুরু করেছেন।
স্বামী তালাক দেওয়ার পর ৩৫ কাঠা জমিতে চাষাবাদ করে সংসার চলে দোহাকুলা গ্রামের শামসুর নাহারের। সেই জমিতে ধারদেনা করে মাস পাঁচেক আগে ধান চাষ করেছিলেন তিনি। ধান চাষে এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে ১৫ হাজার টাকা। অন্যের কাছ থেকে ধারদেনা আর এনজিওর ঋণে এই খরচ করেছেন। সার ও কীটনাশকের দোকানেও বাকি পড়েছে। আশা ছিল ধান ঘরে তোলার পর ধারদেনা পরিশোধ করবেন। এখন ভাটার আগুনে পুরো ফসল নষ্ট হয়েছে। শুধু শামসুর নাহার নন, এই গ্রামের দেড় শতাধিক কৃষকের স্বপ্ন পুড়েছে ইটভাটার আগুনে। দোহাকুলা মাঠের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাদের ধানক্ষেতের পাশেই ‘ফাইভ স্টার ব্রিকস’ নামে একটি ইটভাটা রয়েছে। এই ভাটায় ইট পোড়ানোর পর ভাটা দ্রুত ঠান্ডা করতে ভাটার মালিক গত রোববার রাতে চুলার মুখ খুলে দেন। এতে রাতে ভাটার আগুন ৩০ থেকে ৪০ হাত ওপরে উঠে যায়। এ সময় ভাটার উত্তর ও উত্তর-পশ্চিম পাশের দুই শতাধিক বিঘা (৩০ হেক্টর) জমির আমন ধানের পাতাসহ গাছ পুড়ে গেছে। কমপক্ষে ১৫০ কৃষকের আমন ধানের ক্ষতি হয়েছে। মাঠের বেশির ভাগ জমিতে গুটিস্বর্ণা ও হাবু ধানের গাছ পুড়ে লালচে হয়ে গেছে। কোথাও কোথাও শিষসহ পুরো গাছই পুড়ে গেছে। পাশাপাশি নষ্ট হয়ে গেছে টমেটো, লিচু, কলাসহ অন্যান্য ফসল। এই ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে ক্ষতিগ্রস্ত কৃষকরা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেছেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তন্নী বলেন, কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে উপজেলা প্রশাসন কাজ করছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান জানান, প্রায় ৩০ হেক্টর জমির ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা গেছে, ফসলের ক্ষেতের পাশাপাশি বাসাবাড়ির বিভিন্ন গাছের পাতাও পুড়ে গেছে। অভিযোগের ব্যাপারে ইটভাটার মালিক শাহিন হোসেন বলেন, গত সাত থেকে আট মাস ধরে ভাটা চলছে। কৃষকের কোনো ক্ষতি হয়নি। হঠাৎ করে মাঠের ধান গাছ লাল হয়ে যাওয়ায় ভাটার দোষ দেওয়া হচ্ছে। তার দাবি, ভাটার আগুন-ধোঁয়ায় দু-এক বিঘা জমির ধান নষ্ট হতে পারে। কিন্তু ২০০ বিঘা জমির ধান গাছ তো ক্ষতিগ্রস্ত হতে পারে না।
ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে টোলের নামে হয়রানি
কয়রা প্রতিনিধি
কয়রা-বেতগ্রাম আঞ্চলিক সড়কের পাইকগাছা উপজেলার বাতিখালী এলাকা। ব্যস্ত সড়কে চলাচল করছে মালবাহী গাড়ি। সেসব থামিয়ে আদায় করা হচ্ছে টাকা। কারণ জানতে চাইলে হেনস্তার শিকার হতে হচ্ছে। ভ্যান, ইজিবাইক ও নছিমন চালকদের সঙ্গে টোল আদায়কারীদের বচসা নিত্যদিনের। তৈরি হচ্ছে যানজট। এভাবে চালক ও যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অথচ পৌরসভার নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকলে সড়কে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায় করা যাবে না বলে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রাপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রকে চিঠি দেওয়া হয়েছে। সে নির্দেশনা উপেক্ষা করে টোলের নামে সড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে টাকা আদায় চলছে। পিকআপ থেকে ১০০, বড় ট্রাক ১৫০ এবং অন্য যান থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। জানা গেছে, পাইকগাছা পৌরসভা থেকে সড়কের বাতিখালী এলাকা আনার আলী নামে শ্রমিক লীগ নেতার কাছে ইজারা দেওয়া হয়েছে। তিনি লোকজন দিয়ে সেখান থেকে টাকা আদায় করেন। পিকআপচালক তুষার মন্ডল জানান, তিনি কয়রা থেকে খুলনায় পণ্য আনা-নেওয়া করেন। বাতিখালি এলাকায় পৌঁছালে গাড়ি থামিয়ে টাকা দাবি করা হয়। ব্যস্ত সড়কে এভাবে টোলের নামে ‘চাঁদা আদায়’র প্রতিবাদ জানান তিনি। সড়কটিতে যাতায়াতকারী ভ্যান ও ইজিবাইকচালকরা জানান, বাতিখালী এলাকা দিয়ে গেলে প্রতিবারই তাদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হয়। না দিতে চাইলে খারাপ ব্যবহার করেন টোল আদায়কারীরা। মাহবুব হোসেন নামে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, প্রায়ই দেখেন টোল আদায় নিয়ে ঝগড়া-বিবাদ লেগে আছে। এ কারণে যানজট তৈরি হয়। এভাবে টোল আদায়ের নামে মানুষের হয়রানি বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। কিন্তু সে নির্দেশনা মানা হচ্ছে না।
জানতে চাইলে শ্রমিক লীগ নেতা আনার আলী বলেন, আদালতের নির্দেশনার কথা তারা জানলেও কিছু করার নেই। কারণ প্রতি বছর পৌরসভা থেকে এভাবে স্থানটি ইজারা দেওয়া হচ্ছে। তিনি না নিলেও অন্য কেউ নেবে। পৌরসভা থেকে ইজারা বাতিল করলে টোল আদায় বন্ধ হয়ে যাবে। আগে বার্ষিক ২৬ লাখ টাকার টেন্ডার থাকলেও এবার কাঙ্ক্ষিত দরদাতা না পাওয়ায় খাস আদায়ে দেওয়া হয়েছে বাতিখালী এলাকা। প্রতি মাসে গড়ে ২ লাখ টাকা জমা হয় বলে জানান পৌরসভার উচ্চমান সহকারী উত্তম মন্ডল। ভ্যানচালক আব্দুর রহমান বলছিলেন, মূল সড়ক হওয়ায় দিনে অন্তত ১০ বার যাতায়াত করতে হয় তাঁর। প্রতিবারই টাকা আদায় করে। জবরদস্তি করে টাকা নিচ্ছে। দরকষাকষির সময় মারামারিও হচ্ছে। পৌরসভার নির্দিষ্ট কোনো টার্মিনাল নেই জানিয়ে পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, টার্মিনালের নামে ইজারা দিয়ে টোল আদায়ের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। অবৈধ টোল আদায় বন্ধে অনেকবার প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। ব্যস্ততম সড়কে টোল আদায়ের নামে হয়রানি বন্ধ করতে হবে। এ বিষয়ে পাইকগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার বলেন, সড়কের এ স্থান পৌরসভার ভেতরে পড়ায় মেয়রের নির্দেশে ইজারা দেওয়া হয়েছে। এর বেশি কিছু বলতে পারবেন না। মেয়র সেলিম জাহাঙ্গীরের দাবি, কিছু দূরে পৌরসভার ট্রাক টার্মিনাল আছে। এর উন্নয়নের জন্য সড়কের অংশটি ইজারা দেওয়া হয়েছে।
তালাকের ১১ দিন পর গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরায় নিখোঁজের দু’দিন পর তাসলিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা অর্গধলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসলিমা খাতুন কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে।
নিহতের মা আয়েশা খাতুন জানান, স্বামী মাকসুদুল হক সোহানের সঙ্গে ১১ দিন আগে বিয়ে বিচ্ছেদ হয় তাসলিমার। এরপর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। ২ অক্টোবর সন্ধ্যার পর তাসলিমা নিখোঁজ হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় একটি ডায়রি করা হয়। বুধবার বিকেলে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তাসলিমাকে হত্যার পর মরদেহটি বাঁশবাগানে ফেলে রেখেছে সোহান।
সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
যুবদল নেতা সাগরসহ ১০ নেতাকর্মী জামিনে মুক্ত
খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ১০জন নেতাকর্মী জামিনে মুক্তিলাভ করেছেন। তিন সপ্তাহ কারাভোগের পর মুক্তি পেয়েই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে জড়িয়ে মাফিয়া নেত্রী শেখ হাসিনার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। কারাফটক থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
গতকাল বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যার পূর্ব মুহুর্তে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন নেতৃবৃন্দ। মুক্তিপ্রাপ্তরা হলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, নগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, নগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম, সদর থানা স্বেচ্ছাসেক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীব, ২৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি কেএম বেলাল হোসেন, ২১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। কারাগার থেকে বের হয়ে এলে খুলনা মহানগর বিএনপি’র বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলার সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কারামুক্ত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু ও মোঃ তৈয়েবুর রহমান, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল হাসান নেহিম, সদর থানা বিএনপি’র আহবায়ক কেএম হুমায়ুন কবীর, কাজী মিজানুর রহমান, মোল¬া ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, আবু সাইদ হাওলাদার আব্বাস, বিপ¬বুর রহমান কুদ্দুস, আফসার উদ্দিন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, আজিজা খানম এলিজা, স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুল ইসলাম শাহীন ও নগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ^াস প্রমুখ।
কালো পতাকা মিছিল ও তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, মোঃ সাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির ইকবাল বাপ্পি, মন্জুরুল আলম সৌরভ, রফিকুল ইসলাম টিটু, আলতাফ হোসেন, মাহবুব হাসান বাবুল, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, এবিএম জাকির হোসেন, খান ইমরান আহমেদ, গাজী সালাউদ্দীন, জাকির মুন্সি, মাহমুদ হাসান বিপ¬ব, মনিরুজ্জামান মনি, আমিন হোসেন মিঠু, সাইফুল ইসলাম বকশি, এমএম জসিম, মোঃ হোসেন, ইমরান হোসেন মোল¬া, মোল¬া সোহরাব হোসেন, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহীন, ডালিম গাজী, সেলিম হোসেন, মাইনুদ্দিন নয়ন, নুর ইসলাম নুরু, মাহবুবুর রহমান, আলমগীর কবির খান, মিজানুর রহমান বাবু, শরিফুল ইসলাম অসীম, শাকিল আহমেদ, ইয়াসির আরাফাত, শাওন শরিফ, এ্যাড. জুলকার নাইন, মাহবুব হোসেন মাহবুব, শাহরিয়ার খান মাসুম, কামরুজ্জামান টুকু, তৌহিদুর রহমান, এসএম দোলন, হানিফ মাহমুদ, শাহরিয়ার কবির সাদী, মিয়া আতিয়ার রহমান বাবু, শেখ আসাদুজ্জামান মুন্না, শহিদুল ইসলাম, হাসান আলী বাবু, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম শান্ত, বিলাল হোসেন, মোঃ ফারুক খান, রুহুল আমিন হাওলাদার, শেখ আশরাফুল ইসলাম সেতু, শাহিন পাটোয়ার, মোঃ মাইনুদ্দিন, মাসুদ হোসেন, মনির হোসেন, আব্দুল আলিম, রাকিব হাসান, ইয়াকুব আলী পাটোয়ারী, আশিকুর রহমান সেলিম, হুমায়ুন কবির পলাশ, নজরুল ইসলাম সবুজ, সাহারুজ্জামান মুকুল, রুবেল জমাদ্দার, শেখ ফিরোজ, মোঃ মিজানুর রহমান, আল আমিন দেওয়ান, লিটন হাওলাদার লিটু, মাসুদ পারভেজ তুষার, সোহেল রানা প্রিন্স, রুবেল হোসেন রুবেল, গোলাম সরোয়ার সরো, সাব্বির আহমেদ মিলন, মহসিন খন্দকার, রিপন শেখ ও রাফিউল ইসলাম প্রমুখ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী দুপুরে পর থেকে কারাফটকে অপেক্ষা করতে থাকেন। প্রসঙ্গত্ব, গত ১৪ সেপ্টেম্বর খুলনার অতিরিক্ত চীফমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (খুলনা থানার মামলা নং-২৫) জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এ্যাড. সাইফুলের মিষ্টি বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ সাইফুল ইসলাম ডুমুরিয়ার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। গতকাল বুধবার বিকালে মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, অধ্যাপক হযরত আলী, অ্যাডভোকেট এনামুল হক, এডভোকেট হোসেন তারেক মাহমুদ তারা, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন, এডভোকেট কে এম মিজানুর রহমান, অ্যাডভোকেট অশোক সিংহ, অধ্যাপক সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল জলিল, এ্যাড. মতিউর রহমান, এডভোকেট আসাদুল সরদার, অ্যাডভোকেট অশোক কুমার গোলদার, এ্যাড. শেখর চন্দ্র ঢালী, অ্যাডভোকেট নিউটন মন্ডল, অ্যাডভোকেট অশিত ঢালী, এডভোকেট মোঃ মাসুদুর রহমান, মোঃ শফিকুল ইসলাম লিটু, শেখ মোঃ আবুল হোসেন, শেখ শাহাবুদ্দিন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ খায়রুল আলম, আফরোজা খান মিতা, অ্যাডভোকেট আশরাফ আলী পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান, এডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট খোরশেদ আলম, শরিফুল ইসলাম মুন্না, সজীব বৈরাগী, এডভোকেট রোমানা তানহা, অ্যাডভোকেট সজীব, মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ মাসুকুল হুদা, মোহাম্মদ রিয়াজ হোসেন, ওয়াহিদুজ্জামান গোলাপ প্রমুখ। ##
তৃতীয় বার্ষিক উপকূলীয় শিশু সম্মেলনে কেসিসি মেয়র
সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে বাসযোগ্য দেশ গড়া সম্ভব
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে যেমন বাংলাদেশ অন্যতম তেমনি বাংলাদেশের মধ্যে উপকূলীয় অঞ্চল হিসেবে খুলনা অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ ঝড়-বন্যার শিকার হয়ে খুলনা শহরে আশ্রয় নেওয়ায় একদিকে যেমন বাস্তÍস্তুত মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে তেমনি শহরের ওপরও চাপ সৃষ্টি হচ্ছে। এজন্য উপকূলবাসীদের জন্য দুর্যোগ সহনশীল জীবনমান উন্নয়নে সরকারের সহযোগি হিসেবে বেসরকারি সংস্থাগুলোকেও কাজ করতে হবে। দুর্যোগে যাতে ক্ষতির পরিমান কম হয় সেদিকেও নজর দিতে হবে সকলকে। সেই সাথে জনগনকেও আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে কেসিসি মেয়র বলেন, এর ফলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে বাসযোগ্য দেশ গড়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র বুধবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ-জেজেএস আয়োজিত তৃতীয় বার্ষিক উপকূলীয় শিশু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন, জেজেএস-এর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, শিশু প্রতিনিধি বৈশাখী সরকার ও ধন্যবাদ জ্ঞাপন করেন, নয়ন।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ, খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: ইকবাল হোসাইন, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি: মোহাম্মদ আব্দুল্লাহ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর হেড অব ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সরজ দাস, ইন্টান্যাশনাল রিসার্চ কমিটির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান, ক্লাইমেট ব্রিজ ফান্ড সেক্রেটারিয়েটের হেড ড. মো: গোলাম রব্বানী, ওয়ার্ল্ডভিশনের প্রোগ্রাম ডিরেক্টর চন্দন জেড গমেজ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’র জয়তিরাজ পাতরে, প্রোগ্রাম ম্যানেজার মশিউর রহমান, শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর তমকো উচিয়ামা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট’র পরিচালক খন্দকার মাহবুব হাসান ও ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের সদস্য সচিব গরহর নাঈম ওয়ারা।
সম্মেলনে পাঁচটি প্রযুক্তিগত সেশন পরিচালিত হয়। সেশনগুলো হচ্ছে, প্রশোশন অফ চাইল্ড পার্টিসিপেশন এন্ড চাইল্ড লিডারশিপ ইন ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাষ্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এন্ড প্রটেকশন অফ চিলড্রেন উইথ ডিসেবেলিটি, ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট অন আরবানাইজেশন: খুলনা প্রেক্ষিত, ইউএনএফসিসি-লস এন্ড ড্যামেজ ফান্ড হাউ কোস্টাল পিপল অফ বাংলাদেশ উইল গেট বেনিফিট এবং প্লাস্টিক পলিশন এন্ড ক্লাইমেট চেঞ্জ।
এসব সেশনে বিষয়ভিত্তিক আলোচনা, সঞ্চালনা এবং প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খুবি’র ড. আশিক উর রহমান, ড. তুহিন রায়, এ্যাওসেড’র শামীম আরেফীন, ইন্টারন্যাশনাল রিসার্চ কমিটির সুবর্না বার্মা, ডেভেলপমেন্ট কনসালটেন্ট মাসুম তালুকদার, ইউএনও মো: আসাদুজ্জামান, শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, মো: কামরুজ্জামান, খুবি’র প্রফেসর ড. আতিকুল ইসলাম, সমাজসেবার সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম, জেজেএস’র এমএম চিশতি, সমাজসেবার উপপরিচালক খান মোতাহার হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: স্বপন হালদার, ইন্টারন্যাশনাল রিসার্চ কমিটির সাবিরা সুলতানা নুপুর, ব্রাকের ড. মো: গোলাম রব্বানী, খুলনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম, পরিবর্তন খুলনার নির্বাহী পরিচালক এম, নাজমুল আযম ডেভিড, একশন এইডের মোহাম্মদ মাহমুদুল হাসান, ইনেশিয়েটিভ ফর রাইটস ভিউ’র কাজী জাভেদ খালেদ পাশা, কুয়েটের তুষার রায়, খুবি’র প্রফেসর ড. জাকির হোসেন, কুয়েটের এসিস্ট্যান্ট প্রফেসর মো: রিয়াদ হোসেন, জাবি’র প্রফেসর ড. আদিল মাহমুদ খান, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, রূপান্তরের স্বপন গুহ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের এমরানুল হক, কুয়েটের প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, খুবি’র রাবেয়া সুলতানা, মো: আশিকুর রহমান, বেলার মাহফুজুর রহমান মুকুল, কেসিরি মো: আনিসুর রহমান, রেজবিনা খানম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: এমদাদুল হক, জিআইজেড’র মো: আতিয়ার রহমান প্রমুখ।
সম্মেলনে ১০জন শিশুকে পুরস্কার দেওয়া হয়। দুর্যোগকালীন সময়ে উপকূলীয় এলাকার মানুষের বাস্তব চিত্র তুলে ধরে ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজীয় এসব শিশুদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিশুরা হলেন, সুবর্ণা, সানজিদা আক্তার, লিও হিরা, রোজী, আইমান আশিক হৃদয়, তায়েবা ইসলাম, শামসুন্নাহার মারিয়া, আফিয়া, সবুজ শেখ ও ফারহানা খান আমেনা।
সম্মেলনে মুক্ত আলোচনায় অংশ নেন মাসুম তালুকদার, ইশরাত জাহান লিমা, আকাশ মজুমদার, দেবজ্যোতি চক্রবর্তী, নুসরাত জাহান মীম, রমিনা আক্তার রুপা প্রমুখ।
সম্মেলনে ১০দফা খুলনা ঘোষণা দেওয়া হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দুর্যোগের সময় শিক্ষা ব্যবস্থা চালু রাখা, উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থার উন্নয়ন করা, সাইক্লোন শেল্টারে শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন/প্রতিবন্ধিদের জন্য ওয়াশ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির ব্যবস্থা করা, ত্রাণ বিতরণের সময় শিশুদের বিষয়টি বিবেচনায় রাখা, জলবায়ু আলোচনা ও পরিকল্পনায় শিশুদের মতামত গ্রহণ ও অংশগ্রহণ নিশ্চিত করা, অপরিকল্পিত নগরায়ন বন্ধ করা প্রভৃতি।
সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল বিশ্বের অন্যতম জলবায়ু পরিবর্তন প্রভাবিত এলাকা এবং শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ঝুকিতে আছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় এবং সম্পর্কিত জলোচ্ছ্বাসের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল আমাদের শিশুরা। কিন্তু জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা ও বাস্তবায়নে শিশুদের কোনো অংশগ্রহণ নেই। জলবায়ু সম্মেলন- ২০২৩ এর লক্ষ্য হল উপকূলীয় শিশুদের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করার জন্য তাদের নেতৃত্বের ক্ষমতা বাড়ানো। সম্মেলনটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ও এবংি সরকারি উন্নয়ন পরিকল্পনার সাথে সম্পৃক্ত। উপকূলীয় শিশু সমস্যা বিষয়ে নীতিনির্ধারকদের অবহিত করার জন্য শিশুদের বিভিন্ন দাবিগুলি ভিন্ন ভিন্ন সেশনে আলোচনা করা হয়েছে। এই দাবিগুলি বাস্তবায়নের জন্য স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত ধারাবাহিকভাবে অনুসরণ এবং ধারাবাহিক উদ্যোগের প্রয়োজন। শিশুরাও প্রতি বছর এই সম্মেলনের ধারাবাহিকতা অংশগ্রহণ করে যাতে জরুরি পরিস্থিতিতে তাদের দুর্বলতাগুলি রাষ্ট্রীয় পর্যায়ের নীতিনির্ধারকদের নজরে আনা যায়।










































