পাইকগাছার গদাইপুর খেলার মাঠে বিদ্যুতের খুঁটি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গদাইপুর খেলার মাঠটি বিদ্যুতের খুঁটি ফেলে বন্ধ করে রাখায় বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে উঠতি বয়সের ছেলেরা। খেলাধুলা না করার কারণে উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এলাকাবাসী মাঠটি সচলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলার গদাইপুরের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মাঠটি অবস্থিত। এই মাঠটিতে ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু সহ বিভিন্ন প্রকারের টুর্নামেন্টের প্রতিযোগিতা হতো। প্রতি বছর উপজেলার স্কুল ও ইউনিয়ন পর্যায়ের টুর্নামেন্টে মাঠের পরিবেশকে জাগ্রত করে তুলতো। অথচ, মাঠে বিদ্যুতের খুঁটি, পিচ ও পাথর যত্রতত্র ফেলে রাখায় মাঠের খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। স্কুল, কলেজ বা ইউনিয়ন পর্যায়ে টুর্নামেন্টে বা বিনোদনমূলক অনুষ্ঠান আর হচ্ছে না। এ নিয়ে সুধীমহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গদাইপুর টাইগার স্পোর্টিং কাব মাঠটি ইতোপূর্বে দেখভাল করে আসলেও বর্তমান সময়ে এ কাবের কোন কার্যকারিতা না থাকায় মাঠটি অভিভাবকহীন পড়ে আছে। মাঠে চরানো হচ্ছে গবাদি পশু। খেলার পরিবেশ না থাকায় উঠতি বয়সের ছেলেরা খেলাধুলার পরিবেশ না পেয়ে মাদক সহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, আমাদেরকে না জানিয়ে মাঠের ভিতরে জিনিসপত্র ফেলে রাখায় ছেলেরা খেলার পরিবেশ না পেয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। টাইগার স্পোর্টিং কাবের সদস্য সরদার রনি জানায়, দ্রুত মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডাঃ রকিব হত্যা বিচারের দাবিতে নানা কর্মসুচি পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডা. মোঃ আব্দুর রকিব খান এর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কালোব্যাজ ধারণ, নিবরতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলাদার এর নেতৃত্বে সকল চিকিৎসকগণের কালো ব্যাজ ধারণ, ২ মিনিট নিরবতা কর্মসুচি পালন সহ নিহত ডাঃ রকিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ মাধুরী মজুমদার, ডাঃ মোঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, ডাঃ ইফফাত তাসনীম, ডাঃ মাহমুদা হক জুঁই ও ডাঃ মৌসুমী ফৌজদার, সিনিয়র নার্স কালী রাণী সোম, হামিদা খাতুন, রেহানা পারভীন, জয়ন্তী রায় ও উন্নতী রানী মন্ডল, সহকারী মেডিকেল অফিসার আব্দুল আল মামুন, প্রধান সহকারী আক্তারুজ্জামান, আমিনুল হক, মানিক চন্দ্র পাল, মোঃ মাসুরুজ্জামান, মোঃ আয়ুব হোসেন, রশিদ, সরোয়ার হোসেন, দেব্ব্রত সরকার, শেখ শহীদ ও কৃষ্ণ।
উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর টহল জোড়দার
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে এবং দেশের উপকূলীয় অঞ্চলের জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, আমতলী, বামনা ও তালতলী এলাকায় নিয়মিত টহল প্রদান করে। পাশাপাশি উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৬০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনগণকে বাস, ট্রেন, লঞ্চ ও অন্যান্য যানবাহন ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। সরকার নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে ব্যবসায়ীদের বোঝানো হয়। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, মংলা বাজার, মংলা বন্দর, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তার বিভিন্ন মোড়ে নতুন নতুন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন করে ও পাকার্ড নিয়ে রাস্তার বিভিন্ন স্পর্শকাতর এলাকা প্রদক্ষিণ করে। দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকার রাস্তায় প্রতিদিনের মতো কোরিন মিশ্রিত পানি দ্বারা জীবাণুমুক্ত করা হয়। নৌ কন্টিনজেন্ট মংলা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ।
সবাই মিলে মহামারী করোনাকে মোকাবেলা করতে হবে: এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরা করোনা সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এই দুঃসময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে রয়েছে। তিনি বলেন, করোনার এখন ভয়াবহ সময় যাচ্ছে, প্রথম দিকে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও এখন অনেকেই মানতে চাইছে না। ফলে সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। অনেক মন্ত্রী, এমপি মারা গেছেন, অনেকেই আক্রান্ত হয়েছেন। ৪০ জন সংসদ সদস্যকে সংসদে প্রবেশে উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমি নিজেই স্যাম্পল দিয়েছি। মহামারি শুরু হয়ে গেছে, হয়তো করোনার সাথে আমাদের দীর্ঘদিন বসবাস করতে হবে। মহামাারি করোনা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে স্থবির করে দিয়েছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই উল্লেখ করে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, ঘরে বাইরে সবখানেই মাস্ক ব্যবহার করতে হবে। প্রতিটিক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি বলেন, করোনাকালীন সময়ে দেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য ও ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন। গত প্রায় ৩ মাসে সরকার যে পরিমাণ সহায়তা মানুষকে দিয়েছে দেশের ইতিহাসে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের দলীয়, দুঃস্থ ও অস্বচ্ছল নেতাকর্মীদের প্রতিও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। অর্থাভাবে কোন নেতাকর্মীর দুঃসহ জীবন যাপন করতে না হয় এজন্য প্রধানমন্ত্রীর সহায়তা অব্যহত রয়েছে। তিনি করোনার ভয়াবহতা তুলে ধরে বলেন প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই চিরন্তন সত্য। মৃত্যুর পরে অর্জিত কোন সম্পদ আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না। মৃত্যুর কথা চিন্তা করে আসুন সবাই আমরা অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে রুখে দাড়াই। তিনি রোববার (২১ জুন) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩ জন দুঃস্থ ও অস্বচ্ছল দলীয় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৬ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ ও করোনা সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোালদার, ওসি (তদন্ত) আশরাফুল ্আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কয়রার চেয়ারম্যান হুমায়ুন কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মাদ আলমগীর, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, পাইকগাছা প্রেসকাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, সায়েদ আলী কালাই, দিপংকর মন্ডল, মীর শাহীন হোসেন, খুকুমনি, সাইফুল ইসলাম, সালাউদ্দিন কাদের, ছাত্রলীগ নেতা পার্থপ্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি ও রমজান সরদার প্রমুখ।
স্ব স্ব এলাকায় করোনা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠতে হবে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, পুলিশ প্রশাসনের নলেজে দিয়েই নগরীতে জমজমাট মাদক ব্যবসা চলছে। এর নেই কোন প্রতিকার বা প্রতিরোধ। যারাই আইনের রক্ষণ তাদেরকেই পেয়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। এ ভাবে সমাজকে চলতে দেয়া যায়না। তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, স্ব স্ব এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠতে হবে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। তিনি করোনা প্রতিরোধে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, যারা সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং মুখে মাস্ক ব্যবহার না করে চলবে তাকে আইনের আওতায় তুলে দিতে হবে। মাদক ব্যবসায়ী এবং করোনা ভাইরাসকে যারা ছড়িয়ে দিতে মাস্ক ব্যাবহার না করে, প্রশাসনের নির্দেশ অমান্য করবে তাদের লকডাউন করে দিতে হবে। সমাজ ও জাতিকে রক্ষা করতে এধরনের কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। সমাজ ও জাতিকে মাদক ও করোনামুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাঙালি বীরের জাতি ; তাই বীরের মত করোনাযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে করোনা ও মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
গতকাল শনিবার সন্ধ্যায় মাদক ও করোনা প্রতিরোধে সামাজিক স্বেচ্ছাসেবক কমিটি গঠনে ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শামীম মোশাররফের পরিচালনায় বক্তব্যে রাখেন, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, শেখ হারুন মানু, ইলিয়অস হোসেন লাবু, ফেরদৌস আলম রিতা, মো. মাসুদ করিম, মোস্তাইন বিন চঞ্চল, রফিকুল ইসলাম ডাবলু, অলি আমিন কবির, তুষার সরকার, আবিদ আলি হাসান, শাহরিয়ার নেওয়াজ রাব্বি, রেজাউল হক টিটো, রেজাউল হক টিটু, মো. জাহিদ হোসেন, আল আমিন রাজু, রিপন মোড়ল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মাদক ও করোনা ভাইরাস প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার সকালে অনলাইনে (জুম প্রযুক্তি ব্যবহার করে) অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর সম্মেলনকক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন। সভায় খুলনা জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারি দপ্তরগুলোকে সতর্কতা অবলম্বন করে সেবা কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়। করোনা পরিস্থিতিতেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্ট পূরণে সক্ষমতা অনুযায়ী দপ্তরগুলোকে কাজ করে যেতে হবে। সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু মশার লার্ভা যাতে না জন্মায় সেজন্য কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। ঘূর্ণিঝড় আম্ফানে উপকূলীয় উপজেলাগুলোর ভেঙ্গে যাওয়া বাঁধ দ্রুত মেরামত, নিরাপদ খাদ্য এবং বৃক্ষরোপণ নিয়েও সভায় আলোচনা করা হয়।
জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী অফিসারা স্ব স্ব দপ্তরে বসে অনলাইনে এই সভায় অংশ নেন।
শরণখোলায় করোনার উপসর্গ নিয়ে ভ্যান চালকের মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় শনিবার রাতে করোনার উপসর্গ নিয়ে শাহজালাল (২০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মৃত শাহজালাল উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা গ্রামের সুজন ফকিরের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, শাহজালাল তার বাড়িতে তিন দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শাস কষ্টে ভুগছিল। গত শনিবার বেশি অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে তাদের বাড়িতে আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
নিহতের লাশ রোববার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন দেয়া হয়েছে।
শ্যামনগরে বিএনপির ত্রান বহরে ছাত্রলীগ যুবলীগের হামলা: গাড়িভাংচুর, আহত-১০
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ত্রান বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা। রোবববার সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে এ হামলা চালানো হয়। এতে বিএনপির কমপক্ষে ১০ জন নেতা কর্মীরা আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল।
আহতরা হলেন, উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্র নেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল, যুবনেতা আনিছ, মিঠু, জহিরুল, মোস্তফা মিন্টু, রবিউল, মামুন ও ছালাম।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী জানান, তার নেতৃত্বে জেলা বিএনপির যুগ্নআহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদল সভাপতি আহসানুল কাদির স্বপন, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ বিএনপি নেতাকর্মীরা বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করতে যাওয়ার সময় পথিমধ্যে কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের নিকট পৌছালে স্থাণীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের উপর দুই দফায় অতর্কিত হামলা চালায়। হামলাকারী এ সময় তাদের কমপক্ষে ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। একই সাথে ভাংচুর করা হয় তাদের একটি প্রাইভেটকারসহ ৮/১০ টি মোটরসাইকেল। তিনি আরো জানান, হামলাকারীরা তাদের ভয়ে স্থানীয় বিভিন্ন কিনিকে চিকিৎসা নিচ্ছেন।
তবে, সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক রাজিব হায়দার ঘটনা স্থলে ছিলেন না এবং বিষয়টি জানেন না বলে দাবী করে বলেন, পরে শুনেছি যে, যারা ত্রান দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে কি ঝামেলা হয়েছে।
এদিকে, এ ঘটনায় জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী দুপুরে তার সাতক্ষীরা শহরের কামলনগরের বাড়ির সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের দাবি জানান।
খুলনায় আধুনিক চিকিৎসা অত্যন্ত অপ্রতুল: উন্নয়ন কমিটি
খবর বিজ্ঞপ্তি
সরকারী বেসরকারী খাতে খুলনা মহানগরসহ দক্ষিন পশ্চিমাঞ্চলের একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানকার স্বাস্থ্যখাতে আধুনিক চিকিৎসা অত্যন্ত অপ্রতুল। বর্তমানে বিশ্ব মহামারী নোভেল করোনাভাইরাসের তান্ডবে খুলনা অঞ্চল এখন উত্তাল। দৈনিক প্রচুর পরিমানে করোনায় আক্রান্ত হচ্ছে। খুলনাতে এই করোনা পরীক্ষার যে পিসিআর ল্যাব আছে সেখানে করোনা পরীক্ষার জন্য মানুষদেরকে প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। এত বেশি ভিড় যে রিপোর্ট পেতে ৫/৭ দিন সময় লেগে যাচ্ছে। এতে করে মানুষ হয়রানির শিকার হচ্ছে। সুতরাং অবিলম্বে খুলনাতে আরও তিনটি পিসিআর ল্যাব স্থাপন এবং বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের জোর দাবি জানাচ্ছি। করোনায় আক্রান্ত মুমুর্ষ রোগাীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা, ভেন্ডিলেশনের ব্যবস্থা ও আইসিইউ’র ব্যবস্থা সরকারী-বেসরকারী মিলে কয়েকটি আছে মাত্র। অবিলম্বে জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলায় পিসিআর ল্যাব স্থাপনসহ যাবতীয় যন্ত্রসামগ্রী স্থাপনের জোর দাবি জানাচ্ছি। খুলনার স্বাস্থ্যখাত উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষন করছি। যাতে তারা বিষয়টি সম্পর্ক অবগত হয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত শেখ হাসিনা মেডিকেল কলেজ এ বাজেটের অর্থায়নে কাজ শুরু করার জন্য খুলনাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিদাতারা হলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, কোষাধ্যক্ষ মাস্টার বদিয়ার রহমান, সহ-সভাপতি নিজামুর রহমান লালু, শাহিন জামান পন, মীনা আজিজুর রহমান, অধ্যাপক আবুল বাশার, শেখ আব্দুল্লাহ, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, মিজানুর রহমান জিয়া, আফজাল হোসেন রাজু, এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, রকিব উদ্দীন ফারাজি, এসএম ইকবাল হোসেন বিপ্লব, আলহাজ্ব মিজানুর রহমান টিংকু, এসএম আক্তারউদ্দিন পান্নু, শেখ মোহাম্মদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মো: খলিলুর রহমান, সরদার রবিউল ইসলাম, মো: মনিরুল ইসলাম, অধ্যাপক মো: আজম খান, এস এম দেলোয়ার হোসেন, রসু আক্তার, সরদার জিহাদুল ইসলাম, আতিয়ার রহমান প্রমুখ।
খুবি উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক কামাল লোহানীর মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সবিশেষ ভূমিকা পালন করেন।
স্বদেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতায় তিনি বায়ান্নোর ভাষা-আন্দোলন এবং সংস্কৃতি চর্চায় অনন্য ভূমিকা পালন করেন। বাঙালির মনন চেতনা ও সংস্কৃতিক বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
৫ দিন ধরে মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরির প্রভাবে রবিবারও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গত ১৭ জুন থেকে টানা ৫ দিন ধরে মোংলা বন্দরে এ সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এর প্রভাবে গত দুইদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হলেও শনিবার গভীর রাত থেকে তা আবার বাড়তে শুরু করে। রবিবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মোংলাসহ আশপাশ উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া।
এদিকে সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে ভারী বৃষ্টিপাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হলেও স্বাভাবিক রয়েছে বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ।
ডুমুরিয়ায় কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ায় ঋণ খেলাপীকে মারপিট
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ায় সমিতির আদায়কারীর পিটুনিতে মফিজুল ইসলাম মোড়ল নামের এক ভ্যানচালক আহত হয়েছে ।গত বুধবার উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার চিংড়া গ্রামস্থ মৃত আব্দুল রাজ্জাক মোড়লের ছেলে হত দরিদ্র মফিজুল ইসলাম ডুমুরিয়া বাজারস্থ “সৃষ্টির সেবা” নামক একটি সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করে আসছে।সম্প্রতি শারীরিক অসুস্থ্যতা ও করোণা ভাইরাসের প্রাদুর্ভাবে মফিজুল নিরুপায় হয়ে পড়ে।্এতে কয়েকটি কিস্তি খেলাপী হয় তার।এমতবস্থায় সমিতির আদায়কারী উত্তর চিংড়া এলাকার রফিকুল ইসলাম বাগাতী গত মঙ্গলবার তার বাড়ীতে গিয়ে কিস্তির টাকা না পেয়ে বাড়ীতে থাকা ছাগল নিতে জোর চেষ্টা চালায়।এক পর্যায়ে এলাকাবাসির অনুরোধে ওই আদায়কারী ফিরে যান।পরদিন সকালে মফিজুলকে একা পেয়ে আদায়কারী তার কয়েক জন সহযোগি নিয়ে তার উপর হামলা চালালে সে আহত হয়।ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন,্ এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ওসি ডুমুরিয়াকে নির্দেশ দেয়া হয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার যৌথ মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
রবিবার, সকাল ৮টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার যৌথ মতবিনিময় সভা বাগমারাস্থ মারকাজুল উলুম মাদ্রাসায়, সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় থানার কার্যক্রম পর্যালোচনা করা হয়, আগামীদিনের কর্মসূচি নির্ধারণ করা এবং করোনা সংক্রমণ বৃদ্ধির প্ররিস্থিতিতে উলামায়ে কেরাম ও ইমাম দের করনীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, হরিনটাণা ও লবনচরা থানা প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইমরান হুসাইন, মুফতী ফখরুল হাসান কাসেমী, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, মুফতী শেখ আমীরুল ইসলাম, হাফেজ মাওলানা কবীর হুসাইন, মুফতী আনোয়ারুল ইসলাম, মাওলানা নাসির উদ্দীন আহসান, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আব্দুল্লাহ, মাওলানা ফজলুল কাদের, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা মোঃ আবু বকর, সামছুর রহমান বাবুল প্রমূখ।
স্ত্রীসহ বিএনপি নেতা মুর্শিদ কামাল করোনা সনাক্ত, নগর বিএনপির দোয়া কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল ও তার স্ত্রী করোনার উপসর্গ দেখা দিলে গত ১৬ জুন নমুনা সংগ্রহ করে। রবিবার দুপুরে তাদের দুই জনের রিপোর্ট পজিটিভ। এখন তারা বাসায় আইসোলশনে আছেন। তাদের পরিবারসহ সকলকে আলাহ যেন এই করোনা মহামারী থেকে রক্ষা করেন। এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তারা সকলে নগরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। সকলকে আরো সচেতনতার সঙ্গে এই দূর্যোগ মোকাবোর আহ্বান জানান নগর বিএনপির নেতৃবৃন্দ। করোনা রোগীদের ভোগান্তী না দিয়ে যত দ্রুত সম্ভব রিপোর্ট প্রদান এবং পরীক্ষাগারের সংখ্যা আরো বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে বিবৃতি দিয়েছেন নগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।
৩নং পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদ গঠন: ইকবাল আহবায়ক, লেলিন সদস্য সচিব
খবর বিজ্ঞপ্তি
মোরেলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদ গঠনকল্পে গতকাল রবিবার সন্ধ্যায় অনলাইনে (জুম প্রযুক্তি ব্যবহার করে) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার্ড এইচ এম ইকবাল হোসেনকে আহবায়ক এবং সাইফুল ইসলাম লেলিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইমতিয়াজ মাহমুদ লিটন, মো. মেহেদী হাসান সোহেল হাওলাদার, মো. হাসিবুর রহমান, মো. আতিয়ার সজল, এইচ এম জাহিদ মাহমুদ, মাস্টার আল আমিন শিকদার, মো. রুবেল ইসলাম, শেখ জসিম উদ্দীন, মো. মাকসুদুর রহমান রিশাদ, এস এম মিজানুর রহমান, মাহমুদ হাসান শান্ত, মো. শাহীন হাওলাদার, মো. আকরাম আরমান, মো. হাফিজুল শেখ, মো. মিলন শেখ, মো. জাহিদ শেখ প্রমূখ।
এছাড়া অ্যাড. মিজানুর রহমান শিকদার, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, মো. হাসিবুর রহমান রিজন, আব্দুল্লাহ আল মাসুদ শাকিল, মো. সোহাগ সিকদার, মাস্টার মো. আতিয়ার রহমান, আসাদুজ্জামান মিলন, মো. রবিউল ইসলাম শিমুল, মো. আসাদুজ্জামান ইমন, মো. রফিকুল ইসলাম গাজি (স্বপন), মো. সাইফুল ইসলাম সোহাগ, মাস্টার মো. জাহিদুর রহমানকে উপদেষ্টা হিসেবে মনোয়ন করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে মহানগর সিপিবি’র হাত ধোয়া কর্মমূচির উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের উদ্যোগে হ্যান্ড স্যানেটাইজার দিয়ে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করা হয়। মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার এ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাসির উদ্দিন, যুব ইউনিয়ন নেতা সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। নেতৃবৃন্দ এ সময়ে নগরবাসীকে করোনা সংক্রমণ রোধে সার্বিক স্বাস্থ্যবিধি এবং গুরুত্ব সহকারে শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। নেতৃবৃন্দ নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্যের সাথে বৈশ্বিক মহামারীর এ পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান।
২৮ বছর বেতন বঞ্চিত অনার্স মাস্টার্স এর শিক্ষকরা বাঁচতে চায়
খবর বিজ্ঞপ্তি
রবিবার বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সামাজিক দুরত্ব প্রতিপালন করে খুলনা কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ সাহা ও কামরুল খান , আইন সম্পাদক মাসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার এ্যনি, খুলনা জেলার সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, শিক্ষক নেতা কৃষ্ণ পদ বৈদ্য,জিহাদুল ইসলাম প্রমুখ। সভায় শিক্ষা মন্ত্রনালয়ের অধীন বর্তমানে সংশোধন চলমান “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮”-তে অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের অন্তর্ভূক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়কে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বারাকপুরের চেয়ারম্যান জাকির হোসেনের দুর্ণীতির তদন্তের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
দিঘলিয়া উপজেলার ২নং বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিভিন্ন অনিয়ম ও অত্যাচার ও দুর্ণীতির অভিযোগ নিরপেক্ষ তদন্ত করার দাবিতে গতকাল রবিবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার লাখোহাটিতে মহিলারা মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।
মানবন্ধন শেষে দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য গাজী ফরহাদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে যোগদান করে ইউপি চেয়ারম্যান বেপরোয়া হয়ে উঠেছেন। ২০০১ সালে জামায়াত বিএনপি ক্ষমতায় এলে সে স্থানীয় ইলফা বাহিনির সাথে মিশে সরোয়ার মোল্লাকে নিয়ে এলাকায় তান্ডব সৃষ্টি করে। জনগন এর প্রতিবাদ করা শুরু করলে এ ঘটনা আড়াল করতে চেয়ারম্যান জাকির হোসেন গত ১৩ জুন সংখ্যালঘু মহিলাদের ভয়ভীতি দেখিয়ে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নতুন নাটক তৈরি করেন। চেয়ারম্যান জাকির হোসেন, সংবাদ স¤েœলনে দিঘলিয়া তথা বারকপুর ইউনিয়ন এর প্রবীণ আওয়ামীলীগ নেতা শেখ হাুিফজুর রহমান ও বারাকপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শেখ আনছার হোসেনকেক জড়িয়ে মিথ্যা মনগড়া বক্তব্য প্রচার করেন।
গাজী ফরহাদ হোসেন বলেন হাফিজুর রহমান একজন নিরিহ প্রকৃতির মানুষ তিনি সমাজের রাষ্ট্র বিরোধী কোন কাজের সাথে জড়িত নয়। কিছু দিন পূর্বে তিনি ঢাকা মেডিকেল (পিজি) হাসপাতাল থেকে স্বাইলাল অপারেশন হন । এখনও তিনি পরিপূর্ন সুস্থ হয়নি। তিনি জোরে চলাফেরা করতে পারেন না , এরকম একজন মানুষ কি ভাবে একটা বাহিনির লিডার হয় বা বাহিনী চালায় । জাকির হোসেন একজন পান দোকানদার ছিলেন। শশুর বাড়ী দেয়া মটর সাইকেল তুহিন এর কাছে বিক্রি করে সংসার চালায়। ১৯৯৬ সালে আওয়ামীলী গ ক্ষমতায় এলে সে বারাকপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহের উপবৃত্তির চাউল গম এর ডিলার হয়। এই চাউল গম ১৫ কেজি করে দেয়ার নিয়ম থাকলেও সে কখনও ৭-৮ কেজির বেশি দেয়নি। যারা কথা বলতে গেছে তাদের মারপিট করেছে। সংখ্যালঘুও দলীয় নেতা কর্মিদের নির্যাতন করেছে । এসময়ে সে বারাকপুর বাজার কমিটির সভাপতি অশোক কুন্ডুকে মারপিট করে ও তার ভগ্নিপতি আজিজুলকে দিয়ে তৎকালিন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খাঁন আ. জলিল এর মাথা ফাটিয়েছে। দলীয় নেতা কর্মীরা খুলনা জেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারন সম্পাদক ও খুলনা ৪আসনের সাবেক এমপি এস এম মোস্তফা রশিদী সুজার কাছে চাউল গম চুরি নির্যাতনের বিচার দাবি করে । বিচারে সে দোষীসাব্যস্থ হয়। তখন প্রয়াত সাবেক এমপি সুজা সাহেব গাজী জাকিরকে দল থেকে বহিষ্কার করে। সুতারাং সরকারী মাল আত্মসৎ ও মানুষের উপর অত্যাচার নির্যাতন গাজী জাকিরের নতুন কিছু নয়। লিখিত বক্তব্যে গাজী ফরহাদ হোসেন বলেন চেয়ারম্যান গাজী জাকিরের অত্যাচারের অতিষ্ঠ হয়ে সাধারন মানুষ যখন রাজপথে নেমে এসেছে, তখন সে প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা জামায়াত বিএনপি কর্মকর্তাদের ম্যানেজ করে কালো টাকা দিয়ে বারাকপুর ইউনিয়ন এর শত শত ত্যাগী আওয়ামীলীগের নেতা কর্মিদের নামে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে । ইতিমধ্যে তার নামে অভিযোগের পাহাড় জমলেও কোন এক অদৃশ্য কালো ছায়ায় তা ঢাকা পড়ে যায়, তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা যখন দিনরাত পরিশ্রম করে দেশকে দুর্নিতী মুক্ত করার লক্ষ নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। তখন দীর্ঘদিন দলের নাম পরিচয় ব্যাবহার করে চেয়ারম্যান গাজী জাকির হোসেন সাধারন মানুষের উপর জুলুম করে যাচ্ছে , এসময় গাজী জাকির হোসেনের বিরুদ্ধে সকল অভিযোগ পুনরায় নিরপক্ষ তদন্ত দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ – সভাপতি শেখ হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মন্ডলির সদস্য ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ শাখায়ত হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মুন্না শেখসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠেনর নেতৃবৃন্দ ।
সাতীরার গাবুরায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় আম্পানে তিগ্রস্থ সাতীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট এলাকায় গাবুরা ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে দুইঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে।
এতে খোলপেটুয়া ষ্টুডেন্টস কেয়ার সোসাইটি, গাবুরা আইডিয়াল কাব, গাবুরা অগ্নিবীণা একতা যুব সংঘ, স্বপ্ন চুড়া ফাউন্ডেশন, ইনিশিয়েটিভ ফর স্যোশাল হারমনি, আলোর দিশারি যুব সংঘ, উমর স্মৃতি সংঘ, স্যোশাল প্রাইড ফাউন্ডেশন, গাবুরা রক্তদান সংস্থা, সৃষ্টি হিউম্যান রাইট সোসাইটি, ডুমুরিয়া তরুণ সংঘ এবং আমার ১৯ ফাউন্ডেশনসহ ৩২টি সামাজিক সংগঠনের সহ¯্রাধিক তরুণ যুবকরা অংশ গ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আবিয়ার রহমান, গাবুরা ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার রহমান, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উপজেলা সভাপতি ডা. দবির উদ্দিন, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির ঢাকা জোনের সভাপতি আমান উল্লাহ আমান, খুলনা জোনের সভাপতি আলমগীর হোসেইন, সাতীরা জোনের সদস্য খান আবু খান প্রমুখ।
বক্তরা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ার আমাদের সব সময় বাঁধ ভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন উপকূলে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। কিন্তু আইলার ১০ বছর পরও টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। এরপর আরোও কিছু ঝড় উপকূলে আঘাত হানে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে শ্যামনগর ও আশাশুনির বেড়িবাঁধগুলো ব্যাপক তিগ্রস্থ হয়। এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বসবাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতার জীবন যাপন করছে। এই এলাকায় অনেক মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে তারা আর ফিরে আসছে না। এখানে দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলোতে। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর এককটি দুর্যোগ এসে সব নিয়ে চলে যাচ্ছে।
বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। দ্রুত টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হস্তপে কামনা করেন বক্তরা।
নগরীতে জেলা ডিবির অভিযানে বিষযুক্ত মাছ উদ্ধারপুর্বক ধ্বংস
স্টাফ রিপোর্টার
নগরীর রূপসা ব্রীজের নিচে অভিযান চালিয়ে ১৫মন বিষযুক্ত মাছ উদ্ধারপূর্বক ধ্বংস করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ অভিযানে অংশ নেন।
সুত্র জানায়, সুন্দরবনে বিভিন্ন সময় ছোট ছোট খালে চলছে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন। কিছু অসাধু মাছ ধরার জেলে ও ব্যবসায়ী মুনাফা লাভের আশায় সুন্দরবনের বিভিন্ন খালে অবৈধ ভাবে বিষ প্রয়োগ করে চিংড়ির (গলদা, বাগদা, হরিনা, চাকা) রেনু, মা চিংড়ি, পারসে, ভেটকী, দাতিনা, পায়রা, কাইন মাগুর জাবা মাছের পোনা ইত্যাদি ধ্বংস করছে। উক্ত মাছ ধরার পর বিক্রির জন্য দাকোপ থানার কালাবগী, নলিয়ানসহ বিভিন্ন এলাকা হতে খুলনায় আসে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল াভিযান চালনো হয়।
গিলাতলায় ওয়াডর্ যুবদল নেতা রফিকুলের খালার ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ রফিকুল ইসলামের খালা মনু বেগম (৮০) শনিবার রাত ৯ টায় বার্ধর্ক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি …………. রাজিউন )। মৃত্যুকালে তিনি স্বামি, ৫ ছেলে, ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । ২১জুন রবিবার সকাল ১০ টায় গিলাতলা বড় বাড়ির সামনে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যুবদল নেতা রফিকুলের খালাম্মার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন ।
আড়ংঘাটা থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রার্থনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এ্যাড. রানা দাশ গুপ্ত ও তার সহধর্মীনী রিতা দাশ গুপ্ত করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন । হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আড়ংঘাটা থানা শাখার উদ্যোগে তেলিগাতী নেপাল আশ্রম পুজা মন্দির প্রাঙ্গণে রবিবার সন্ধা সাড়ে ৬ টায় থানা শাখার সভাপতি বাবু দেবাশীষ মন্ডল উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু অসিত মন্ডলের পরিচালনায় সামাজিক দুরুত্ব বজায় রেখে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রার্থনা সভায় পৌরহিত্য করেন মন্দিরের পুরোহিত বাবু কিশোর চ্যাটার্জি, এ সময় উপস্থিত ছিলেন বাবু সুকৃতি মন্ডল,বাবু চন্দন বিশ্বাস,বাবু দেবরাজ সরকার, বাবু মানস ঘরামী, বাবু দেব কুমার হালদার, বাবু প্রদীপ বিশ্বাস, বাবু সন্জীব সরকার পিটু, বাবু পবিত্র মন্ডল, পলাশ মল্লিক, সুবোধ তরফদার, মিঠুন সরকার , হিরু মন্ডল, সুমন্তঢ়ালী, চন্দ্রশেখর হালদার, কানন বালা মন্ডল, মিতালী রায়, অনিমেষ মন্ডল, সুদীপ মৈত্র , বিপ্লপ মন্ডল, কুমারেশ মন্ডল, সুবির দত্ত, মনোজিৎ গাইন, বিজয় মন্ডল, বাবুল মন্ডল,মিহির হালদার, বিপ্লপ বালা, তরুন মন্ডল, উজ্জল কবিরাজ, মানস কুমার ঢ়ালী, দেব মন্ডল, সৌরভ বালা, সিদ্ধার্থ মন্ডল, গুরুচাদ বৈরাগী, বিশ্বসাধু, সনথ চ্যাটার্জি, ভিক্টরা মল্লিক, সুকান্ত বালা প্রমুখ। সভায় দেশ ও জাতির মঙ্গল কামনা ও অতি দ্রত করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করা হয় ।
দেবহাটায় কৃষকদেরকে বিনামূল্যে সবজি বীজ ও উপকরন বিতরন
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরন করেছেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। রবিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির সবজি পুষ্টি বাগান করনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সবজি বীজ ও উপকরন বিতরনী অনুষ্ঠানে কৃষকদের মাঝে এই বীজ ও উপকরন বিতরন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। শুরুতে কৃষকদের উদ্দ্যেশ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের মোট ১৬০ জন কৃষককে বিনামূল্যে ১০ রকমের সবজি বীজ ও উপকরন বিতরন করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা প্রেসকাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের আসবাবপত্র হস্তান্তর
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের আসবাবপত্র হস্তান্তর করা হয়েছে। ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠানটি রবিবার সকালে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের আসবাবপত্রগুলো হস্তান্তর করেন। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি আসবাবপত্রগুলো বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুণ মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের বড় ছেলে বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করা হচ্ছে। তারই আলোকে দেবহাটায় এ ভবন নির্মান হওয়ায় এখানে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য সুপার মার্কেট ও কমপ্লেক্স নির্মিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান জানান, আগামী ২৮ জুন ২০২০ তারিখ রবিবার নতুন ভবনের উদ্বোধন করা হবে। তিনি উক্ত দিনে সকালে দেবহাটা উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দকে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন।
সাতক্ষীরার গাবুরায় টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২১ জুন ) বেলা ১২ টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট এলাকায় গাবুরা ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে দুইঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে। এতে খোলপেটুয়া ষ্টুডেন্টস কেয়ার সোসাইটি, গাবুরা আইডিয়াল কাব, গাবুরা অগ্নিবীণা একতা যুব সংঘ, স্বপ্ন চুড়া ফাউন্ডেশন, ইনিশিয়েটিভ ফর স্যোশাল হারমনি, আলোর দিশারি যুব সংঘ, উমর স্মৃতি সংঘ, স্যোশাল প্রাইড ফাউন্ডেশন, গাবুরা রক্তদান সংস্থা, সৃষ্টি হিউম্যান রাইট সোসাইটি, ডুমুরিয়া তরুণ সংঘ এবং আমার ১৯ ফাউন্ডেশনসহ ৩২টি সামাজিক সংগঠনের সহ¯্রাধিক তরুণ যুবকরা অংশ গ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আবিয়ার রহমান, গাবুরা ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার রহমান, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উপজেলা সভাপতি ডা: দবির উদ্দিন, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির ঢাকা জোনের সভাপতি আমান উল্লাহ আমান, খুলনা জোনের সভাপতি আলমগীর হোসেইন, সাতক্ষীরা জোনের সদস্য খান আবু খান প্রমুখ।
বক্তরা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ার আমাদের সব সময় বাঁধ ভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন উপকূলে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। কিন্তু আইলার ১০ বছর পরও টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। এরপর আরোও কিছু ঝড় উপকূলে আঘাত হানে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে শ্যামনগর ও আশাশুনির বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বসবাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতার জীবন যাপন করছে। এই এলাকায় অনেক মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে তারা আর ফিরে আসছে না। এখানে দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলোতে। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর এককটি দুর্যোগ এসে সব নিয়ে চলে যাচ্ছে।
বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। দ্রুত টেকসই বাঁধের দাবীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট খুলনা জেলা কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট খুলনা জেলা কার্যনির্বাহী পরিষদের ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গত ১৫ জুন ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটি হলো সভাপতি শিশিরবর , সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান,সহ-সভাপতি আব্দুল রব শিমুল,দেলোয়ার হোসেন, সোহাগ স্বপন দাস, যুগ্ম সম্পাদক পঙ্কজমন্ডল, সাইফুল ইসলাম, সরজিত সন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক মোল্যা তরিকুল ইসলাম, তামিম আকন, বিএম মাসুদুজ্জামান রানা, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম শিকদার, সহ অর্থ সম্পাদক মোঃ রুবেল রাজু, জাহিদ হোসেন, অর্থ ও প্রচার সম্পাদক সজিব সরকার, সহ অর্থ ও প্রচার সম্পাদক উৎপল মন্ডল, মানব হালদার, শান্ত সানা, প্রসেৎজিত কুমার মন্ডল, দপ্তর সম্পাদক অভিজিত বাহাদুর, সহ দপ্তর সম্পাদক গৌরব গোবিন্দ, উজ্জল সরকার, মহিলা সম্পাদিকা খাদিজা খাতুন, জেসমিন নাহার মিতু, ঈশিকা হেদায়েত, কার্যকরী সদস্য লিটন সরকার, শিমান্ত রায়, নাহাদী হাসান, আরিফ ফয়সাল, মোঃ মহিদুল্লাহ হোসেন, জোবায়ের হোসেন, মনোজ হালদার, সৌমেন্দ্র নাথ পাল, সোহাগ বৈরাগী, মোঃ হাসানুজ্জামান, সুমন মন্ডল , মোঃ ফাহিম হাসান, আমানুল্লাহ আমান। বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ শামিম শাহ্ গত ১৫ জুন এ কমিটির অনুমোদন দেন।
বেনাপোলে সীমান্ত থেকে বিএসএফ এর নির্যাতনের শিকার বাংলাদেশী যুবকক উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পুটখালী সীমান্তের ইছামতি নদীর তীর থেকে বাংলাদেশী এক আহত যুবককে উদ্ধার করেছে বিজিবি। রোববার দুপুরে বিএসএফ কর্তৃক নির্যাতনের শিকার রাজু নামে ওই যুবককে উদ্ধার করা হয়।
আহত যুবক শার্শা থানার গোড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিজিবি সুত্র জানায় পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে তার উপর নির্যাতন করে ইছামতি নদীর তীরে ফেলে রেখে যায় ।
পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান,এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে থেকে রাজু নামে এক আহত যুবককে উদ্ধার করা হয়। এরপর আহত যুবককে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য বিএসএফ তাকে নির্যাতন করে। উদ্ধারকৃত যুবকের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডা. রাকিব হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় চিকিৎসকদের মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
খুলনায় ডা. আব্দুর রাকিব খানের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলার স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার ও কর্মচারীরা।
রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাঃ আব্দুর রাকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচী পালনকালে ডাক্তার রাকিবের সম্মানে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এসময় তারা বলেন, রাকিব হত্যার সাথে জড়িতদের সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনে সোপর্দ করতে হবে।
প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. রুহুল কুদ্দুস, ডা. শঙ্কর প্রসাদ, ডা. মানস কুমার মন্ডল এবং সব সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা।
সাংবাদিকের পিতার মৃত্যুবার্ষিকীতে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কেশবপুর প্রতিনিধি আলমগীর হোসেনের পিতা মোঃ আব্দুস সাত্তার সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী গত শুক্রবার পালিত হয়েছে। যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামের বসিন্দা সাংবাদিক আলমগীর হোসেনের পিতা মৃত আব্দুস সাত্তার সরদার। তিনি পারিবারিক ও সামাজিক জীবনে সকলের শ্রদ্ধাভাজন ব্যাক্তি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার ব্যক্তিগত জীবনে প্রতিবেশী ও আত্ত্বিয়দের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করেছিলেন। মহল্লাবাসীর বিপদে আপদে দাড়ানোসহ সকল সময় খোজ খবর নিতেন। মৃত্যুকালে মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ৩ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জুন রাত ৩ টা ৫ মিনিটে হার্ডস্টোক জনিত কারনে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সামাজিক দুরাত্ব বজায় রেখে গত শুক্রবার মির্জাপুর গ্রামের মহল্লার মসজিদে জুম্মাবাদ বৈশি^ক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তিদিতে মহান রাব্বুল আলআমীনের নিকট প্রার্থনা করা হয়। সাংবাদিক আলমগীর হোসেনের পিতা ও করোনা ভাইরাসের কারণে যে সকল মুসলমান নরো-নারীর মৃত্যু বরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এবং এশার নামাজ বাদ নিজ বাড়ীতে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ফারুক হোসেন।
কেশবপুরে সবজি ও পুষ্টিচাহিদা মিটাতে ২৮৮টি পরিবার পাবে কৃষি সহায়তা
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলায় ইউনিয়ন বিত্তিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সবজি ও পুষ্টিচাহিদা মিটাতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২‘শ ৮৮ পরিবারের নিজ জমিতে সবজি চাষকরার লক্ষে সরকারীভাবে কৃষি সহায়তা প্রদানের কার্যক্রম চলছে।
রোববার সকালে কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা জানান, প্রধান মন্ত্রী ঘোষনা অনুযায়ী উপজেলার ইউনিয়ন বিত্তিক ২শ ৮৮ পরিবারের মধ্যে নিজ ১শতক জমিতে সবজি ও পুষ্টি চাহিদা মিটাতে কৃষি সহায়তা প্রদান করা হবে। এ সকল পরিবারে বিকাশ একাউন্টের মাধ্যমে ১ হাজার ৯শত ৩৫ টাকা সহ ১০ প্রকার সবজির বীজ ও সাইনবোর্ড আগামী ৩০ জুনের মধ্যে পৌঁছেযাবে। তিনি আরও জানান, সরকারী ভাবে প্রদানকৃত এই টাকা দিয়ে প্রত্যেক পরিবার তাদের ১ শতক জমিতে বেড়া তৈরি বাবদ ১ হাজার টাকা, সার বাবদ ৪শত ৩৫ টাকা, অন্যান্য খরচ বাবদ ৫ শত টাকা ব্যয় করবেন। ১০ প্রকার বীজের মধ্যে রয়েছে লাল শাক, বর্মি কলমি শাক, পালং শাক, পুই শাক, বরবটি, করলা, বেগুণ, শিম, ঢেঁড়স ও মরিচ সরকারীভাবে কৃষি সহায়তা পাবে।
কেশবপুরউপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান ও সাধারণ স¤পাদক রমেশ চন্দ্র দত্ত বলেন, করোনা ভাইরাসের এই দুর্দিনে সরকার যে সাহায্য সহযোগীতা কৃষকদের জন্য করছেন কৃষক বন্ধুরা তা সযতেœ পরিচর্যা করলে নিজ পরিবার ও জনসাধারণের অর্থনৈতিক মুক্তি ও পুষ্টি চাহিদা মিটাতে সক্ষম হবে এবং অর্থনৈতীক ভাবে সাবলম্বী হবে।
মহেশপুরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পের জন্য এম,পি চঞ্চলের ঔষধ সামগ্রী প্রদান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পের জন্য গতকাল শনিবার নিজস্ব অর্থ্যায়নে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
শনিবার নিজ বাস ভবনের অফিস কক্ষে সেনাবাহিনীর সার্জেন্ট তৈয়বুর রহমানের কাছে মেডিকেল ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ঔষধ সামগ্রী তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের আব্বাস উদ্দীন,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আনোয়ার জাহিদ শান্তি,ছাত্রলীগের মাহাবুবুর রহমান প্রমুখ।
ঝিনাইদহে ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মিজানুর রহমান।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, করোনার সংক্রমন রোধে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মানতে উৎসাহ দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। পরে জেলার ৭২ জন ইমাম ও মুুয়াজ্জিনদের মাঝে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প’র সহযোগিতায় মার্কস কর্পোরেশন নামের একটি বেসরকারি সংস্থা এ সভার আয়োজন করে। এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, স্কুল ভিত্তিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে কৈশোর কালীন বয়ঃসন্ধিক্ষণে দ্রুত শারীরিক বৃদ্ধি, মানসিক ও সামাজিক বিকাশ ও স্বাস্থ্য পরিচর্যার উপর গুরুত্ব প্রদাণ করতে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে এ উপলক্ষে ‘ক্যাম্পেইন অন হাইজিন/সেইফ ফুড প্রাকটিস/পারসোনাল হাআজিন/টোব্যাকো) অব প্রাইমারী স্কুল চিলড্রেন শীর্ষক দুটি এ্যাডভোকেসী সভা সম্পন্ন করা হয়।
ঝিনাইদহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
‘সু-শৃঙ্খল জীবন যাপন করি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প’র সহযোগিতায় রোববার দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে ধ্রুব কথাচিত্র নামের একটি সংগঠন। এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম, ধ্রব কথাচিত্রের সাধারণ সম্পাদিকা তসলিমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান। পরে ধ্রুব কথাচিত্রের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা বুরে্য’র আর্থিক সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি ভার্টিক্যাল এ্যাডভারটাইজিং মেশিন, এলইডি সাইন ডিসপ্লে স্যান্ট সিভিল সার্জন অফিসে প্রদাণ করা হয়।
ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
খুলনায় ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. আয়ুব আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
এসময় বক্তারা, ডা: আব্দুর রকিব খান হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর, চিকিৎসক সুরক্ষা আইন ও হত্যা সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল
ঝিনাইদহ প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাট-বাজার, ব্যবসায় প্রতিষ্ঠানে জনসমাগম বন্ধ করতে ঝিনাইদহে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে এ টহল দেয় তারা। এসময় রাস্তায় থাকা পথচারিদের এবং গাড়িতে থামিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মানা, মাস্ক পড়া নিশ্চিত করে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে হ্যান্ড মাইকে তারা রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন ও ব্যবসায় প্রতিষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচা করার অনুরোধ জানান।
কালীগঞ্জে শিপন কম্পিউটারে চুরির দুই আসামী গ্রেফতার: চোরাই মালামাল উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে শিপন কম্পিউটারের দোকানে চুরির ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ি কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে জনি মন্ডল ও কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের পলাশ মন্ডলের স্ত্রী ময়না বেগম।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার জানান, শনিবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে এজারহারভুক্ত আসামী জনি মন্ডল(২১) ও ময়না বেগম (৩৭) কে গ্রেফতার করে। সেসময় তাদের স্বীকারোক্তি মােতাবেক শিপন কম্পিউটার থেকে চুরি হওয়া নগদ ৭৪ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন এবং দোকানের তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত লোহার ছোট লিবার সহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বর্তমান ঠিকানা কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরের বসতবাড়ি থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
মহেশপুরে জমজ ২ বোনের গোল্ডেন জিপিএ লাভ, ডাক্তার হওয়ার স্বপ্ন, অন্তরায় দারিদ্রতা
শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন মহেশপুরে মেধাবী ২ জমজ বোন রুকাইয়া ও রাবেয়ার। তারা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মিজানুর রহমান খাঁন একজন গরিব ভূমি জরিপকারী(আমিন)। মেধাবী চার মেয়ের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি, এখন ভাল ফল নিয়ে ছোট জমজ ২ মেয়ে কলেজে ভর্তি হবে কীভাবে, খরচ কোথায় পাবেন ? মেয়ে ভাল ফল করায় চিন্তা বেড়েছে এই দরিদ্র পিতা মাতার। তাদের লেখাপড়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রুকাইয়া ও রাবেয়া ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তারা মহেশপুর পৌরসভাধীন জলিলপুর খান পাড়া মিজানুর রহমান খাঁন ও সাহিদা খাঁনের জমজ ২ মেয়ে।
বাবা মিজানুর রহমান খাঁন বে-সরকারিভাবে ভূমি জরিপের কাজ করে। তার চার মেয়ে ও স্ত্রীকে নিয়েই সংসার। সীমিত আয় দিয়ে মেধাবী চার মেয়ের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন খুব কষ্ট করে। বড় মেয়ে সাইদাতুনেচ্ছা যশোর সরকারি এমএম কলেজে পদার্থ বিজ্ঞানে অনার্সের শেষ বর্ষের ছাত্রী এবং মেজো মেয়ে জান্নাতুনেচ্ছা যশোর সরকারি এমএম কলেজে অনার্সে ইংরেজী বিভাগের ২য় বর্ষের ছাত্রী। ছোট ২ মেয়ে রুকাইয়া ও রাবেয়া এবার এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উর্ত্তীণ হয়েছে। ২ বোনের মোট প্রাপ্ত নম্বর ২০১৭।
জমজ ২ বোন এ প্রতিবেদককে বলেন, আমাদের এ সাফল্যের পেছনে আমাদের পিতা-মাতা, পরিবার ও শিক্ষদের অবদান সবচাইতে বেশি। তারা লেখাপড়া করে ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই। তারা আরো বলেন, তারা ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই কিন্তু প্রধান অন্তরায় পরিবারের দারিদ্রতা। ৪ শতক ভিটে জমি ছাড়া তাদের আর কিছুই নেই। পিতা সামান্য ভূমি জরিপের কাজ করে, মা একজন গৃহিনী। চার বোনের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পিতা মাতা। তারা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাই কিন্তু পিতার দারিদ্রতার কারণে দুশ্চিন্তায় ভোগছে ২ বোনের পিতা মাতা খচর চালাতে পারবে কিনা। মা সাহিদা খাতুন বলেন, ‘আমার চার মেয়েকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। তারা মানুষের মতো মানুষ হবে, এটাই আমার কাম্য।’ কিন্তু আমার সে স্বপ্ন কি বাস্তবায়ন হবে ?
পিতা মিজানুর রহমান খাঁন বলেন, ‘আমি চাই তাদের ভালো কলেজে ভর্তি করাতে। তবে লেখাপড়া করাতে অনেক খরচ। এমনিতেই বড় দুই মেয়েকে খরচ দিতে গিয়ে হিমশিম খেতে হয় আমাকে। এবার ছোট ২ মেয়েও ভালো রেজাল্ট করেছে। চিন্তা বেড়ে গেলো। এদিকে তাদের ইচ্ছা ডাক্তার হওয়ার।’তিনি বলেন, ‘কিভাবে ভালো কলেজে ভর্তি করবো, অর্থের অভাবে রয়েছি। একলা কাজ করে আর পেরে দিচ্ছি না। তারপরেও কঠোর পরিশ্রমের মধ্যে সাধ্য মতো চেষ্টা করে দেখি, ভালো কোথাও মেয়েকে ভর্তি করাতে পারি কিনা।’ কিন্তু অভাবের কারণে তাদের হয়তো বিজ্ঞান শাখায় ভর্তি করা আমার জন্য কষ্টকর হবে। দরিদ্র এই পরিবারের জমজ সন্তানের লেখা পড়ার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পারিবারের আর্থিক সংকট।
মহেশপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার জানান, ‘জমজ ২ বোনের সফলতা আমাদের স্কুলের গর্ব। তারা ২ বোনই অসম্ভব মেধাবী। তাদের পরিবার দরিদ্র হলেও আমি তাদের সফলতা কামনা করি।
ইন্দুরকানীতে বোনের আত্মহত্যার তিন বছর পরে ভাইয়ের আত্মহত্যা
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবক আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গাবছিয়ায় নানা ইউনুস আলী হাওলাদারের বাড়ির খাবার ঘর থেকে মোহাম্মদ ইমনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ইমন পিরোজপুর জেলা সদরের নামাজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। দুই ভাই ও তিন বোনের মধ্যে ইমন মেঝ। ইমন খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন।
এর আগে ২০১৮ সালের এপ্রিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমনের নবম শ্রেনীতে পড়ুয়া ছোট বোন রিবি আক্তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। প্রেমে ব্যর্থ হয়ে ইমন অভিমান করে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
মারা যাওয়ার আগে নিজ হাতে একটি চিরকুট লিখে যায় ইমন। যাতে লেখা ছিল ‘আমি মারা গেলে কেউ কোন দায়ী না। আমি যাকে ভালোবাসি তাকে আমি পাই নাই। আমার জীবনের কোন দাম নাই। সবার কাছে আমি ক্ষমা চাইলাম।’ ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, ইমন নামের যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ডুমুরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।গত শুক্রবার বিকেলে বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি পুলিশের এএসআই ভোলানাথ দাস।প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গনি।বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি জ্যোতিষ চন্দ্র দাস।কমিটির নির্বাহী সদস্য শিবপদ দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন প্রধান শিক্ষিকা গোলাপী মল্লিক।বক্তব্যদেন শিক্ষিকা সুমি দাস,সদস্য সহাদেব দাস,তপন দাস,প্রতাপ দাস,সীমা দাস,অসীমা দাস,ছাত্রী ইভা খাতুন,চন্দ্রা দাস,অজয় দাস,সবুজ দাস,াইরানী খাতুন,সুবর্ণা দাস,রাজু দাস,অনিক দাস,গৌতম দাস,সুমিতা দাস প্রমূখ।
সাংবাদিক প্রতাপ ঘোষের মায়ের মৃত্যুবার্ষিকী
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রেসকাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের বটিয়াঘাটা অফিস প্রধান প্রতাপ ঘোষের মা রাধা রানী ঘোষ এর আজ প্রথম মৃত্যু বার্ষিকী। বার্ষিকীটি পালন উপলক্ষে উপজেলা আবাসিক এলাকায় নিজস্ব বাসভবনে দিনব্যাপী নানান ধর্মীয় আচার ও ক্রীয়াকর্মাদি এবং অনুষ্ঠানসূচীর আয়োজন করা হয়েছে। করোনা সংক্রমন জনিত কারনে যারপর নাই স্বল্প পরিসরে ঘরোয়া পরিবেশে ক্রীয়াকর্মাদির মধ্যে রয়েছে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন, ভাগবত পাঠ, আদ্য শ্রাদ্ধানুষ্ঠান, ধর্মীয় ভক্তিগীতি, পূর্ব পুরুষদের উদ্দেশ্যে মহাপ্রসাদ ও অন্নদান এবং দরিদ্র নারায়ণ সেবা। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী মা ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য সকলের নিকট প্রার্থণা জানিয়েছেন।
মোড়েলগঞ্জে ৫০০ শিশু পেল প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ খাদ্যসামগ্রী
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে ৫০০ শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ খাদ্যসামগ্রী (শিশু খাদ্য)। রবিবার বিকেল ৩টায় পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার ১২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে দুধ, চিপস ও নুডুলস্সহ বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট শিশুদের মাঝে বিতরণ করেন।
ওয়ার্ড কাউন্সিলর তপন পোদ্দার, প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, সহকারি শিক্ষক শিরিন আক্তার, জাহিদুল ইসলাম, মীনা দেবনাথ, রুবিনা ইয়াসমিন, শিরিন আক্তার লিপি, রানী মিস্ত্রী, নাজনীন আক্তার ও রাজিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।
মোড়েলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু, বাড়ি লকডাউন
এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সোলায়মান মুন্সী (৩৫) নামের ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান। সে খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের সোহরাফ মুন্সীর ছেলে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ওই যুবক বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশের সহযোগীতায় মৃতের বাড়িটি রবিবার বিকেলে লগডাউন ও পরীক্ষার জন্য ওই পরিবারের ৫ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও স্বাস্থ্য কর্মকর্তা জানান।











































