Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১

20

স্টাফ রিপোর্টার।।
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৯০০ গ্রাম গাঁজা, ২৪৩ পিস ইয়াবা ও ৭ গ্রাম ইয়াবার গুঁড়াসহ ১১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর কাশিপুর এলাকার শেখ রমজান আলীর ছেলে শেখ হাসিবুর রহমান রনি (৪০), ফেরীঘাট টিনাবাড়ীর মৃত. রাজা শেখের ছেলে মো. হাবিব শেখ (৩০), খালিশপুর বাসা নং-এন/জে-৫১, রোড নং-২৮২ এর বাবু ইসলামের ছেলে নয়ন ইসলাম (২০), যোগীপোলের মৃত. আজিজ মৃধার মেয়ে আনোয়ারা বেগম ওরফে আনু (৫২), বাস্তুহারা ১১নং রোডের মেহেদী হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (১৯), সোনাডাঙ্গা আইডিয়াল কলেজ রোডের আহম্মেদ হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার (৩২), চিত্রালী বাজার এলাকার খলিল হাওলাদারের ছেলে আলামিন হাওলাদার (২৩), টুটপাড়া দিলখোলা রোডের শেখ আক্তারুজ্জামানের ছেলে শেখ ফারিষজ্জামান সৌরভ (২৮),

মোঃ আলিমুল ইসলাম(২৬), পিতা-মোঃ কারিমুল ইসলাম, সাং-গাওঘরা বাজার, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনা এবং মোঃ রাসেল সরদার(২৭), পিতা-মোঃ আব্দুর রব সরদার, সাং-বাবুরাবাদ, মহেশ্বরীপুর, থানা- কয়রা, জেলা -খুলনা, এ/পি সাং-নতুন বাজার এপ্রোচ রোড, থানা-খুলনা, খুলনা মহানগরীদে’কে খুলনা
মোঃ ইয়াসিন বিশ্বাস(২৮), পিতা-সাহাবুদ্দিন বিশ্বাস, সাং-বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা;

মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৯০০ গ্রাম গাঁজা, ২৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।