Home আঞ্চলিক খুলনায় করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়ালো

খুলনায় করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়ালো

8

স্টাফ রিপোর্টার

গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ১৩৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮০ জন। গতকাল রবিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্য ডা. মেহেদী নেওয়াজ জানান, গতকাল খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীা করা হয়। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ২০৯ টি। এর মধ্যে ১৪০ টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৩৪ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ১ জন, নড়াইলের ১জন, বাগেরহাটের ২ জন ও গোপালগঞ্জের ২ রয়েছেন।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমদে জানান, গতকাল দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ১৩৪ জনের করোনা শনাক্ত হলো। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮০ জন।

খুলনায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাধীন করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদ ইকবাল (৬২) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে খুলনায় করোনায় মোট ১২ জনের মৃত্যু হলো। গতকাল রবিবার বেলা ১১টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনি মারা যান। তিনি খুলনা মহানগরীর মুন্সীপাড়া ১নং গলির বাসিন্দা।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘তিনি শনিবার ২০ জুন করোনা সংক্রমিত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির সময় তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। বেলা ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।