মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)।।
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা গ্রামে পাষান্ড পিতা ঘুমন্ত মেয়ে কুপিয়ে হত্যা করেছে। অন্যদিকে নাতনীকে কুপিয়ে মারাত্নক জখম করেছে।
শনিবার রাত দুইটার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের আজিবর মন্ডলের মেয়ে মর্জিনা খাতুন(৩০) ঘরে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নিহতের বোনের ছেলে হোসেন আলী জানায়, সন্ধ্যায় সমিতি থেকে নেয়া ঋণের কিস্তির টাকা দেয়া নিয়ে মেয়ের সাথে তার বাবার বাগবিতণ্ডা হয়। এরই জেরে রাত দুইটার মেয়েকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম মারা গেছে ভেবে বাড়ির পাশে একটি গর্তে ফেলে রাখে। এ সময় মর্জিনার চিৎকারে মেয়ে রোকসানা ছুটে এলে আজিবর তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সকালে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, মর্জিনা খাতুনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রোকসানার দুই হাতও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান বলেন,সকালে আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই অভিযুক্ত আজিবার মণ্ডল বাড়ি ছেড়ে পালিয়েছে।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।











































