Home খেলাধুলা রোনালদোর গোল উৎসব চলছেই, আবারও হতাশ করলেন নেইমার

রোনালদোর গোল উৎসব চলছেই, আবারও হতাশ করলেন নেইমার

49

স্পোর্টস ডেস্ক।।

সৌদি প্রো লিগে জয়ের ধারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ২-১ গোলে হারিয়েছে আল তায়িকে। ২-০ ব্যবধানে নেইমারের আল হিলাল জিতেছে আল শাবাবের বিপক্ষে। ফিরেছে টেবিলের শীর্ষে। তবে রোনালদো বারবার গোল পেলেও জালের দেখা পাচ্ছেন না নেইমার।

শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আল তায়ির রক্ষণ ভাঙ্গার চেষ্টা করে আল নাসর। আক্রমণের ধারে গোলের সুযোগ পান রোনালদো। তবে তা কাজে লাগাতে পারেননি। ম্যাচের ৩২ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে অসাধারণ এক বাই সাইকেল কিকে রোনালদো তা পাঠিয়ে দেন তালিসকার কাছে। লক্ষ্যভেদে ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর পাল্টা আক্রমণে ম্যাচে সমতা আনে আল তায়ি। ৮২ মিনিটে পেনাল্টি পায় রোনালদোর দল। স্পট কিক থেকে দলের ব্যবধান দ্বিগুন করেন পর্তুগীজ মহাতারকা। ২-১ এ জয় পায় আল নাসর। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে দলটি। প্রো লিগে এ পর্যন্ত ৭ ম্যাচে ১০ গোল রোনালদোর।

আল শাবাবকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল হিলাল। দলটির জার্সিতে এখনো গোলের মুখ দেখেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এ ম্যাচে সুযোগ পেলেও ব্যর্থ হন তিনি। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে বল পোস্টে মারেন নেইমার। বিরতির পর নেইমারের অ্যাসিস্টে আল হিলালকে এগিয়ে দেন কৌলিবালি। ব্যবধান দ্বিগুন করেন মিত্রভিচ।