Home স্বাস্থ্য মাশরুম খান না? জানেন এর স্বাস্থ্যগুণ

মাশরুম খান না? জানেন এর স্বাস্থ্যগুণ

64

 

মিলি রহমান।।

দৈনন্দিন জীবনে মাশরুম খাওয়া দারুণ উপকারি। কিন্তু অনেকেই রয়েছেন এটি খেতে পছন্দ করেন না। তবে এর স্বাস্থ্যগুণ সম্পর্কে জানলে হয়তো অনেকেই নতুন করে চেষ্টা করবেন এটি খাওয়ার।

মাশরুমের উপকারিতা নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে জানিয়েছে, পশ্চিমবঙ্গের চিকিৎসক বিশ্বজিৎ দে জানান, মাশরুমের মধ্যে প্রচুর ফাইবার পাওয়া যায়। মাশরুম অনেক রোগের ওষুধ হিসেবেও ব্যবহৃত করা হয়। এটি স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য দারুণ ভালো।

এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে না। মাশরুমে অনেক গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন পাওয়া যায়। মাশরুম ভিটামিন বি, ডি, পটাশিয়াম, কপার, আয়রন এবং সেলেনিয়াম সমৃদ্ধ। এছাড়া মাশরুমে কোলিন নামক একটি বিশেষ পুষ্টি উপাদান পাওয়া যায়।

মাশরুমকে সুপার ফুড বলে থাকেন বহু মানুষ। মাশরুমকে বলা হয় পুষ্টির ভাণ্ডার। মাশরুমের মধ্যে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, কপার, পটাসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, ফাইটোকেমিক্যালস এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান রয়েছে।

মাশরুম খেলে ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় খুব সহজেই। মাশরুমে ক্যালোরি এবং চর্বি কম থাকে। মাশরুম অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এর মধ্যে বিশেষ হল এরগোথিওনিন, যা বার্ধক্যের লক্ষণ কমাতে এবং ওজন কমাতে দারুণ সহায়ক।

মাশরুমে উপস্থিত উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও মাশরুমে থাকা সেলেনিয়াম ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া উন্নত করে। মাশরুমে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালস এটিকে অ্যান্টিব্যাকটেরিয়াল করে তোলে।

মৌসুমী সংক্রমণ থেকে রক্ষা করতে এবং অনাক্রম্যতা শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়াও মাশরুম ভিটামিন-ডি এর একটি খুব ভালো উৎস। এই ভিটামিন হাড় মজবুতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া চুল ও ত্বকের জন্যও খুবই উপকারি।

ত্বক সুস্থ রাখতে মাশরুম খেতে পারেন। ত্বকে ব্রণ সৃষ্টিকারি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এই উপকারি মাশরুম। একই সঙ্গে, বেশ কিছু গবেষণায় জানা গিয়েছে মাশরুম খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় বেশ অনেকটাই। তাই মাশরুম খাওয়া অনেকটাই উপকারি।