স্পোর্টস ডেস্ক
আর মাত্র এক সপ্তাহ। এরপরই মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। সব দলের মতো বাংলাদেশও পৌঁছে গেছে ভারতে। গতকাল ভারতে পৌঁছেছে টাইগাররা। গতকাল গুয়াহাটিতে নেমে বিশ্রাম নিয়েছে বিশ্বকাপের দল। আর আজ প্রথমদিন বৃহস্পতিবার অনুশীলনেই পার করেছে সাকিববাহিনী।
বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে কন্ডিশন মানিয়ে নিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল। মূল ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। আগামীকাল গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর ২ অক্টোবর একই মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিবরা।
প্রস্তুতি ম্যাচ দুটি হবে ডে-নাইট। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দিয়েছে আইসিসি
৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচ অনুষ্ঠিত হবে ধর্মশালা স্টেডিয়ামে।











































