Home খেলাধুলা কোচ ছাড়াই হাংজুতে আসছে পুরুষ কাবাডি দল!

কোচ ছাড়াই হাংজুতে আসছে পুরুষ কাবাডি দল!

50

স্পোর্টস রিপোর্টার।।
এশিয়ান গেমসকে সামনে রেখে দুই ভারতীয় কোচের অধীনে অনুশীলন করছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। তাদের অধীনে এশিয়াডে পদক পুনরুদ্বারে ভারতে দু’দফা ক্যাম্পও করিয়েছে ফেডারেশন। যাদের অধীনে এতোদিন নিজেদের প্রস্তুত করছেন খেলোয়াড়রা, সেই দুই কোচ সাজু রাম ও শ্রীনিবাস রেড্ডি হাংজু আসছেন না। বাধ্য হয়ে বিদেশি কোচ ছাড়াই এশিয়ান গেমস খেলতে আসছে পুরুষ কাবাডি দল। সূত্রে জানা গেছে, আগেই হৃদযন্ত্রে সমস্যা থাকায় বাড়ি চলে গেছেন ভারতীয় কোচ সাজু রাম। হাংজুতে আসার আগে একই কারণে নিজ দেশে ফিরে গেছেন আরেক ভারতীয় কোচ রেড্ডি।

 

২০০৬ সালে কাতার এশিয়াডে সবশেষ পুরুষ কাবাডিতে পদক পেয়েছিল বাংলাদেশ। নারী দল সবশেষ পদক পেয়েছিল ইনচন এশিয়াডে। হাংজুতে সেই পদক ফিরে পেতে বাংলাদেশ যখন মরিয়া, তখন এশিয়াডের ভেন্যুতে পুরুষ দলের দুই কোচের অনুপস্থিত থাকা মানতে পারছেন না অনেকে। অসুস্থতার কথা বললে ফেডারেশনের এক কর্মকর্তা দিয়েছেন ভিন্ন তথ্য। তিনি জানিয়েছেন, এখানে বাংলাদেশ দলের পদক জয়ের সম্ভাবনা কম, তাই ব্যর্থতার দায়ভার না নেয়ার জন্যই হাংজু আসছেন না ভারতের দুই কোচ।

 

আগামী শনিবার হাংজু শহরে আসছে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দল। চার বছর আগে জাকার্তা এশিয়াডে পদক হারিয়েছিল লাল সবুজের মেয়েরা।

শুটিংয়ে থ্রি পজিশনে ১৪ দলে ১৩তম
গেমসের পঞ্চম দিন ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে ১৩ দেশের মধ্যে ১২তম হয়েছে বাংলাদেশ। দলগতভাবে স্কোর ১৬৬৯। কামরুন নাহার কলি ৫৬৭ স্কোর করে হয়েছেন ৩৯তম। শায়রা আরেফিন ৫৬০ স্কোর করে ৪৩তম ও নুসরাত জাহান শামসি ৫৪২ স্কোর করে হয়েছেন ৪৪তম। এই ইভেন্টে দলগতভাবে চীন স্বর্ণ, ভারত রৌপ্য ও দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ জিতেছে। আজ ১০ মিটার এয়ার পিস্তলে রেঞ্জে দাড়াবেন এসএ গেমসে স্বর্ণ জয়ী শুটার শাকিল আহমেদ। এই ইভেন্টে তার সঙ্গে আছেন শাকের আহমেদ ও সাব্বির আল আমিন।