Home খেলাধুলা বাংলাদেশ পুলিশ: জুডো, কারাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ: জুডো, কারাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত

50

খেলা  ডেস্ক।।

বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ শিরুমিয়া মিলনায়তনে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে কোস্পন্সর ছিল শাহ্জালাল ইসলামী ব্যাংক লি.। প্রতিযোগিতায় সব ইভেন্টে চ্যাম্পিয়ান হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম, বিপিএম-বার, অতিরিক্ত আইজিপি, পিপিএম, নৌপুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভাপতিত্ব করেন সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত ডিআইজি, সিআইডি, বাংলাদেশ পুলিশ। এছাড়াও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।