Home আঞ্চলিক বুধহাটা বাজার উন্নয়নে এলজিইডির মাপ জরিপ

বুধহাটা বাজার উন্নয়নে এলজিইডির মাপ জরিপ

14

 

জ্বলেমিন হোসেন,আশাশুনি।।

আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারের অভ্যান্তরিণ সড়কের উন্নয়নে এলজিইডি মাপ জরিপ কাজ করেছে। বৃহস্পতি ও শুক্রবার বাজারের মধ্যের সড়কগুলোর অবস্থা ও সংস্কারে স্টিমেট তৈরীর লক্ষ্যে এ মাপ জরিপ করা হয়।
দীর্ঘদিন যাবৎ বাজারের অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়ে চরম ভোগান্তিতে পরিণত করেছিল। বাজারের উন্নয়নের জন্য একাধিকবার পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বাজারের উন্নয়নের জন্য দাবী উত্থাপিত হয়েছে। কিন্তু আংশিক উদ্যোগ গ্রহন করা হলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। অবশেষে এলজিইডি আশাশুনি উপজেলা প্রকৌশলীর দিক নির্দেশনায় উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম ও জুলফিকর আলী মাফজরিপ কাজ সম্পন্ন করেন। এসময় বুধহাটা ইউপি চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দ্রুত সময়ে বাজারে বেহাল দশা সড়কগুলো সংস্কারের দাবি জানান।

প্রতাপনগরে আওয়ামীলীগের মতবিনিময় সভা

জেলার নলতায় স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সফর সফল করতে আশাশুনি উপজেলার প্রতাপনগরে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন ও গন্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহনে মতবিনিময় সভায় বিনিময় করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন। সভায় নলতার বিশাল সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

বুধহাটায় শ্রীমদ্ভাগবত গীতা স্কুল পরিদর্শন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে শ্রীমদ্ভাগবত গীতা স্কুল পরিদর্শন করা হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের পাইথালী দুর্গামন্দিরে পরিচালিত স্কুল পরিদর্শন করা হহয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার পক্ষ থেকে ধর্ম জাগরণী সংঘ পরিচালিত স্কুলটি পরিদর্শন করেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা সভাপতি গোপাল কুমার মন্ডল। এসময় তিনি স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন, স্কুলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন ও পরামর্শ প্রদান করেন।

আশাশুনিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা

আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আলোচনা সভা ও সদর ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা সভাপতি সাংবাদিক গোপাল কুমার মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কমিটির সকল সদস্য, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ককমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আশাশুনি সদর ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।