খবর বিজ্ঞপ্তি।।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় খুলনা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, স ম আব্দুর রহমান, মাহমুদ আলী, মোল্লা খায়রুল ইসলাম, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, শেখ সাদী, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, নেহিমুল ইসলাম নেহিম, আব্দুল আজিজ সুমন, জাহাঙ্গীর হোসেন,
সাঈদ হাসান লাভলু প্রমূখ। সভা থেকে ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় দলীয় কার্যালয়ের সমানে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে বিক্ষোভ সমাবেশ সফল করতে মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ খুলনাবাসির প্রতি আহবান জানানো হয়।
সভা থেকে সমাবেশ সফল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের সহযোগিতা করার আহবান জানানো হয়। সমাবেশে বিএনপির জাতীয় নিবার্হী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল উপস্থিত থাকবেন বলে জানানো হয়।











































