বিনোদন ডেস্ক
টলিউডের ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজের মাঝেই নতুন শখ জেগেছে অভিনেত্রীর। এখন তিনি নিজেই চালাচ্ছেন গাড়ি। গত বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা। সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়ির চালকের আসনে বসে রয়েছেন। জানালা দিয়ে তার হাসি মাখা মুখ ধরা পড়েছে ক্যামেরায়। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, আমার নতুন খুঁজে পাওয়া ভালোবাসা। গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছি।











































