Home খেলাধুলা ১৩ বছরে ‘সবচেয়ে বড়’ জয় আর্সেনালের

১৩ বছরে ‘সবচেয়ে বড়’ জয় আর্সেনালের

65

স্পোর্টস ডেস্ক।।

উয়েফা চ্যাম্পিয়নস লীগে বিধ্বংসী সূচনা পেলো আর্সেনাল। বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ইউসিএলের গ্রুপ পর্বের ম্যাচে ডাচ ক্লাব পিএসভিকে ৪-০ গোলে হারায় গানাররা। এতে একটি কীর্তি গড়ে আর্সেনাল।
গত ১৩ বছরে চ্যাম্পিয়নস লীগে নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালের পাওয়া সবচেয়ে বড় জয় এটি। সবশেষ ২০১০-১১ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে স্পোর্টিং ব্রাগার বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছিল গানাররা।
ঘরের মাঠে ম্যাচের ৮ম মিনিটে ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রসার্ড। ৩৮তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। আর ৭০তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ভিন্ন চার ফুটবলারের লক্ষ্যভেদে জয় পাওয়ায় আরেকটি রেকর্ডের তালিকায় নাম উঠেছে আর্সেনালের। মাত্র সপ্তম দল হিসেবে কোনো ক্লাবের ন্যূনতম চার ফুটবলার সেই ক্লাবের হয়ে নিজেদের চ্যাম্পিয়নস লীগ অভিষেক ম্যাচে গোল করার নজির গড়লো।
২০১৫ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে সিএসকেএ মস্কোকে হারিয়েছিল পিএসভি।

এরপর চ্যাম্পিয়নস লীগে ১৫টি ম্যাচ খেলে কোনো জয় পায়নি নেদারল্যান্ডসের ক্লাবটি। এর মধ্যে ৯ ম্যাচে হেরেছে। ৬টি ড্র।
‘বি’ গ্রুপে রাতের আরেক ম্যাচে সেভিয়াÑলঁসের মধ্যকার লড়াই ১-১ গোলে ড্র হয়। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে আর্সেনাল। ১ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। সমান পয়েন্ট পেয়ে তিনে সেভিয়া। আর টেবিলের তলানিতে থাকা পিএসভির পয়েন্ট শূন্য।