Home জাতীয় ডিএমপি’র নতুন কমিশনার হাবিবুর রহমান

ডিএমপি’র নতুন কমিশনার হাবিবুর রহমান

27

স্টাফ রিপোর্টার।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত বছরের ১০ই অক্টোবর অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের প্রধান হন।

২০১৯ সালের ১৬ই মে হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি পুলিশ সদরদপ্তরের ডিআইজি’র (প্রশাসন) দায়িত্ব পালন করছিলেন। এই পুলিশ কর্মকর্তা ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে ২০১৪ সালের ৩০শে সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন ‘উত্তরণ ফাউন্ডেশন’। বর্তমানে সাভার ছাড়াও মুন্সীগঞ্জ, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ ও সিংড়া এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।