Home খেলাধুলা নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

44

 

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তিনি দুর্নীতি বিরোধী চারটি ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নাসির হোসেন ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়েছিলেন। সেখানে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন এমন অভিযোগ এনেছে এমেরেটস ক্রিকেট বোর্ড।

আইসিসি এক বার্তায় জানিয়েছে, আইসিসি ইসিবির পক্ষে খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে ছয়টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।