Home আঞ্চলিক খুলনা ও মংলায় নৌবাহিনী কর্তৃক ১২’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ...

খুলনা ও মংলায় নৌবাহিনী কর্তৃক ১২’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

15

খবর বিজ্ঞপ্তি:


করোনা ভাইরাস এর ভয়াবহ সংক্রমণ পরিস্থিতি রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় সাধারণ জনগণের জন্য অকান্ত পরিশ্রম করে আসছে। দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে স্থবির বাংলাদেশের কর্মহীন, ুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে খুলনা ও মংলায় একযোগে ১২’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আটা ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি অন্তর্ভূক্ত ছিল।

বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, আমতলী ও তালতলী এলাকায় নিয়মিত টহলে প্রদান করে। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

বিকাল চার ঘটিকার পর সকল দোকানপাট বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে ব্যবসায়ীদের বোঝানো হয়। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, মংলা বাজার, মংলা বন্দর, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ এবং রাস্তা ও যানবাহনে ১০% কোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়।

নৌ কন্টিনজেন্ট মংলা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ।