Home আঞ্চলিক ৫ নেতাকে অব্যাহতি দিয়েছে খুলনা জেলা যুবলীগ

৫ নেতাকে অব্যাহতি দিয়েছে খুলনা জেলা যুবলীগ

90

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সম্পাদক শেখ সাইফুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ইউসুফ শেখ, কয়রা উপজেলা যুবলীগের সদস্য মাসুম বিল্লাহ, ডুমুরিয়া উপজেলা যুবলীগের সদস্য শেখ আসাদুজ্জামান মিন্টুকে খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগের নির্দেশে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। ##