Home আঞ্চলিক মামলা করেও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজল হালদার

মামলা করেও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজল হালদার

25

বাগেরহাট প্রতিনিধি।।
প্রতিপক্ষের ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজল কুমার হালদার।তাকে নিয়মিত ভাবে হুমকি দেয়া হচ্ছে। জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এমনটির অভিযোগ জানালেন কাজল।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের রঞ্জন কুমার হালদারের পুত্র কাজল কুমার হালদার (২৫)।
সোমবার সকালে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিছানায় শুয়ে শুয়ে এমনটির অভিযোগ করে তিনি বলেন,আমি আমার পৈত্রিক জমিজমা দেখাশুনা ও ভোগদখল করছি।আমার পিতার অর্বতমানে,আম্রা জ্যাঠা (বড় কাকা)সজন হালদার আমার পৈত্রিক জমিজমা গোপনে রের্কড করিয়া নেয়।এ ঘটনায় আমার দাদু ফরিন্দ্র নাথ বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। আমার দাদুর মৃত্যুান্তে উক্ত মামলাটি আমি পরিচালনা করি বিধায়,আমি যাতে মামলাটি পরিচালনা না করি এ নিয়ে আমার বড় কাকা,ছোট কাকা বিভিন্ন রকম হুমকি দেয়েএমনকি আমাকে খুন-জখম করার পরিকল্পনা করে। উক্ত জমিজমা সংক্রান্তে পুর্ব শত্রুতার জের ধরে গত ১৩ জুলাই সন্ধার দিকে আমি স্থানীয় বাধাল বাজার থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় হরেকৃঞ্চ রায়ের বাড়ির সাসনে পৌছালে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আমার জ্যাঠার পুত্র উজ্জল হালদারের নেতৃত্বে এলাকার চিহ্নিত ভারাটিয়া সন্ত্রাসী আমার পথরোধ করে হামলা করে।জীবন বাচাতে দেীড়ে প্রতিবেশী মানিক হালদারের গেলে,মানিক হালদারের ঘরের দরজার সামনে উক্ত উজ্জল ও তার ভারাটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়।হামলাকরীরা আমাকে মৃত্য ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সন্ত্রাসীদের হামলায় আমার দুই পা ভেঙ্গে যায়,হাতসহ তাদের এলোপাথরী কোপে গুরুতর জখম হই।যে কারনে এখনও আমি বিছানা থেকে উঠতে পারি না।কবে আমার পা ভাল হবে,ভাল ভাবে হাটটে পারবো আমি জানি না।
সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমার জ্যাঠাতে ভাই উজ্জল হালদার প্রধান করে ও তার ভারাটিয়াদের নামে আমি বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি।মামলা দায়েরের পর আসামীরা জামিনে এসে আমাকে অব্যাহতভাবে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে।
তাদের ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি। চরম নিরাপত্তাহীনতায় দিন ও রাত পার আমি তো চলতে পারি না।বিছানায় শুয়ে বসে কাটাই।করছি।এমনকি দিনেও ঘরের দরজা দিয়ে রাখি।
ক্জাল কুমার হালদার বলেন,সরকারের কাছে আবেদন “আমি আমার জানের নিরাপত্তা চাই”।আমার জীবনের নিরাপত্তার সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।