অনলাইন ডেস্ক।।
অনেকদিন ধরেই পৃথিবীর আকাশে ভিনগ্রহের প্রাণীদের চালানো নভোযান বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) উড়ে বেড়ানোর বিষয়ে গুজব ও জল্পনা কল্পনা চলছে। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করার পর বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। খবর টাইমস অব ইন্ডিয়ার
৩৩ পৃষ্ঠার এ প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় ভিনগ্রহের প্রাণীদের চালানো নভোযান বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের (ইউএফও) অস্তিত্ব অনুভূত হয়েছে।
তবে মজার বিষয় হলো সম্প্রতি ‘নন-হিউম্যান’ (মানুষ নয়) সন্দেহ করা হচ্ছে এমন ২ প্রাণীর দেহ মেক্সিকোতে অনুষ্ঠিত কংগ্রেসের এক শুনানিতে উপস্থাপন করা হয়। যার ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময়, অবিশ্বাস ও হাস্যরস ছড়িয়ে পড়ে। এর পরই এ নাসার প্রতিবেদন আজ প্রকাশ করা হয়।
মমির মতো দেখতে এই দেহাবশেষের রঙ কিছুটা ধূসর আর এটি দেখতে মানবদেহের মতোই। জেমি মসেন নামে মেক্সিকোর এক বিতর্কিত সাংবাদিক এই মরদেহগুলো উপস্থাপন করেন। তিনি ২০১৭ সালে পেরুতে এই দুই ‘এলিয়েনের’ মরদেহ খুঁজে পাওয়ার দাবি জানান।











































