খুলনাঞ্চল রিপোর্ট।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুতুপালং ক্যাম্পে এই ঘটনা ঘটে।
১৪ এপিবিএনের অধিনায়ক ডিআইজি মো. জামিল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।











































